| কবি অতীন্দ্রলাল দাশের কবিতা |
| রূপের দেবর কবি অতীন্দ্র লাল দাশ রচনা --২৪ / ১১ / ১৯৫৭ শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া বৌদিদিরা আসে ঘরে, জগৎ প্রণাম করে দূর হতে চটা এক ঠেকাইয়া পায়, “অধিকারী” “বাগ্ চী ভায়া” হাঁসিয়া আকুল কায়া অদ্ভুত দেবর বন্ধু অভিনবতায় || রঙ্গনাথে পেয়ে সঙ্গে বৌদিদিরা মাতে রঙ্গে অনাসক্ত রসরাজ আনন্দ বিলায় পদ্ম পত্রে বিন্দু সম অনাবিল মনোরম শুচি শুদ্ধ বন্ধু সোনা অতুল বিভায় || কঠোর নিয়ম নিষ্ঠা সংযমের পরাকাষ্ঠা জগতের সুসংযত কায়মনো বাক্ বালক দেবরে দেখি ভক্তি প্লুত হয় আঁখি বিস্ময়েতে দুই “জায়া” হয় হত বাক্ || ঘাটেতে প্রভাত কালে, বধূরা ঘোমটা খুলে আচম্বিতে হেরে কিবা ভাসিছে সলিলে, জ্যোতির্ময় পদ্মাসনে বসি আছে যোগাসনে অপূর্ব রূপের বিভা ফুটে জপের স্থলে || বেলা বুঝি বয়ে যায় নড়িতে শকতি নাই দুই “জায়া” দেখে দেখে আঁখি না ফিরায়, দিগম্বরী দেখে আসি জগতের আলোরাশি জগতের তনু ঘিরে অপূর্ব ছটায় || সমাপণ করি স্নান, স্বর্ণকান্তি দেহ খান ঢালিয়া সুবর্ণ ছটা ধীরে চলি যায়, দুই “জায়া” স্তব্ধ কায় মুখে কোন কথা নাই ; রূপের দেবর যেন নব গোরা রায় || . **************** . সূচিতে . . . মিলনসাগর |
| তুলসীর ছায়া কবি অতীন্দ্র লাল দাশ রচনা --৩০ / ১১ / ১৯৫৭ শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া বিদ্যালয়ে যাইবার হয়েছে সময় স্নান করি পূজা সারি যেতে হবে তাড়াতাড়ি পদব্রজে যেতে হবে পথ কম নয় || স্নাত পূত বন্ধু সোনা মন্দিরেতে যায় গোবিন্দ মন্দির পথে দ্রুত পদে যেতে যেতে তুলসী মঞ্চেতে হেরে তুলসী ছায়ায়, তুলসীর ছায়া পড়ে জগতের পায়, পরম ভকতি ভরে জগৎ সরিয়া পরে কেমনে দলিবে হায় তুলসী ছায়ায় | তুলসী মঞ্জরী ছায়া পড়েচে ভূমিতে তাহারে এড়াতে যত দূরে হয় অপসৃত জগতের সাথে ছায়া লাগিল ঘুরিতে দিগম্বরী দিদিমণি করি দরশন তুলসীর ছায়া ঘুরে জগতেরে ঘিরে ঘিরে দেখে না প্রত্যয় হয় ভাবে মনে মন | কভু ভাবে জগতের চপল বালক তুলসীরে হেলা ভরে চরণে দলিত করে চলে বুঝি, নাহি জ্ঞান স্বরগ নরক | জগতের কাছে ভক্তি করে উপদেশ “তুলসীর ছায়া ভাই চরণে দলিতে নাই তাতে হয় মহাপাপ দুঃখ অবশেষ |” জগৎ কাতরে অতি করে নিবেদন “আমি এড়াইতে চাই ছায়া মোর সাথে যায়,” আপনারে অপরাধী ভাবে মন || * * * আলো সাথে ছায়া রাণী পিছু পিছু যায় আলো ছায়া পাশাপাশি তাতে ফুটে রূপ রাশি প্রেমরঙ্গ এই লীলা কেবা বুঝে তায় | . **************** . সূচিতে . . . মিলনসাগর |