| কবি অতুলকৃষ্ণ মিত্রর গান ও কবিতা |
| শুন হে পরান-বঁধু কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া। ॥ ললিত ভৈরব, একতালা ॥ শুন হে পরান-বঁধু। এতদিন পরে, পাইনু তোমারে, চাহিয়া রহিনু শুধু। খাইতে শুইতে, তিলেক পলকে, আর না যাইব ঘর। শ্যাম সোহাগিনী, সকলে জেনেছে, আর কিছু নাহি ডর॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
| ( সে যে ) ধরা দিতে ধরা নেয় না কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া। ( সে যে ) ধরা দিতে ধরা নেয় না। দেখা দিয়ে দেখা দেয় না॥ শুধু আশায় ভাসায় ফুরে চায় না ; পিয়াসী পিয়িতে সুধা পায় না। তাই পিয়াসী পিয়িতে সুধা পায় না॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
| আমার দুঃখের হাসি দেখবি যদি আয় কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া। আমার দুঃখের হাসি দেখবি যদি আয় হাসি পাঁজর-ভাঙা বুকের মাঝে --- লুকিয়ে রাখা বিষম দায়। হাসি চোখের জলে ঠেলে ফেলে --- উথলে ওঠে ঠোঁটের গায়॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
| ও মা আমার যে তুই মায়ের মতো মা কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া। ও মা আমার যে তুই মায়ের মতো মা। তার মহামায়া ছায়া মোর কায়া যে শ্যামা॥ এই প্রাণপুঞ্জে দিয়ে ডালি, তোর কোলে বসে বলি কালী, ( কোনো ) কামনা করি না কিছু যাচি না ক্ষমা। ও রাঙা চরণে শুধু হেরি সুষমা॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
| বিয়ের ব্যাপার সব দেশে কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া। বিয়ের ব্যাপার সব দেশে। সব জাতে সব সমান সমান, এক প্রাণে আর প্রাণ মেশে॥ কানায় খোঁড়ায়, গন্না খাদায়, হাঁদায় গোদায়, হারামজাদায়, বিয়ের হাটে হাট করে যায় সবাই কনের বর বেশে। কেউ কেনে সুখ, কেউ বা অসুখ কেউ কাঁদে কেউ যায় হেসে॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
| রূপে আপন হারা কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া। রূপে আপন হারা। সে মধুরাধরে ঝরে মাধুরী ধারা॥ ভালোবাসিতে বাঁচি, ভালোবাসিলে বাঁচি, হাসিলে হাসিব হব নয়নতারা। না ভালোবাসিলে কেঁদে হইব সারা॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
| প্রেমের ভিখারিনি ভিক্ষা মাগে কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া। প্রেমের ভিখারিনি ভিক্ষা মাগে প্রাণপতি পাশে। প্রেমলতিকার বেশে, পায়ে জড়ায় সে এসে ; লতি পড়ে শুকায়ে না যায় রাখতে হয়ে আশে॥ জ্ঞাতি বন্ধু দেশ দূরে রেখে সব, বিসর্জন দিয়ে বিষয়-বৈভব, জীবনের আশা, শুধু ভালোবাসা ; দুঃখের দুঃখিনী সুখের সুখিনী হতে চায় পতিবাসে॥ যতদিন প্রাণ থাকিবে কায়ায়, থাকিবারে সাধ পতির ছায়ায়, আয়ু শেষ হলে পতি পদতলে, পতিমুখপানে চাহিয়ে চাহিয়ে, প্রাণ দেবে অনায়াসে॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
| ( মা ) এরা আমায় বড়ো ভয় দেখায় কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া। ( মা ) এরা আমায় বড়ো ভয় দেখায়। ও মা মুক্তকেশী সর্বনাশী, তোর সর্বনেশে সব মজায়। আমায় হাসতে দেখে রাগ করে মা, কাঁদিয়ে ফেলে যেতে চায়। তুই মহামায়া, তোর মায়ার মেয়ের চোখের জল মা কে মুছায়॥ তোর পঞ্চভুতে ছয় রিপুতে কঠোর চোখে সদা চায়। আমার জীবন মরণ শান্তি শরণ, তোর মা দুটি রাঙা পায়॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
| কোলে তুলে নে মা কালী কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া। কোলে তুলে নে মা কালী, কালের কোলে দিসনে ফেলে! বড়ো জ্বালায় জ্বলছি যে মা, যেতে দে জয় কালী বোলে। কাঁদতে ভালো পাঠিয়েছিলি, কেঁদে কালী হলাম কালি। আমার ইহকালের সাধ মিটেছে, রাখিস পায়ে পরকালে॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
| মঙ্গল করো শিবসঙ্গিণীগো কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া। মঙ্গল করো শিবসঙ্গিণীগো। সদা সঙ্গে রহো, রণরঙ্গভূমে, রণরঙ্গিণী গো॥ রণে অঙ্গ রাখো, রণরঙ্গে থাকো, ভুরুভঙ্গে মারি অরি রক্ত মাখো ; রাখি বঙ্গবীরে, রাখো অঙ্গনারে, মা-মাতঙ্গিণী গো॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |