কবি বেলাল চৌধুরী – জন্মগ্রহণ করেন বাংলাদেশের ফেনী জেলার শরিশাদি গ্রামে।
কবি কলকাতায় কিছুদিন বাস করছেন। সে সময় নিয়মিত লেখালেখি করেছেন আনন্দবাজার পত্রিকা,
যুগান্তর, সাপ্তাহিক দেশ, অমৃত, কৃত্তিবাস প্রভৃতি পত্রিকায়। তিনি দীর্ঘদিন সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন
ঢাকার ভারতীয় দূতাবাসের মুখপত্র মাসিক “ভারত বিচিত্রা"-য়। তিনি বাংলাদেশের বিভিন্ন
পত্রপত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।
কবি বেলাল চৌধুরীর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “নিষাদ প্রদেশে” (১৯৬৪), “বেলাল চৌধুরীর কবিতা”
(১৯৬৮), “আত্মপ্রতিকৃতি”, “স্থিরজীবন ও নিসর্গ” (১৯৭৫), “স্বপ্নবন্দী” (১৯৮৪), “সেলাই-করা ছায়া” (১৯৮৫),
কবিতার কমলবনে (১৯৯২), যাবজ্জীবন সশ্রম উলাসে (১৯৯৮), বত্রিশ নম্বর (১৯৯৮) প্রভৃতি। রয়েছে প্রবন্ধ-
গবেষণা ; কাগজে-কলমে (১৯৯৭) ; স্ফুলিঙ্গ থেকে দাবানল (২০০১) ; ভ্রমণ কাহিনী : সূর্যকরোজ্জ্বল বনভূমি
(১৯৬৪)।
তাঁর রচিত শিশুসাহিত্যের মধ্যে রয়েছে সবুজ ভাষার ছড়া (১৯৮১), বত্রিশ দাঁত (১৯৮১), সাড়ে বত্রিশ ভাজা।
তাঁর সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে বিশ্বনাগরিক গ্যেটে, জলের ভেতর চাঁদ ও অন্যান্য গল্প, লঙ্গরখানা,
পদাবলী কবিতা সংকলন। অনুবাদ সাহিত্যে রয়েছে মৃত্যুর কড়ানাড়া, ত্রান্তোরা (নাটক)।
তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন, যার মধ্যে রয়েছে বাংলা আকাদেমি পুরস্কার (১৯৮৪),
অলক্ত সাহিত্য পুরস্কার ও স্বর্ণপদক (১৯৯৭), নীহাররঞ্জন পুরস্কার (১৯৯২), কবিতালাপ পুরস্কার, একুশে
পদক (২০১৪) প্রভৃতি।
আমরা কৃতজ্ঞ বাংলাদেশের বিশিষ্ট কবি রীনা তালুকদারের কাছে, যিনি আমাদের কবির এই ছবি এবং
তাঁর জীবনের বহু তথ্য পাঠিয়েছেন। মিলনসাগরে কবি রীনা তালুকদারের পাতায় যেতে এখানে ক্লিক করুন
. . .
আমরা মিলনসাগরে কবি বেলাল চৌধুরীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
উত্স ---
- দেশ এর কবিতা ১৯৮৩ – ২০০৭।
- কবি রীনা তালুকদারের পাঠানো ছবি ও তথ্য।
কবি বেলাল চৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ২৫.০৪.২০১৫
পরিবর্ধিত সংস্করণ - ২৬.০৭.২০১৮
...