কি জাত আমাদের কবি বিদ্যুৎ ভৌমিক চোরাবাণ্ডারাজুর এই কবিতাটি ‘বিপ্লবী লেখক বুদ্ধিজীবী সংঘ’ দ্বারা প্রকাশিত কবির কবিতা সংকলন ঢেউয়ে ঢেউয়ে তলোয়ার এ ছাপা হয়েছিল | আমি ‘জননাট্য মণ্ডলী’র সুরের ছকে ফেলে গেয়েছি অন্য সুরে গেয়েছেন প্রতুলদা, প্রতুল মুখোপাধ্যায় | [ স্বপন দাসাধিকারী সম্পাদিত, ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর ২০১০ সংখ্যা থেকে নেওয়া। ]
কি আমাদের জাত আর ধর্মই বা কি ||
মাটি ছেনে যখন ইটের পাঁজা বানাচ্ছি যে ইট দিয়ে তৈরী হবে তোমাদের ঐ ঘর, ক্ষিদেয় ধুঁকে বইছি যখন শস্য এ বুকভর || . কি আমাদের জাত আর ধর্মই বা কি !!
মাটির তলা খুঁড়ে যখন কয়লা ওঠাচ্ছি || কাশতে কাশতে জীবন যায়, শরীর হয় ক্ষয়, গরমে ভাপে হাপর যেন চলে অন্ধ্রময় || . কি আমাদের জাত আর ধর্মই বা কি !!
ভেজা জমির ওপর যখন লাঙল চালাচ্ছি || কণামাত্র খাবার যখন পাইনা খেতে নিজে, পাথর দিয়ে মূর্তি বানাই কড়া রোদের নীচে || . কি আমাদের জাত আর ধর্মই বা কি !!
ফুলের ডালা যখন তোমার সামনে সাজাচ্ছি || তোমাদেরই জন্যে যখন কাগজ বানালাম, তার উপরে লিখবে যখন রাম রাম রাম || . কি আমাদের জাত আর ধর্মই বা কি !!
জুতোর জন্যে কত জীবের মুণ্ডু খসাচ্ছি || বাঁধবে খাবে বলে বানাই থালা বাটি গ্লাস, নিজের জন্যে পাইনে যখন সামান্য এক গ্রাস || . কি আমাদের জাত আর ধর্মই বা কি !!
চুল কামিয়ে, দিচ্ছি যখন হবে সন্ন্যাসী || ধুচ্ছি যখন ওই তোমাদের কাপড় জামার কাদা, ফিরিয়ে দিতে হবে বলে জুঁইয়ের মতো সাদা || . কি আমাদের জাত আর ধর্মই বা কি !!
তোমাদের ওই ধাপ্পা বাপ চলবে নাতো আর উঁই খেয়েছে কুরে তোমার মনোবলের সার | থুবড়ে পড়া হদ্দ বুড়ো ওই তোমাদের রথও নড়তে চড়তে পারে না আর চূর্ণ এবং গত || . কি আমাদের জাত আর ধর্মই বা কি !!
টুকরো থেকে টুকরো আরো করতে যদি চাও ভাবো যদি ভিন্ন করে দেবে সবার জাত | তোমাদের যে দিন ঘনালো ভাবো সেই কথাও, ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত ||
বিপ্লবের এই যুগ আমাদের কবি বিদ্যুৎ ভৌমিক অন্ধ্রের বিপ্লবী কবি চোরাবাণ্ডারাজুর কবিতাটার ইংরেজি অনুবাদ পেয়েছিলাম ওয়ার ওয়ার রাও মশায়ের কাছে | শুনেছিলাম জননাট্য মণ্ডলী গাইছে গানটা | অনুবাদ করে, ওদের গাওয়া সুরেই সাজিয়ে ছিলাম ১৯৮২ সালের কোনো এক সময়ে | [ স্বপন দাসাধিকারী সম্পাদিত, ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর ২০১০ সংখ্যা থেকে নেওয়া। ]
বিপ্লবের এই যুগ আমাদেরই জিতবোই এসো বিদ্রোহ করি | জিতবো আমরা, জিতবো আমরা জিতবোই এসো বিদ্রোহ করি ||
মজুর কিষাণ খেটে খাওয়া জন ধুঁকে ধুঁকে কেন দিবি এ জীবন | লড়াইয়ের মাঝে বেচে ওঠ্ ভাই গণফৌজের হাতিয়ার ধরি ||
জন্মগত অধিকার --- বিপ্লব কবি বিদ্যুৎ ভৌমিক অন্ধ্রে বিপ্লবী কবি চোরাবাণ্ডারাজুর কবিতা বিপ্লব আমাদের জন্মগত অধিকার --- জন্মহক্কু | ইংরেজী অনুবাদ থেকে বাংলা করে সুরে ফেলেছিলাম | বিশেষ করে মনে আছে, গানটি চোরাবাণ্ডরাজুর মৃত্যু যেদিন, সেদিনই প্রখম গেয়েছিলাম | [ স্বপন দাসাধিকারী সম্পাদিত, ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর ২০১০ সংখ্যা থেকে নেওয়া। ]
বিপ্লব সে তো হক আমাদের . জন্মসূত্রে পাওয়া দামামা বাজিয়ে গোটা দুনিয়াকে . জানিয়ে দাও, আকাশের বুকে রক্ত পতাকা উড়িয়ে দাও ||
লড়াইয়ে সামিল হও যতো . খেটে খাওয়ার দল, দুনিয়ার সব ধনদৌলত . করো দখল | হানাহানি আর অত্যাচারের . হাত থেকে---- এসো নিপীড়িত জন্মের মতো মুক্তি নাও || দামামা বাজিয়ে ------- ||
পেশা ধর্মের ভেদ ভোলো আর . আরাম নয় | ভাইয়ের মতন মেলো এক সাথে . এলো সময় | বলির পশুর মানুষেরে . মারছে যে--- গদি থেকে সেই গভরমেন্টকে টেনে নামাও || দামামা বাজিয়ে ------- ||
তোমার শক্তি সামর্থ্য সব . করো জড়ো | আত্মত্যাগের প্রতিজ্ঞা নিয়ে . আগে বড়হো | হাতিয়ার হাতে নাও তুলে করো . জোর লড়াই--- সবাই যেখানে সমান সেই ভারত বানাও || দামামা বাজিয়ে .... .. ||
কয়লা হবার জন্যে জন্ম . নয় তোমার | মরীচিকা শুধু কোথায় শান্তি . বেঁচে থাকার | কতকাল বলো ভাসবে তোমরা . চোখের জলে--- দাবানল হয়ে দিগদিগন্তে ছড়িয়ে যাও || দামামা বাজিয়ে ---- ||
খোলা ইতিহাস লড়াই লড়াই . বলছে হেঁকে | সংগ্রাম কর জনযুদ্ধেতে . আস্থা রেখে | প্রতি মুহূর্তে মানুষের . নিশ্বাস যেমন----- প্রতি পদে পদে তেমনি লড়াই চালিয়ে যাও || দামামা বাজিয়ে ----- ||
ইনকিলাব কবি বিদ্যুৎ ভৌমিক ১৯৮৪ তে সারাভারত বিপ্লবী সাংস্কৃতিক লীগ এর প্রথম সম্মেলন হোল দিল্লীতে | মহারাষ্ট্রের ‘আহ্বান নাটমঞ্চ ‘ সেখানে এই গানটি গেয়েছিল | অবশ্যই হিন্দীতে | সেই সুরে, সেই ছন্দে অনুবাদ করে আমিও গেয়েছিলাম ঐ মঞ্চেই | [ স্বপন দাসাধিকারী সম্পাদিত, ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর ২০১০ সংখ্যা থেকে নেওয়া। ]
ইনকিলাব ইনকিলাব ইনকিলাব আমরা সবহারা তুলেছি আওয়াজ ইনকিলাব ||
অথৈ সাগরে ঝঞ্ঝা তুফান আমরাই আনি বশে, আমাদেরই হাতে হাতুড়ির ঘায়ে পাথুরে পাহাড় খসে | আর সইবো না মালিক জাতের শোষণ স্বেচ্ছাচার, যেখানে জুলুম সেখানেই দেবো কড়া জবাব ||
কাটবে রাতের আঁধার, উঠবে সূর্য রক্তলাল, ভেঙে চুরমার করবো ধর্ম জাতপাত বেড়াজাল | চলবে না আর কোনো কেউকেটা মশায়ের ঠিকেদারি, একতার জোরে গোটা দুনিয়ার মালিকানা নেব কাড়ি | থাকবে না আর কোনো হিটলার কোনো নবাব ||
দুষমণ চিনে নিয়েছি এবার হানবো শেষ আঘাত, ঘৃণার আগুনে পুড়িয়ে মারবো বেইমান বদ্ জাত | সব জিতে নিতে এবার আমরা জানের ধরেছি বাজি, ভুখাইয়ের দল আয় সবে মিলে মুক্তি ডাকিছে আজি | শোষণ মুক্তি দুনিয়া বদল | ইনকিলাব | খেটে খাওয়াদের ক্ষমতা দখল | ইনকিলাব ||