বহুদিন পরে, বহু রাত পরে . শুধু এক ফোঁটা বৃষ্টি ভিজলো শরীর, মনের ব্যথা . দোলা দিল আমার শহর . . . ভিজলো মাটি, গাছের পাতা . . . . শুধু এক ফোঁটা - ই বৃষ্টি তবু সে অনেক দামী, যা ছিল আকাঙ্খিত . জুড়ালো চোখের পাতা . . . . *************************** . সূচিতে . . .
গলির মধ্যে গলি . ঘরের মধ্যে ঘর, ঘরের বাইরে পথ আর আছে রাজপথ, আছে মানুষজন --- কিছু চেনা, কিছু অচেনা চেনা, অচেনার মাঝে . আছে নানা গল্প, কিছু গল্প ভালো, কিছুতে আছে ব্যথা ব্যাথাতে আছে কিছু অশ্রুমালা গাঁথা অশ্রুর পরে অশ্রু, আছে বড় ফোঁটা ফোঁটার মধ্যে কিছু মুক্ত মালা গাঁথা . *************************** . সূচিতে . . .
আর একটা দিন গেল, . আর একটা রাত. তোমায় হল না বলা . . . . সেই কথাটা। দিন যায়, রাত যায় . আবার হয় দেখা . . . তবু হল না বলা . হয়ত হবে না বলা অনেক কথাই তো বলি . তবু হায়! সেই কথা হয় না বলা সময় হল শেষ . রইল অক্ষমতা . রাত নেমে এল। . *************************** . সূচিতে . . .
শুধু একটা দিন . . . . তার জন্য বাঁচা, শুধু একটা রাত . . . . তার জন্য জাগা, শুধু একটা গান . . . . তার জন্য গাওয়া, শুধু একটা কলম . . . . তার জন্য লেখা, শুধু একটা মায়া . . . . তার জন্য থাকা, শুধু একটা ঘর . . . . তার জন্য সাজা, শুধু একটা প্রাণ . . . . তার জন্য ভালো থাকা, শুধু একটা চেষ্টা . . . . তার জন্য খাটা। . *************************** . সূচিতে . . .
অনেক দিন পর আবার তোমার সঙ্গে দেখা . কিছু চেনা মুখে কিছু না দেখা নিভে গেল আলো, দোকান পাট . হালকা আঙুলে ছুঁয়ে দিলে আমার কপাল। . *************************** . সূচিতে . . .