উড়তে থাকা পতাকা হাতে নিয়ে চলছে সবাই পায়ে পায়ে মিছিলে ৷ জানেনা ঠিকানা কোথায় , বি-বা-দি বাগ না ধর্মতলায় ৷ শূন্যে উঠিয়ে হাত , করে শুধুই সরকার বিরোধী চিৎকার , আর হাজিরার খাতা যাক না গোল্লায় ৷ ফ্যাকাসে চোখ , আর ক্ষিদের আগুন , নেভাবে কি এক বোতল জল ? মিছিলের শেষে ৷ কিসের মিছিল , কার জন্য মিছিল তা জানেনা কেউ আট থেকে আশি ৷ তাও , শূন্যে উঠিয়ে হাত , করে শুধুই সরকার বিরোধী চিৎকার সরকার নিপাত্ যাক নিপাত্ যাক ৷৷ . *************** . সূচিতে . . .