| কবি জর্জ মীর্জাফর গোস্বামীর গান ও কবিতা |
| রাজার মৃত্যুতে কবি জর্জ মীরজাফর গোস্বামী [ সংবাদে প্রকাশ শ্রীযুক্ত ঘনশ্যামদাস বিড়লার মৃত্যুর পর মার্কসবাদী মুখ্যমন্ত্রী তাঁর ভস্মাধারে পুষ্পমাল্য অর্পণ করেছেন । ] বিড়লার মরণে তাঁর ছিরি চরণে মালা দেন কমরেড জ্যোতি বোস, মুনাফার শেয়ারে বাঁধা তিনি পেয়ারে মালা দেন তাতে আর কিবা দোষ ? বাম বাম ঢঙেতে আর লাল রঙেতে গদীটাই জীবনের সত্য ! কার্ল মার্কস বুড়ো ভাম, মার্কেটে কিবা দাম ? বেঁচে থাক গাঁধীজীর তত্ত্ব ! . *************** . সূচীতে . . . মিলনসাগর |
| মার্কসিষ্ট কবি জর্জ মীরজাফর গোস্বামী [ সংবাদে প্রকাশ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বিনিয়োগ যোগ্য পুঁজি সংগ্রহের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন । ] পিকিং থেকে কমরেডদা এবার গেলেন মার্কিনে রঙ্গ ক’রে বঙ্গ পিতা অঙ্গ ঢাকেন জ্যার্কিনে মুলুক খুঁজি মিলবে পুঁজি মন্ত্রী মালিক বাড়বে রুজি রাঘব বোয়াল সাধেন তিনি, মজুর মারা চার কিনে ! . *************** . সূচীতে . . . মিলনসাগর |