কবি মোস্তফা মহসীন - জন্মগ্রহণ করেন কুলাউড়ার, মৌলভীবাজারে। পিতা আব্দুল হান্নান অবসরপ্রাপ্ত
শিক্ষক। মাতা ফয়জুন নাহার বেগম, সরকারী চাকুরীজীবি। কবি দুই ভাই এবং এক বোনের ভেতর মেজো।
আইন বিষয়ে স্নাতোকোত্তর হয়ে, কবি ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট হিসেবে জীবিকা নির্বাহ করা শুরু
করেন। শৈশবে প্রেমে পড়ে যান লাল মলাটের। রাশিয়া থেকে আসা প্রগতি প্রকাশনীর বই গিলেছেন, বুঝে
অথবা না বুঝে। তাঁর জীবনের সাথে তাই সমাজতন্ত্র-সাম্যবাদ-সর্বহারার একনায়কত্ব একাকার। আজও
মানুষের রুটি-রুজির মিছিলে থাকার চেষ্ঠা করেন পুরোভাগে।
তাঁর রাজনৈতিক আকাঙ্ক্ষার ভেতরে সুপ্ত ছিল কবিতাভাবনা। অন্তবীক্ষণে ছিল মগ্নতার গভীর
সূক্ষ্ম শিহরণ, চিন্তা ও অনুভূতির সর্বজনীন দোলায় যা একসময় কবিতায় রুপ নেয়। হ্নদয়বৃত্তিই তাঁর
কবিতার মৌল জ্বালানী শক্তি, যার উপর ভর রেখে তাঁর কবিতায় এগোয় রিরংসা। ভাষার গভীরে, শব্দের
গভীরে যে সব জারিজুরি, সেগুলোকে মস্তিস্ক দিয়ে উদ্ধারের চাইতে মস্তিস্ক আর হ্নদয়ের যৌথতায় উপলব্ধি
এ কবির বেশি পছন্দ। কবিতার মধ্য দিয়ে ব্যক্তিগত অনুভূতিলোক ছুঁয়ে ফেলতে চায় অধরা মাধুরী।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থ “তৃষ্ণার প্রথম পাঠ“, বিশাকা প্রকাশনী থেকে প্রকাশিত। প্রকাশকাল ২০০৫
ফেব্রুয়ারী, একুশে বইমেলা, ঢাকা।
কবির সম্পাদিত কবিতার কাগজ “সংশপ্তক“, শূন্যদশকে বেরিয়েছে যার ৩টি সংখ্যা।
এছাড়া তাঁর একক চেষ্ঠায় মৌলভীবাজারের ‘কুলাউড়ায়“ গড়ে ওঠেছে “জিয়নকাঠি সাহিত্য সংসদ“। সেখানে
লাইব্রেরী প্রতিষ্ঠা, গণ-শৌচাগার স্থাপন, সংবাদপত্র স্ট্যান্ড স্থাপনসহ নানাবিধ সামাজিক-সাংস্কৃতিক
কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত।
আমরা মিলনসাগরে কবি মোস্তফা মহসীন-এর কবিতা তুলে আনন্দিত। আমরা কবির কাছে কৃতজ্ঞ কারন
তিনি তাঁর কবিতা নিজেই আমাদের টাইপ করে পাঠিয়েছেন।
উত্স - কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।
কবি মোস্তফা মহসীন-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - ৯ কাজী নজরুল ইসলাম এভিনউ, বিশ্বসাহিত্যকেন্দ্র গলি; বাংলামটর, ঢাকা।
চলভাষ - (+৮৮০) ০১৭১৮২০০৬৩২
ইমেল - editor_songshaptak@yahoo.com
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৩.১১.২০১৫
...