জানি আমি সব ছেড়েছে এই কূল তোমার ওই তরী, এ ঘাটের নোঙ্গর ছিঁড়ে অকূল পাথারে দুর্বার বেগে কোনো অজানার সন্ধানে , সেকি আর পুরোনো ঘাটে ফেরে ?? কতদিন ধরে আমি ভাবছি
কয়েকযুগ ধরে নিজেকে বিছিয়ে নিয়ে ভাবছি আর ভাবছি কিরকম আছি, কোথায় দাঁড়িয়ে, কেন আছি সেখানে?? এতটা পথ ঘুরে কি ই বা করলাম গোটা জীবনটা জুড়ে?? কি করা উচিৎ ছিল কি করব এখন?? শুরু থেকে শূণ্যে ফেরা?? উত্তর খুঁজে ফিরি মাথা খুঁড়ে… মেলেনি আজও সে উত্তর
এখন তোমার প্রতিটা শব্দে ঝরে পড়ছে কি নিদারুণ ঘৃণা, এতো বিষ জমিয়ে রেখেছিলে কোনখানে? টেরই পাই নি .. মদির নেশায় আছন্ন ছিলাম, বিগত সুরের অনুরণনে , সুর যে কবে কেটে গিয়েছে থেমে গেছে ঐকতান খেয়ালও করিনি .. যদিও একটা অস্পষ্ট , বেসুরো সুর ভেসে আসছিল মাঝে মাঝেই যদিও তাল ঠোকাঠুকি সমে এসে পড়ছিল না , তেমন আমল দিই নি ... হঠাৎ সব চুপচাপ ঝড়ের আগে যেমন স্তব্ধ হয় বাতাস ... তারপর এই নিদারুণ প্রত্যাঘাত যার প্রতিটা শব্দে বিস্ফোরণ সত্য মিথ্যা অপলাপ বাস্তব ও অলীক, একের মধ্যে অন্যটা মিলেমিশে একাকার , ভ্রান্তি ও বিচ্যুতিকে প্রতিষ্ঠিত করার প্রতিটা ছত্রে ধেয়ে আসে হাহাকার , তাই ভাবি .. ভালোবাসায় কি খাদ ছিল ?? নাকি নিখাদ বলে এমন দুমড়ে মুচড়ে গেলো ???
তার কথা বুঝেছি অনেক যন্ত্রণায়, পথ চলি বিষম ব্যস্ততায় .. তারই ফাঁকে কখন, মনের গহন ফল্গুধারায়, সে বয়ে চলেছে , আপন খেয়ালের অবুঝ ধারায়/ উপেক্ষা করেছি কিন্তু সে ফিরে ফিরে আসে অবহেলা করেছি কিন্তু সে সমস্ত শরীরের কোষে কোষে, শিরায়, দ্রিম দ্রিদিম তাল শুনিয়ে যায় / একটা সময়, রুমালে গিঁট দিয়ে মনে রাখার ছিল কত ছল, কিন্তু এখন দ্যাখো ভুলবার চেষ্টা পুরোটাই বিফল, ভোলেনি মন এই বোঝা বয়ে নিয়ে বেড়াই সারাক্ষণ, সারাটা জীবন .. মধ্যে দূরত্ব সমুদ্র যোজন.. আকাশ তার নাগাল পেলো কই ??
সময়ের সঙ্গে চলতে চলতে কখন যে অগোচরে জং ধরে কে জানে আপন ভারে কখন ফাটল ধরে কোন দূরুহ কোণে সম্পর্কের দেওয়ালে পুরনো লেখা অস্পষ্ট হয়ে ওঠে চেনা মুখ . নতুন কলি পরে, নতুন নামের জয়গানে ঢাকা পড়ে যায় পুরনো ক্ষণিকের সুখ
কিছুটা এলোমেলো কিছু অগোছালো এই পথ চলা কখনো উচ্ছ্বাস কখনো বিষাদ আর কতকিছু না বলা কথা কুড়িয়ে নিয়ে রেখেছি আঁচল ভরে বন্ধুর পথে অজানা ঠিকানায় যেতে চাওয়া পায়ে পায়ে কত হোঁচট খাওয়া মনের জানলা খুলে আবছা অন্ধকারে উকি ঝুঁকি ছায়া ছায়া অবয়ব সারি সারি হেঁটে যায়... কিছু কি বলে যায় ? নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে বুঝি ছায়ারা সরে সরে যায় এলোমেলো হাওয়ায় অগোছালো ভাষায় জীবনের সুর খুঁজি . . .
সবই স্বাভাবিক ভাবে চলছে সবাই নিয়মেই তাল ঠুকছে তবে কেন এমন কেন আমার মন এমন ? বেনিয়মে বেতালায় বলছে ? আমার গহন অন্তরালে পাগলা ঝোরা ধেয়ে চলে গভীর গোপনে ফোঁটা ফোঁটা রক্তক্ষরণ এই যে আমার অবাধ্য মন তবু ছুটে যায় আরো গভীর অন্ধকারে পথ হারায় জীবনের দায় চেপে ধরে বলে কৌন হ্যায় ? হোঁশিয়ার...... আগড় দিয়ে দুয়ারে আমি বলি সব ঠিক হ্যায়
তুমি কিভাবে কাটিয়েছো কাল রুদ্ধশ্বাস বদ্ধ দিনগুলি একার ভেতর একা ।। বিক্ষিপ্ত সকাল ঝড়ের দুপুর বিকেলের শূন্যতা আর ঘুমহীন রাতের গ্লানি... কিভাবে ভরেছো রক্তে একা একা সেই দীর্ঘ পথ কিভাবে পাড়ি দিলে একা তা জানি আর কেউ জানুক না জানুক জেনেছি আমি আমি জানি ।