২০১৫ সালে প্রকাশিত রাজেশ দত্ত সম্পাদিত ‘আবাদভূমি’ পত্রিকার দ্বিতীয় বর্ষ, ষষ্ঠ সংখ্যায় কবি রজনীকান্ত সেন-এর জন্মসার্ধশতবর্ষে, বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী, কবি ও প্রাবন্ধিক সাগরিকা সেনগুপ্তর গবেষণা লব্ধ “রঙ্গ-রসিক রজনীকান্ত” প্রবন্ধের PDF পড়তে এখানে ক্লিক করুন . . .। আমরা আরও কৃতজ্ঞ তাঁর কাছে, কারন তিনি রজনীকান্তের উপর গবেষণা করে আমাদের এই সম্ভার গড়ে তুলতে সাহায্য করেছেন। তাঁর গবেষণা-কালে অন্যান্য পত্র- পত্রিকা-সংকলন থেকে খুজে পাওয়া রজনীকান্তের চারটি অগ্রন্থিত কবিতা ও গান, তিনি আমাদের দিয়েছেন এখানে "গ্রন্থ বহির্ভূত গান ও কবিতা" বিভাগে তোলার জন্য। তাঁর ইমেল - smtsagarikasengupta@yahoo.co.in