রজনীকান্ত সেনের গান ও কবিতা
|
সাধুর চিতে তুমি আনন্দ-রূপে রাজ
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
ভুল
॥ মিশ্র বিভাস, কাওয়ালী॥
বিশ্ব-বিপদ-ভঞ্জন, মনোরঞ্জন, দুখহারী
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
আমার দেবতা
॥ আলোয়া, একতালা॥
আর, কাহারো কাছে, যাব না আমি
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
নবজীবন
॥ মুলতান, ঝাঁপতাল॥
প্রভু, নিলাজ-হৃদয়ে, কর কঠিন আঘাত
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
চিকিত্সা
॥ মিশ্র খাম্বাজ, কাওয়ালী॥
ও ত, ফিরিল না, শুনিল না
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
ফিরাও
॥ গৌর সারঙ্গ, মধ্যমান॥
যেমনটি তুমি দিয়েছিলে মোরে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
অপরাধী
॥ মনোহরসাই, খেমটা॥
এই মোহের পিঞ্জর ভেঙ্গে দিয়ে হে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
প্রাণপাখী
॥ মনোহরসাই, গড় খেমটা॥
(আমি) পাপ-নদী-কূলে, পাপ-তরুমূলে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
ভেসে যাই
॥ মনোহরসাই, জলদ একতালা॥
আমায়, ডেকে ডেকে, ফিরে গেছে মা
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
কোলে কর
॥ বাউলের সুর, গড় খেমটা॥

তুমি আমার অন্তস্তলের খবর জান
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
তোমার দৃষ্টি
॥ বাউলের সুর, গড় খেমটা॥
. তুমি আমার অন্তস্তলের খবর জান,
. ভাবতে প্রভু, আমি লাজে মরি!
আমি দশের চোখে ধূলো দিয়ে,
. কী না ভাবি, আর কি না করি!
সে সব কথা বলি যদি,
. আমায় ঘৃণা করে লোকে,
বসতে দেয় না এক বিছানায়
. বলে “ত্যাগ করিলাম তোকে” ;
তাই পাপ করে হাত ধুয়ে ফেলে,
. আমি সাধুর পোষাক পরি ;
আর, সবাই বলে “লোকটা ভালো,
. ওর মুখে সদাই হরি।”
যেমন, পাপের বোঝা এনে, প্রাণের আঁধার কোণে রাখি ;---
অমনি, চমকে উঠে দেখি, পাশে জ্বলছে তোমার আঁখি!
তখন লাজে ভয়ে কাঁপতে কাঁপতে, চরণতলে পড়ি,---
বলি “বমাল ধরা প’ড়ে গেছি, এখন যা কর হে হরি!”
. *************************
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের গানের সূচিতে . . .
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .
মিলনসাগর