| রজনীকান্ত সেনের গান ও কবিতা |






| পাতকী বলিয়ে কি গো, পায়ে ঠেলা ভাল হয় কবি রজনীকান্ত সেন কল্যাণী কাব্যগ্রন্থের গান পাতকী ॥ মিশ্র বেহাগ, যৎ॥ পাতকী বলিয়ে কি গো, পায়ে ঠেলা ভাল হয় ? তবে কেন পাপী তাপী, এত আশা ক’রে রয় ? করিতে এ ধূলাখেলা, অবসান হ’ল বেলা, যারা এসেছিল সাথে, ফেলে গেল অসময়। হারাইয়া লাভে মূলে, মরণের সিন্ধু-কূলে পথশ্রান্ত দেহখানি টানিয়া এনেছি হায়! জীবনে কখন আমি ডাকিনি হৃদয়-স্বামী! (তাই) এ অদিনে এ অধীনে ত্যজিবে কি দয়াময় ? |








