ভালো যাদের বেসেছি বাসেনি ভালো তারা কেউ প্রয়োজনে সবাই আসে কাছে যায় চলে দূরেও তাক ধিন না ধিন প্রসাদ প্রার্থী ক্ষুধিত পাষাণ চাই চাই কামনার কাতরতা থাকে জেগে মন মহলের খোঁপে খোঁপে ঝোঁপ বুঝে খুলে বসে চাহিদার ঝাঁপি প্রত্যাশিত ফল না হলেও ভাল নেই ক্ষতি প্রচার কাজে প্রাথমিক পুঁজি বিনিয়োগ ভাল না বাসতে পারলে থাক অভিনয় ভালোবাসা শব্দটির ব্যাঙের সাথে সখ্যতা লাফিয়ে বেড়ায় ইচ্ছের ঘাস ফড়িং যতক্ষণ যাকে যায় ভালোবাসা ততক্ষণই ভালোবাসা হয় মূল্যায়িত মানুষ একের অধিক ভালোবাসে এই-ই স্বভাব সুলভ মানসিকতা ভালোবাসি মিথ্যের বৃথা বাক্যালাপ সত্য বলা তার চেয়ে ঢের ভাল; বাসি না ভালো কিছুটা কষ্টের করাঘাতে না হয় দুলবে ফের ওঠবে জেগে অন্যরকম কোনো স্বপ্নে গ্যালাক্সি জোটের আকর্ষণে যাবে ছুটে নতুন সন্ধানে কেনো জানি হয় মনে; না তুমিও যাবে চলে অন্য দশজন মানুষ যেভাবে হয় অদৃশ্য!
খয়রাতী দুঃখরা থাকে না এখন নিভৃতে নেয় ভাগ করে ঝর্ণার সুতীব্র ধারা নৈমিত্তিকতায় হয় যুক্ত যেভাবে যার খুশি দেয় রকমারী দুঃখ বলি না কিছুই ; কেউ থাকলে ভাল থাক এনজাইম দুঃখের আড়াটেকা বিষ শিখেছে বেমালুম হজম করতে প্রতিক্রিয়ায় মস্তিস্ক ভোগে না তেজস্ক্রিয়ায় দেখে দেখে উত্তরাধিকারী দুঃখ যায় মিলে পুরনো পরম্পরা ইতিহাস গোপনে ব্যবচ্ছেদ হতে থাকে অন্তঃস্থলের বিষয়ভিত্তিক বিশ্বাস।
কিছু কথা কাউকে যায় না বলা কিছু কথা যায় না বলা বন্ধুকে কিছু কিছু জীবন সঙ্গীকে সবাইকে বলার জন্য সার্বজনীন থাকে কিছু কথা বলতে হয় কথা কোথাও না কোথাও হাইপোথালামাস সমান্তরাল প্রক্রিয়ায় তাড়ন তাপে সুস্থ রাখে ঘরে বাইরে আজকাল বড় দুঃসময় ছোট খাটো দুঃখ হতে থাকে জমা বুক পকেটে অন্তরে বাইরে অস্বস্তির অস্থিরতা করছি হজম দাঁত চেপে কখনো কখনো চোখের কোণে ধুসরিত জল জমে এটাকে ঠিক যায় না বলা কান্না ভুলে গেছি কান্না সেই কবে নদীর কাছে এসে নদী সমুদ্রে মিশলে অস্তিত্বহীন বিশাল জলরাশিতে হারিয়েছে ভাষা দুঃখও দুঃখ জলের অথৈ গহবরে যার যা মনে আসে দিক যেমন খুশী দুঃখ রাখলাম পেতে এখানে আজন্ম আঁচল দ্বিধাহীন।
ভালোবাসার জন্য শূন্যে বাতাসের সাথে চাই না বাড়াতে দ্বন্দ্ব স্ফটিক জল করে ঘোলা তৃষ্ণা মেটাবার নেই ধৈর্য জোছনায় ভিজে যাওয়া রাতের বালিশে মাথা রেখে শুনবো না রূপকথা নিউক্লিয়ার্সের আইসোটোপ তড়িৎ বেগে চাঁদের সমুদ্র পথে নামাবো আদুরে জাহাজ সোহাগের উষ্ণ শীতল পরশে কানায় কানায় করবো পরিপূর্ণ জলজ জাহাজের সর্বত্র ভালো লাগার বন্দর থেকে শুরুই হবে শেষ বলে নেই কিছু বলে করবে না নোঙর ভালবাসার শীরীন মুগ্ধ জাহাজ।