স্বপ্ন দেখার সাহস কর কথা - শুভেন্দু মাইতি স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান থেকে নেওয়া
স্বপ্ন দেখার সাহস কর স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি স্বপ্ন ছাড়া গান গাইবে পাখী ! স্বপ্ন আর ফুলের জন্য মরতে হলেও মর জীবন কি কাগজের নৌকা ? স্রোতে কিংবা হাওয়ায় যাবে ভেসে সামাল মাঝি, সামাল মাঝি নৌকা ভেড়াও সব পেয়েছির দেশে ঢেউয়ের দাপটে ঝাপটা মারে, মারুক ঝাপটা | শক্ত করে হালটা চেপে ধর ভাঙ্গাচোরা মানুষ মানেই স্বপ্ন গেছে ভুলে তোমার স্বপ্ন হারিয়েছ কারো মেঘ-কালো চুলে ? মানুষ আবার হয় নাকি ভাঙ্গাচোরা ? ছোট্ট স্বপ্ন হারিয়ে গেছে, স্বপ্ন দেখ জগৎজোড়া | মানুষ মানেই জীবন, জীবন মানেই ওলট পালট নতুন কালের বোধন | ইতিহাসের জীর্ণ-পাতা আবার নতুন করে পড় স্বপ্ন দেখার সাহস কর |