কোকিলের গান ফুলের গন্ধ সবুজ পাতায় ঢাকি বাংলাদেশের মানচিত্র ভাই বুকের ভেতর রাখি বাংলায় কথা বলি বাংলার পথে চলি বাংলার হাতে হাত রেখে ভাই স্বপ্নে বাংলা দেখি
রমনাতে এক বুড়ি থাকে ষাটের ঘরে পা গ্রীষ্মবর্ষা জড়িয়ে চলে ওড়নাতে তার গা বুড়িটা যে বেজায় মিথ্যুক টাকার জন্যে শুধু ছুকছুক তবুও সবাই রাত্রিদিন তারেই করে ভজনা
রমনা থানার সেই বুড়িটার অনেক ছিল দোস্ত দাঁত ছিল না মাড়িতে তার ছেঁচে খেত গোস্ত ভোরে ছিল একটি রুটি সঙ্গে খেত ডিম যে দুটি সে রাতের বেলা পান্তা খেত দিয়ে বাঁটা পোস্ত