কবি আফরোজা অদিতির কবিতা
জীবন এখন
কবি আফরোজা অদিতি


সেদিন কোজাগরী পূর্ণিমায়
ঘাসের বনে জীবন
হৃদয়-রঙের হিসেব কষে
পার করছিল সময় যখন
একশ একটি নেংটি ইঁদুর চারপাশে
করছিল হল্লা

অফুরন্ত প্রেম উল্লাসে
কিল-ঘুষি হাসি অশ্রুতে হঠাৎ
সারমেয় হয়ে গেল জীবন

জীবন এখন
সারমেয় অভ্যেসে পায়ের মাঝে

.         ********************

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
*