কবি আফরোজা অদিতি - বাংলাদেশের স্বনামধন্য কবি-সাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেন
বাংলাদেশের, পাবনা জেলার ঈশ্বরদীর শাহপুর গ্রামে। পিতা প্রয়াত কবি, প্রাবন্ধিক, অনুবাদক, কৃষক নেতা
কমরেড আলাউদ্দিন আহমেদ, মাতা প্রয়াত কমরেড আম্বিয়া বেগম।
কবি কর্মজীবনে পূবালী ব্যাংক লিমিটেড থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসর গ্রহন করেন।
তিনি বাংলা একাডেমি সহ নন্দিনী সাহিত্য পাঠচক্র এবং জাতীয় সাহিত্য পরিষদের সদস্য। এছাড়া তিনি
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার। তিনি যুক্ত রয়েছেন বিভিন্ন সাহিত্য
সংগঠন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে। তিনি প্রবীণদের শীতবস্ত্র, শাড়ী, ওষুধ ও অন্যান্য সাহায্য
প্রদান, বিভিন্ন পাঠাগারে বিনামূল্যে বই প্রদান ইত্যাদি সমাজ সেবামূলক কাজ করে চেলেছেন। তিনি তাঁর
পিতার স্মৃতিতে প্রবর্তন করেছেন “কমরেড্ আলাউদ্দিন স্মৃতি পুরস্কার”।
কবি আফরোজা অদিতি, “তটিনী” নামে একটি সাহিত্য পত্রিকার প্রকাশক এবং সম্পাদক। তাঁর সম্পাদনায়
প্রকাশিত হয়েছে “দুই বাংলার আবৃত্তিযোগ্য কবিতা” (২০১৩) , “কমরেড আলাউদ্দিন রচনা সমগ্র” (২০১৬)
প্রভৃতি।
তাঁর প্রকাশিত উপন্যাস “টু ফর জয়”, “চন্দনের গন্ধ” (২০০২), “দুই জীবনের গল্প”, “তিনটি উপন্যাস”,
“জ জীবন” প্রভৃতি।
তাঁর প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধ পুস্তকের মধ্যে রয়েছে “ইসলামের ইতিহাসে মহীয়সী নারী”,
“যাপিত জীবনে নারী” (২০০৫), “প্রবীণকথা ও জীবনাচার” (২০১৫) প্রভৃতি।
তাঁর প্রকাশিত গল্পগ্রন্থের মধ্যে রয়েছে “স্বাধীনতার সন্তান” (১৯৯০), “বিপরীত পৃথিবী”, “বিশ্বাস কাঁদে বুকের
ভেতর”, “জীবনের পায়ে পায়ে”, “বাউরা”, “নির্বাচিত গল্প” (২০০৩), “বাছাই গল্প” (২০১১), “শূন্যতার ভেতর
উত্থান” (২০১৩) প্রভৃতি।
শিশুসাহিত্যে কবি আফরোজা অদিতির অবদান কোনো অংশে কম নয়। প্রকাশিত হয়েছে “ছড়ায় ছড়ায়
পড়া বারো মাসের ছড়া”, “টুনীর পড়া টুনীর ছড়া”, “একই সমান্তরালে” (২০০৫), “ছায়া ভূত” (গল্প-২০০৭), “নাম
হলো ওর ঝ্যাং” (২০১০), “ফুলকুমারী” (অনুবাদ গল্প-২০১৫) প্রভৃতি।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “সেই মন নেই” (১৯৮৪), “পথের বাঁকে” (১৯৯০), “খুলে দেখতে বড্ড
সাধ” (১৯৯৮), “অহং”, “নীল দ্বীপের ভালোবাসা”, “প্রিয় কবিতা”, “দোয়েলের শিস”, “কি চাও হুর না মানবী”
(২০০৫), “গাঙচিল মন” ( প্রেমের হাজার কবিতা-২০০৬), “ভালোবাসার তানকা” (২০১০), “প্রেমের কবিতা”
(২০১০), “তর জন্যি ভালোবাসা” (আঞ্চলিক ভাষার কবিতা - ২০১১), “ভালোবাসায় অন্তরীণ” (হাইকু-২০১৩)।
এ ছাড়াও কিছু যৌথ গ্রন্থ আছে এবং একটি হিন্দি কাব্য গ্রন্থ আছে।
কবির প্রাপ্ত সম্মাননার মধ্যে "ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ পুরস্কার" (১৯৯৮), "আলম সঙ্গীত একাডেমী
পুরস্কার" (২০০০), "নন্দিনী সাহিত্য ও পাঠচক পুরস্কার" (২০০২), "কবি সুকান্ত সাহিত্য পুরস্কার" (২০০২),
"কবি কামিনী রায় পুরস্কার" (২০০২), "কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার" (২০০২), "নোঙর সাহিত্য
পুরস্কার" (২০০৪), "আশরাফ সিদ্দিকী ও সাঈদা সিদ্দিকী ফাউণ্ডেশন পদক" (২০০৮), "কপোতক্ষ সাহিত্য
পরিষদ পুরস্কার" (২০০৮), "জাতীয় সাহিত্য পরিষদ পুরস্কার" (২০১০) উল্লেখযেগ্য।
কবির প্রাপ্ত পুরস্কার ও সম্মাননার মধ্যে রয়েছে ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ পুরস্কার (১৯৯৮), আলম
সঙ্গীত একাডেমী পুরস্কার (২০০০), নন্দিনী সাহিত্য ও পাঠচক্র পুরস্কার (২০০২), কবি সুকান্ত সাহিত্য
পুরস্কার (২০০২), কবি কামিনী রায় পুরস্কার (২০০২), কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার (২০০২), নোঙর
সাহিত্য পুরস্কার (২০০৪), আশরাফ সিদ্দিকী ও সাঈদা সিদ্দিকী ফাউণ্ডেশন পদক (২০০৮), কপোতক্ষ সাহিত্য
পরিষদ পুরস্কার (২০০৮), জাতীয় সাহিত্য পরিষদ (২০১০) প্রভৃতি উল্লেখযোগ্য পুরস্কার।
আমরা মিলনসাগরে কবি আফরোজা অদিতির কবিতা প্রকাশিত করে আনন্দিত।
উত্স: ইনটারনেটে যোগাযোগ।
কবি আফরোজা অদিতির মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ
ইমেল - afrozaaditi1953@gmail.com
ফেসবুক - https://www.facebook.com/afroza.aditi
আমাদের যোগাযোগের ঠিকানা :-
মিলনসাগর
srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৬.১১.২০১৬
.