কবি অনির্বাণ রায় - জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা রবীন্দ্রনাথ রায় পূর্বরেল কর্মী এবং মাতা
মাতা কৃষ্ণা দেবী।  তাঁদের বাসস্থান হাওড়া জেলার বালি-তে।

তিনি উত্তরপাড়া গভমেন্ট হাই স্কুল থেকে ২০১১ সালে উচ্চমাধ্যমিক পাশ করে, রাজা পিয়ারীমোহন কলেজ
থেকে প্রাণিবিদ্যা তে স্নাতক হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে
স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।  

বিজ্ঞানের পাশাপাশি কবিতা ও গল্প লেখার চর্চা স্কুল থেকেই করে আসছেন। ক্লাস ১২ এ পড়াকালীন ‘খেয়াল’
নামে একটি ছোটো পত্রিকা (লিটল ম্যাগাজিনের) সাথে যুক্ত ছিলেন কিন্তু খুব একটা লেখা প্রকাশ করেননি।
তিনি লেখালিখি নিজের আনন্দের জন্যই করেন। বন্ধুদের উৎসাহে লেখা পাঠান।

তাঁর, ‘রক্তের রঙ কালো’ আর ‘আরেকটি বার’ শীর্ষক কবিতা দুটি ‘এবং স্রোত’ নামে একটি লিটল
ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বাংলা ব্যান্ড ‘নির্বাক’ এর জন্য ‘কলকাতা’ নামে একটি গানও
রচনা করেছেন, যেটি কিছুদিনের মধ্যে গান হিসেবে প্রকাশিত হবে।

কবির লেখার প্রিয় বিষয় হল ‘সময়’, সে সময়ে সমাজ, প্রেম, রাজনীতি যে যার ইচ্ছেমত ধরা পড়ে।

আমরা
মিলনসাগরে কবি অনির্বাণ রায়ের কবিতা তুলে আনন্দিত।


কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল -
roy92anirban@gmail.com         
চলভাষ - +৯১৭০৫৯৮৩৬৪৪০   
ফেসবুক -
https://www.facebook.com/Anirban.Jojo.Roy        




উত্স:  ইমেলে কবির সঙ্গে যোগাযোগ।   


কবি অনির্বাণ রায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    



আমাদের যোগাযোগের ঠিকানা :-   
মিলনসাগর       
srimilansengupta@yahoo.co.in      



এই পাতার প্রথম প্রকাশ - ৭.১.২০১৭


.