কবি অনুপ মুখোপাধ্যায়ের কবিতা ও গণসঙ্গীত
কবি অ
নুপ মুখোপাধ্যায়ের
পরিচিতির পাতায় . . .
*
চিরন্তন
কবি অনুপ মুখোপাধ্যায়
রচনা ৬.১০.১৯৮৫। "কোমল রেখাব" কাব্যগ্রন্থের কবিতা।
হাত কেটে নাও
বেঁচে থাকবো ।
#
পা ভেঙে দাও
বেঁচে থাকবো ।
#
মুখ থেঁতলে দাও, চোখ উপড়ে নাও
বেঁচে থাকবো ।
#
বুকে ছুরি বসিয়ে দাও
তাও
বেঁচে থাকবো
আমার কবিতায় ......
. **********************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি অ
নুপ মুখোপাধ্যায়ের
পরিচিতির পাতায় . . .
*
রিক্ত
কবি অনুপ মুখোপাধ্যায়
রচনা ১১.১২.১৯৮২। "ফুটবল" কাব্যগ্রন্থের কবিতা।
দরজা খোলাই ছিলো ।
#
প্রথমা এসে বললো ---
ঘরে পাখা কোথায় ?
এমনকি, খাট-টাও ভাঙা !
#
দ্বিতীয়া যেদিন ঢুকলো
প্রশস্ত জাজিমে মখমলের তাকিয়ায়
ঠেস দিয়ে জানতে চাইলো ---
ব্যাঙ্ক-একাউন্টের নম্বর ?
#
ফিক্সড ডিপোজিটের জেরক্স কপি অ্যাটাচ করে
তৃতীয়াকে যখন চিঠিতে ডাকলাম
সে এসে বললো ---
তুমি কোথায় ?
. **********************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি অ
নুপ মুখোপাধ্যায়ের
পরিচিতির পাতায় . . .
*
শাহবাগ বনাম শেহবাগ
কবি অনুপ মুখোপাধ্যায়
রচনা ১৭.৪.২০১৩। "অনুক্ত দেশ" প
ত্রিকায় প্রকাশিত হয়
।
শাহবাগের ফুল এপারেও ফোটাবার জন্য
বন্ধুকে বললাম --
'এসো, আমাদের আগামি অনুষ্ঠানে
যার মূল প্রতিপাদ্য -- শাহবাগ । '
#
উত্তর এলো ---
' ওর তো বারোটা বেজে গেছে .....'
#
বললাম ----
' কবি সুভাষ
মিছিলের যে মেয়েটিকে দেখে লিখেছিলেন --
''.... মুষ্টিবদ্ধ একটি শাণিত হাত ,
ওপরের দিকে তোলা
আর সব হাত যখন মাটির দিকে নামানো ....''
এসো, তাদের দেখবে
জীবন্ত আন্দোলনের ছায়াছবিতে* .......'
#
উত্তর এলো ---
' আই পি এল-এ তো রোজই
মেয়েদের নাচতে দেখা যায় , এবং নাচাতেও ....
তাদের তো শরীরও খোলা
আর, হাতও তোলা ....'
#
বললাম ---
' রফিক , জব্বার , বরকত , সালাম- এর নাম শুনেছ ? '
#
উত্তর এল ---
' সালাম নয়, সালামী ।
সালামী খেতে খেতে শেহবাগের মার বহু দেখেছি ।
কিন্তু এখন ওর বারোটা বেজে গেছে ।'
#
বুঝলাম,
ওপার বাংলায়
এখন ব্রাহ্ম মুহূর্তের রক্তিম আভাস
আর
এপার বাংলায় ঘড়ির কাঁটা
রাত বারোটায় থেমে গেছে ....
. **********************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি অ
নুপ মুখোপাধ্যায়ের
পরিচিতির পাতায় . . .
*
কাণ্ডারি
কবি অনুপ মুখোপাধ্যায়
রচনা ১.৭.২০১৫। শ্রদ্ধেয় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী, শ্রদ্ধেয়া রানী চট্টোপাধ্যায়ের
প্রয়াণ দিবস ১.৭.২০০৪।
“শেষ হলো রক্তের নদী সাঁতরে
সবুজ দ্বীপের নিশানায়
এগিয়ে চলার এক অধ্যায়
চলে গেলেন কাণ্ডারি বীরেন্দ্র চট্টোপাধ্যায়”
----- বীরেন দার প্রয়াণে
আমার এই অনুভব
একটি কবিতায় লিখেছিলাম ।
#
তিনি ছিলেন যথার্থই আমাদের কাণ্ডারি ...
#
আর
বহির্প্রকৃতি ও অন্তর- প্রকৃতির সর্বত্রগামী অর্থে
বৌদিকে দেখেছি, পাশে থেকে,
হিম- শীতল হিম- ঋতুতে
যোগাতে উত্তাপের ওম
#
ঝড় বা ঝরঝর বর্ষায়
ধরতে মাথায় ছাতা
#
তাপ-দগ্ধ নিদাঘে
টাঙ্গিয়ে দিতে খসখস
#
বীরেন দার সৃষ্টির উননে
নিরন্তর যোগাতে
পাখার বাতাস ....
#
তিনি ছিলেন বীরেন দার ভাণ্ডারী
এবং
সর্ব অর্থে কাণ্ডারি ।
#
আজ বৌদির প্রয়াণ দিনে
এই কবিতাই
আমার গুরু- মাতার দক্ষিণা .....
. **********************
.
সূচীতে . . .
মিলনসাগর