কবি বেনোয়ারীলাল গোস্বামীর কবিতা
*
কবি
বেনোয়ারীলাল গোস্বামীর
পরিচিতির পাতায় . . .
ভারতী-গাথা
কবি বেনোয়ারীলাল গোস্বামী
কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত মাসিক মালঞ্চ পত্রিকার ফাল্গুন ১৩২৫ ( মার্চ ১৯১৯ ) সংখ্যা
থেকে নেওয়া |
নন্দন বনে আনন্দ বিলায়ে
. রাণী বুঝি ওই আসে গো,
পরশ পাইয়া শীত নিরদয়
. পালাইয়াছে দূরে ত্রাসে গো,
কনক কান্তি জিনিয়া শোণ
, পরমানন্দে হাসে গো,
হরিৎ ঊর্ম্মি-ছুটিছে তূর্ণ
. সবুজে বিশ্ব ভাসে গো ;
চূত-লতিকা মুকুল-স্মিতা
. কাঁপিছে ধীর সমীরে,
গর্ব্বী বাবরী হাসে লহু লহু
. বুকে ধরি মধু মদিরে ;
অলিনী সহ গুঞ্জরি অলি
. ঢলি ঢলি পড়ে কমলে
কুঞ্জ কাননে মুগ্ধ কোকিল
. কুহুরি কাঁপায়ে অচলে ;
দীর্ণ করিয়া সুষমা বক্ষ
. মূর্ত্তি ধরিয়া এল কে?
হস্তে শোভিছে অমর বীণ
. শুভ্র কান্তি ভূলোকে :
.
*************************
.
সূচীতে . . .
মিলনসাগর