তোমরা এখনও কেউ জানো না জানার মত বোধ তোমাদের হয়ে উঠেনি নির্বাক গাছ যেমন জানতে চায় না ঝরাপাতার কথা বিশাল আকাশ জানতে চায় না মেঘের আড়ে লুকিয়ে থাকা চাদের কথা তেজদীপ্ত দিন জানতে চায় না কেন সূর্য ঘুরে আবার রাত ফিরে আসে মানুষও জানে না তার স্বপ্ন লুটের কথা কবি,বুদ্ধিজীবী এবং কি অধ্যাপকও মুক্তবাজারে মানুষের স্বপ্ন বিক্রি করে কেউ কেউ প্রাসাদ গড়ে কিশোরীর স্বপ্ন লুট হয় বালকের প্রেম লুট হয় কৃষকের শ্রম লুট হয় শ্রমিকের ঘাম লুট হয় এখানে প্রতিনিয়ত লুট হয় মানুষের অগনিত স্বপ্ন ওরা লুট করে স্বাধীনতা মুক্তির সাধ লুট করে ইতিহাস,মানচিত্র সন্তানের প্রতি মায়ের ভালবাসা লুট করে ফুলের গন্ধ জোনাকির নিঃস্বার্থ আলো শকুনেরা বারবার ফিরে আসে শক্ত নখরে আঘাত করে সবুজ কমল জমিনে তবুও নগণ্য কিছু মানুষ স্বপ্ন দেখে সবুজ জমিনে হাতুড়ি কাস্তে খচিত একটি পতাকার তবুও কিছু মানুষ এখানে স্বপ্ন দেখে সমতার সমাজ গড়ার
এ পথ হবে না কখনো শেষ পথের প্রান্তে হাসিমাখা স্বপ্ন আঁকা জীবনের গল্প এ পথকে করেছে নিঃশেষ বন্ধু এ পথ হবে না তবু শেষ কৃষ্ণচূড়ায় সেজেছে বন আকাশ ছেয়েছে কালো মেঘে পথের দ্বারে স্বপ্ন মিতালীর রঙিন আবেশে প্রাণহীন কাকতাড়ুয়া করে খেলা মিছে এ জীবন বৃথা এ প্রাণ তবুও উড়ে জীবনের ঘুড়ি প্রকৃতি আর প্রাণ ভালোবাসার মিশ্র ঐকতান এসো এসো জড়াজড়ি করি এ পৃথিবী করেছে আপন কেউ কেউ করেছে পর আপন পরের দ্বৈত খেলায় পথের দ্বারেই বেঁধেছি নীড় এই আমার হাসিমাখা গ্রাম ছায়াঢাকা সুনিবিড়
মেয়ে তোমার কাইতন খুলে দাও পেটিকোটের আবরণে ঢেউ তোলা তোমার রূপ দেখতে চাই মেয়ে তোমার পাহাড়সম বুক হতে সরিয়ে নাও রূপালী হাত আমি সমুদ্র দেখতে চাই বিশ্বাস করো তোমার দেহের উক্তাপে ফলকে ফলকে স্থলিত হয় কামরস তোমার আগুনে যৌবন আমাকে শিহরিত করে মধ্য রাতে উলঙ্গ শরীরে পৌষের তীব্রতা আমাকে যন্ত্রণা দেয় না যতটুকু যন্ত্রণা দেয় তোমার ঐ টলটলে যৌবনরাঙা ঠোঁট তোমার ঐ কাজল মাখা হরিণীর মত চোখ
কিছু লোকের স্বভাব কবি এইচ আই হামজা মিলনসাগরে প্রকাশ ৩০.১১.২০১৮
বাজার নামের এই হাটে মূল্য ভীষণ চড়া। কার আগে কে পাবে,এক পায়ে সব খারা, হাতি ঘোড়া স্বর্ণ বাদ যাচ্ছে না তাও! খাচ্ছে সবাই পারছে যতো,ইচ্ছেমত খাও। বলছি যতোই একটু দাঁড়া- মানবতা কি দেয় না সারা? হাসছে রাজা মনের সুখে,কাঁদছে প্রজা দুঃখে। শত কষ্ট মনে প্রজার তবুও কেউ বলছে না মুখে, তবুও রাজা,মন্ত্রী,পেয়াদা বলছে সবাই বেশ আরে বাবা এ যে দেখছি,হীরক রাজার দেশ! রাজ্য আছে রাজা আছে নীতির বড় অভাব নীতি বেঁচে ভাত খাওয়া কিছু লোকের স্বভাব!