আমার হৃদয়েতে শ্রীহরি কবি হাছন রাজা পান্নালাল রায় সংকলিত “হাছন রাজা” কাব্যগ্রন্থ ( ২০০৭ ) থেকে নেওয়া |
আমার হৃদয়েতে শ্রীহরি, আমি কি তোর যমকে ভয় করি | শত যমকে তেড়ে দিব, সহায় শিব শঙ্করী || আমি যখন উঠি রেগে, দেখে যমদূত ভাগে | আসে না মোর মায়ের আগে, দেখ যেয়ে লক্ষ্মণছিরি || হাছন রাজার সন্ধান আছে, যম কি আসবে তার কাছে | প্রাণ দিয়েছি হরির কাছে, যম কারে নিবে ধরি ||