কবি হেমাঙ্গ বিশ্বাসের পরিচিতির পাতায়. . .
কবি গণসঙ্গীতকার হেমাঙ্গ বিশ্বাসের গান
*
ভুলবো না, ভুলবো না
কবি হেমাঙ্গ মিশ্বাস
ভুলবো না, ভুলবো না, ভুলবো না-----
মহানগরীর রাজপথে যত রক্তের স্বাক্ষর,
অগ্নিশিখায় অঙ্কিত হলো লক্ষ বুকের ‘পর
আমরা ভুলবো না |
. হাতে শহীদের সমাধি ফলক,
. ললাটে পরেছি রক্ততিলক,
. -----রক্তের ঋণ রক্তে শুধবো শপথ ভয়ঙ্কর
ভুলবো না, ভুলবো না, ভুলবো না |
উত্পীড়িতের ক্রন্দনরোল
বুভুক্ষিতের অশ্রুজল,
পুঞ্জিত হয়ে এনেছে এবার কালবৈশাখীর ঝড়
কালবৈশাখীর ঝড় ;
আহত বক্ষে গর্জে ক্রোধ
চাই প্রতিরোধ ; চাই প্রতিরোধ,
রক্তে রাখি-বন্ধনে মোরা মিলেছি পরস্পর |
ভুলবো না, ভুলবো না, ভুলবো না |
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
*
জালিনাবাগের জালালাবাদের এসেছে আদেশ
কবি হেমাঙ্গ মিশ্বাস
জালিনাবাগের জালালাবাদের এসেছে আদেশ
চলো চলো বীর, পরো পরো বীর
. সৈনিকের বেশ ||
স্বাধীনতা-সংগ্রাম হয়নি তো আজো শেষ ||
. হত্যাকারীর আজো হয়নি বিচার
. হয়নি তো শোদ, দু’শতকের রক্তের যতো ধার
শোষণের কারাগার ঘিরে চারিধার
. ভ্রাতৃবিরোধে ডুবেছে স্বদেশ ||
চলো চলো বীর------
এ তো নহে বন্দর
এ যে চোরা বালুচর
. দস্যুর ঘাটে তুমি ফেলেছ নোঙর
. যাত্রীরা হুঁশিয়ার----
কুচক্রী কালো মেঘ ঘিরে চরাচর
. যাত্রীরা হুঁশিয়ার-----
ধ্বংসের দানবেরা মিলায়েছে হাত
স্বদেশ, বিদেশে মিলে একসাথ
হানো শেষ আঘাত, হানো শে, আঘাত
বিষাক্ত নাগিনীরে কর নিঃশেষ ||
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি হেমাঙ্গ বিশ্বাসের পরিচিতির পাতায়. . .