কবি জীবেন্দ্রকুমার দত্তর কবিতা
*
প্রিয়
কবি জীবেন্দ্রকুমার দত্ত
কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত মাসিক “মালঞ্চ” পত্রিকার আশ্বিন ১৩২৫ ( অক্টোবর ১৯১৮ ) সংখ্যায়
প্রকাশিত।


( ১ )
তুমি প্রিয়! তুমি প্রিয়!
নিখিল ভূবনে                জীবনে মরণে
তুমি প্রিয়! তুমি প্রিয়!
সখা,---
কোন সুনিমিষে তোমাতে আমাতে
হল বিনিময় হিয়াতে হিয়াতে
ভাবি বসে তাই একা!
সখা!,---
তুমি প্রিয়! তুমি প্রিয়!
কাছে মোরে ডেকে নিও!


( ২ )
তুমি প্রিয়! তুমি প্রিয়!
শয়নে স্বপনে                বচনে মননে
তুমি প্রিয়! তুমি প্রিয়!
সখা,---
আমার সকল বুকের ভিতরে
এমল উজল কনক-আখরে
তোমার ছবিটি আঁকা!
সখা,---
তুমি প্রিয়! তুমি প্রিয়!
চরণে শরণ দিও!


( ৩ )
তুমি প্রিয়! তুমি প্রিয়!
সজনে বিজনে                আঁধারে কিরণে
তুমি প্রিয়! তুমি প্রিয়!
সখা,---
তব দরশন, তব পরশন,
মৃত পরাণের নবীন চেতন
অপার মাধুরী মাখা!
সখা,---
তুমি প্রিয়! তুমি প্রিয়!
সাথী মোরে করে নিও!


( ৪ )
তুমি প্রিয়! তুমি প্রিয়!
জনমে জনমে                ধরমে করমে
তুমি প্রিয়! তুমি প্রিয়!
সখা,---
আজ আমি আর নাহি আপনার
বসুধা খুঁজিয়া সুধা-পারাবার
তটিনী পেয়েছে দেখা!
সখা,---
তুমি প্রিয়! তুমি প্রিয়!
প্রেমটুকু মোরে দিও!

.              ********************             

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
*
প্রেমাশ্রু
কবি জীবেন্দ্রকুমার দত্ত
কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত মাসিক “মালঞ্চ” পত্রিকার চৈত্র ১৩২৫ (মার্চ ১৯১৯) সংখ্যায়
প্রকাশিত।


সত্য সে কি চলে গেছে? সত্য সে কি আর নাই?
সুন্দর শ্যামল ধরা পুড়ে হ’ল ভস্ম ছাই
কেমনে বিশ্বাস করি? সে যে শুধু ছিল মোর
কেমনে সে একা যাবে টুটিয়া এ ভুজ-ডোর

তবু  সে  যে  চলে  গেছে!  নাহি  আর  বসুধায়!

.              ********************             

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
*
ডুবুডুবু তরী
কবি জীবেন্দ্রকুমার দত্ত
কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত মাসিক “মালঞ্চ” পত্রিকার ভাদ্র ১৩২৭ (অগাস্ট ১৯২০)
সংখ্যায় প্রকাশিত।


.
               [ ১ ]
একাকী চলেছি বেয়ে
.                ডুবুডুবু তরীখানি ;
কোথা ঘাট কোথা বাট
.                কিছু আজ নাহি জানি!
ছল ছল কল কল
ধেয়ে আসে বীচি দল,
বুকে নিতে কূতুহল
.                বাড়ায়ে হাজার পাণি।
একাকী চলেছি বেয়ে

.              ********************             

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
*
প্রেম
কবি জীবেন্দ্রকুমার দত্ত
কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত মাসিক “মালঞ্চ” পত্রিকার চৈত্র ১৩২৬ (মার্চ ১৯২০) সংখ্যায়
প্রকাশিত।


তুমি         অসীম হইতে সসীমে আসিতে চাও!
আমি        সসীম হইতে অসীমে যাইতে চাই!
তুমি         শূন্য হৃদয় পূর্ণ করিয়া দাও!
আমি        সকল হৃদয় তোমারে সঁপিতে চাই!

তুমি         উদার সাগর তুলনা তোমার নাই!
আমি        ক্ষুদ্র তটিনী অধীর তোমার তরে!
তুমি         জোয়ারে জোয়ারে খুঁজিছ আমাতে ঠাঁই!
আমি        ভাটাতে বিলাই আপনা উজাড় করে!

তুমি         তরুণ তপন সুনীল গগন-ভালে!
আমি        তৃণের শীর্ষে দোদুল শিশির-কণা!
তুমি         আমার বক্ষে পশিছ কিরণ জালে!
আমি        তোমাতে হারাতে হয়েছি আকুল মনাঃ!

ওগো,        জীবন ভরিয়া কেবলি সারাটী বেলা
হয়           তোমার আমার এমনি প্রেমের খেলা!

.              ********************             

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
*
পূজা
কবি জীবেন্দ্রকুমার দত্ত
নারায়ণচন্দ্র বিদ্যাভূষণ সম্পাদিত “স্বদেশী” পত্রিকার অগ্রহায়ণ ১৩১৪ (ডিসেম্বর ১৯০৭) সংখ্যায় প্রকাশিত।


জননী, জননী, কত কাল হ’তে
ঘুমের ঘোরে
চরণ তোমার চেয়েছি পূজিতে
নয়ন লোরে!
জানে না সাধক দেবতা কোথায়,
মগন তথাপি তাঁহারি সেবায়
জীবন ধরে---
তেমতি পূজিতে চেয়েছি তোমায়
ঘুমের ঘোরে!

জননী, জননী, কত কাল হ’তে
বীণার তারে
করুণা তোমার চেয়েছি গাইতে
করুণ সুরে!
ছোট শিশু ওই অফুট ভাষায়
কত কি কামনা সতত জানায়
জগত-দ্বারে---
তেমতি গাইতে চেয়েছি তোমায়
বীণার তারে।

জননী, জননী, কত কাস হ’তে

.              ********************             

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
*
প্রেমে পার্থক্য
কবি জীবেন্দ্রকুমার দত্ত
কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত মাসিক “মালঞ্চ” পত্রিকার মাঘ ১৩২৫ (জানুয়ারী ১৯১৯)
সংখ্যায় প্রকাশিত।


পুরুষের ভালবাসা
.                অগভীর ক্ষুদ্র জলাশয় ;
সহজে তা ভরে উঠে,
.                সহজে তা হয়ে যায় লয়!
রমণীর ভালবাসা
.                অসীম অতল পারাবার ;
পূর্ণ অনায়াসে,
.                শুষ্ক নহে পূর্ণ হলে আর!
পুরুষের প্রেম তাই
.                ধরা মাঝে একান্ত সুলভ ;
নারীর হৃদয় জয়
.                তপস্যায় কভুবা সম্ভব!

.              ********************             

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
*
প্রেম-পূজা
কবি জীবেন্দ্রকুমার দত্ত
কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত মাসিক “মালঞ্চ” পত্রিকার শ্রাবণ ১৩২৭ (জুলাই ১৯২০)
সংখ্যায় প্রকাশিত।


সারা জীবনের প্রেমে বাহিরি’ জগতে,
করে নিল প্রেমময়, তোমারি সন্ধান,---
তটিনী নিঃসরি যথা শৈল-শৃঙ্গ হ’তে,
খুঁজে লয় কোথা সিন্ধু প্রাণেশ মহান্!

হে দেব, আরাধ্য মম! হৃদয় ভাণ্ডার
তোমারি চরণে আজি দিনু মুক্ত করে ;
পুষ্প যথা আপনার সম্পদ সম্ভার,
নগ্ন করি দেয় নিত্য ব্রহ্মাণ্ডের তরে।

আমার পৃথক সত্ত্বা কিছু নাই আজ,
সারা প্রাণ নিঃশেষিয়া দিয়েছি তোমায়,
যেমতি সুন্দরী ঊষা তপনের মাঝ,
সানন্দে হারায়ে পলে ফেলে আপনায়!

ভক্তের এ প্রেম-পূজা হ’ল কি গৃহীত,
নাহি জানি ওগো প্রিয়, হে চির-বাঞ্ছিত!

.              ********************             

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
*
সফল স্বপ্ন
কবি জীবেন্দ্রকুমার দত্ত
নারায়ণচন্দ্র বিদ্যাভূষণ সম্পাদিত “স্বদেশী” পত্রিকার আষাঢ় ১৩১৫ (জুলাই ১৯০৮) সংখ্যায়
প্রকাশিত।


‘স্বপ্ন’ বলে এত দিন ছিল যাহা মনে,
বিশ্বনাথ! অন্তরে একান্ত গোপনে,
বীজ-মন্ত্র সম শুধু নিত্য করি ধ্যান
চেয়েছি জাগাতে বিশ্বে ত্রিংশ কোটি প্রাণ,
একই মহান লক্ষ্যে---উদগ্র সাধনে,---
হে শঙ্কর! কে জানিত আজি শুভক্ষণে,
মোর হৃদয়ের সেই সুপ্ত স্বপ্নখানি,
জ্বলন্ত স্ফুলিঙ্গ সম বক্ষে লবে টানি’---
তুচ্ছ করি পার্থিবের ব্যথা মৃত্যু ভয়,
দুঃখিনী মায়ের মোর সহস্র তনয়।
যগপৎ অকস্মাৎ বিস্ময়ে পুলকে,
আজি ভাবিতেছি তাই মৃত মর্ত্ত্যলোকে,
মঙ্গল ইঙ্গিত তব এসেছে কি নামি’
সার্থক করিতে মোর মহাস্বপ্ন খানি!

.              ********************             

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
*
আমন্ত্রণ
কবি জীবেন্দ্রকুমার দত্ত
নারায়ণচন্দ্র বিদ্যাভূষণ সম্পাদিত “স্বদেশী” পত্রিকার ভাদ্র ১৩১৫ (সেপ্টেম্বর
১৯০৮) সংখ্যায় প্রকাশিত।


ভারতের ত্রিংশ কোটি নর-নারী মাঝ,
মনুজেন্দ্র ভগীরথ যদি কেহ রহ,
প্রকাশ এ বিশ্ব-পূজ্য ঋষি-বেশে আজ,
তোমার প্রতীক্ষা কবি করে অহরহঃ।

হের ওই সগরের অগণ্য সন্ততি
অভিশপ্ত জ্ঞানহারা ভস্ম, ধূলিলীন ;---
চাহি আজ মন্দাকিনী সির-স্রেতস্বতী ;
চাহি আজ উদ্রতপঃ নৈরাশ্য-বিহীন!

নিয়ে এস তুষ্ট করি দেব আশুতোষে,
জাহ্নবীর পূত-ধারা ভারত-হৃদয়ে ;
সুমঙ্গল-জয়-দৃপ্ত শঙ্খের নির্ঘোষে,
দেখাও প্রকৃত পথ অগ্রগামী হয়ে!

ভাসাইয়া মদমত্ত দৃপ্ত ঐরাবত
জাগাইয়া দাও বিশ্বে শক্তিহীনে যত!

.              ********************             

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
*
শারদীয়া
কবি জীবেন্দ্রকুমার দত্ত
নারায়ণচন্দ্র বিদ্যাভূষণ সম্পাদিত “স্বদেশী” পত্রিকার আশ্বিন ১৩১৫ (অক্টোবর ১৯০৮)
সংখ্যায় প্রকাশিত।


তুই মা আসিলি যদি আজি আর্য্যভূমে
জ্ঞানেশ্বৈর্য্য সিদ্ধি-শৌর্য্য সাথে করি সুখে,
জাগাইয়া দে মা যারা মগ্ন যারা ঘুমে,
করিতে অর্চ্চনা তোর প্রশান্ত কৌতুকে!
শরতের স্বর্ণোজ্জ্বল বালার্ক-কিরণে
কি নবীন চারু সাজে সজ্জিতা অবনী ;
প্রাচীন-সম্ভারে শুধু ও রাঙ্গা চরণে
দিবে অর্ঘ্য সুতবৃন্দ নিয়ত জননী?
অভিনব নৈবেদ্যের হোক্ আয়েজন
স্বার্থশূন্য অকলুষ হৃদয়-রুধিরে ;
শোনা মা ‘মাভৈঃ’ রবে আশ্বাস বচন,
কোটিকণ্ঠে জয়-ধ্বনি উঠুক্ গম্ভীরে!

শঙ্করি! জননী মোর! কি কহিব হায়,---
আছে ঋদ্ধি, আছে সিদ্ধি এমনি পূজায়!!

.              ********************             

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর