কবি জ্ঞানপ্রকাশ ঘোষের গান ও কবিতা
*
অধম
কবি জ্ঞানপ্রকাশ ঘোষ
কবি জন্মেছিলেন ১৩১৯ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ তারিখে! রবীন্দ্রনাথের জন্মদিনও একই
দিনে হওয়ায়, পরিণত বয়সে তিনি জন্মতারিখ নিয়ে কুণ্ঠাভরে এই কবিতাটি লিখেছিলেন।
কবিতাটি আমরা পেয়েছি পরবাস.কম ওয়েবসাইটে, পূর্ণিমা সিংহের, জ্ঞানপ্রকাশ ঘোষের
সঙ্গে তাঁর সাক্ষাত্কার ভিত্তিক একটি প্রবন্ধ “সতত সৃজনশীল সঙ্গীতগুরু জ্ঞানপ্রকাশ ঘোষ,
প্রজ্ঞা ও প্রযুক্তি” থেকে।
সেই পাতায় যেতে
এখানে ক্লিক করুন।    


রবীন্দ্রনাথ জন্মেছিলেন
.                           পঁচিশে বৈশাখ
সেই দিনে না হোক, সেই তারিখে
আমারো জন্মে বেজেছিল শাঁখ
.                           পঁচিশে বৈশাখ!
কোথায় রবীন্দ্রনাথ!
ভালবেসে মূঢ় আত্মীয়বন্ধু গূঢ়
ভেবেছিল আমারো বা
.                বুঝি সেই ধাত।
.                           কোথায় রবীন্দ্রনাথ!
কে খবর রাখে হায়
এই দিনে এ ধরায়
কত কোটি আরশুলা
কত লাখ টিকটিকি
পোকা আর মাকড়েরা
জন্ম নিল এ জগতে
দুর্গন্ধ নর্দমায়
একই দিনে আমাদের এ ধরায়
আমি পোকা মাকড়ের জাত
এতে ছিল না মোর হাত
তবু যদি পেয়ে থাকি
রবীন্দ্র জন্মদিনে তার
কিছু ছোঁয়া দিল, হোক ক্ষীণ মলিন
.             তারে আমি বুকে ধরে রাখি।
.                              জ্ঞান
.                              ১৩.৯.৮৭

.      ****************       
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর
*
নগেনের গিন্নী
কবি জ্ঞানপ্রকাশ ঘোষ
এই তাল-ভিত্তিক রচনাটি আমরা পেয়েছি পরবাস.কম ওয়েবসাইটে, পূর্ণিমা সিংহের,
জ্ঞানপ্রকাশ ঘোষের সঙ্গে তাঁর সাক্ষাত্কার ভিত্তিক একটি প্রবন্ধ “সতত সৃজনশী সঙ্গীতগুরু
জ্ঞানপ্রকাশ ঘোষ, প্রজ্ঞা ও প্রযুক্তি” থেকে।
সেই পাতায় যেতে
এখানে ক্লিক করুন


"নগেনের গিন্নীর দাঁত কনকন্‌
মাড়ি টন্‌টন্‌
.                      মাথা ঘোরে
দিনরাত কর্ত্তাকে ঠোকে
খ্যাঁদা নেকো মর্কট
গণ্ডা গণ্ডা খোকাখুকু
ঢ্যাঁকে কানাকড়ি নেই

ডাক্তার ডাকা নেই
মরি খেটে খেটে

নগেনের গিন্নীর দাঁত কন্‌কন্‌
মাড়ি টন্‌টন্‌ মাথা ঘোরে—
দিনরাত কর্ত্তাকে ঠোকে—
খাঁদানেকো মর্কট গণ্ডাগণ্ডা খোকাখুকু
ধেনো তাড়ি টেনে ঢুকুঢুকু
দিনরাত নাকডাকা?
ট্যাঁকে কানাকড়ি নেই
ডাক্তার ডাকা নেই— মরি খেটে খেটে

দুর দুর ধুত্তোর—
ধেঁড়ে মদ্দর গর্দান ধর
গোটা দুই তিন

ধাঁই ধাঁই দে—"
(তেহাই)

.      ****************       
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর
*
নিতাই খুড়ো
কবি জ্ঞানপ্রকাশ ঘোষ
এই তাল-ভিত্তিক রচনাটি আমরা পেয়েছি পরবাস.কম ওয়েবসাইটে, পূর্ণিমা সিংহের,
জ্ঞানপ্রকাশ ঘোষের সঙ্গে তাঁর সাক্ষাত্কার ভিত্তিক একটি প্রবন্ধ “সতত সৃজনশী সঙ্গীতগুরু
জ্ঞানপ্রকাশ ঘোষ, প্রজ্ঞা ও প্রযুক্তি” থেকে।
সেই পাতায় যেতে
এখানে ক্লিক করুন


নিতাই খুড়োর মুখে
.                দিনরাত তত্ত্বকথা
ধরে ধরে খদ্দের
.                কানে কানে মন্তর দেন
.           তারিনী-তারো মা দীনে

তক্ষুনি ধরে ঘাড় ট্যাঁকে মেরে টান
.                          হেঁকে কয়

.           গুরু দক্ষিণা দে
.           গুরু দক্ষিণা দে
.           গুরু দক্ষিণা দে

.                ****************       
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর
*
জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি
কথা ও সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ
শিল্পী : বেগম আখতার
শিশির চক্রবর্তী সম্পাদিত “এ শুধু গানের দিন” ( ১মপর্ব ) থেকে নেওয়া |
২০০৫ সালের শারদীয়া "আজকাল" পত্রিকায়, গায়িকা প্রভাতী মুখোপাধ্যায় লিখেছেন যে,
এই গানটি তাঁর মামা
, গীতিকার রবি গুহ মজুমদারের রচনা।


জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি—
গলি দিয়ে চলে যায় লুটিয়ে রুপোলি শাড়ি |
চেয়ে চেয়ে পথ তারই
হিয়া মোর হয় ভারী---
রূপের মধুর মোহ, বলো না কী করে ছাড়ি ||

.                ****************       
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর
*
কথা ও সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ
শিল্পী : বেগম আখতার
শিশির চক্রবর্তী সম্পাদিত “এ শুধু গানের দিন” ( ১মপর্ব ) থেকে নেওয়া |


পিয়া ভোল অভিমান, মধুরাতি বয়ে যায় |
কেন আঁখি ছলো ছলো
ওগো কথা কিছু বলো |
দূরে থাকা কি গো সাজে মায়াভরা জোছনায় ||

.                ****************       
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর
*
এ মৌসুমে পরদেশে যেতে তোমায় দেব না
কথা ও সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ
শিল্পী : বেগম আখতার
শিশির চক্রবর্তী সম্পাদিত “এ শুধু গানের দিন” ( ২য়পর্ব ) থেকে নেওয়া |


এ মৌসুমে পরদেশে যেতে তোমায় দেব না
না শোন শুনো না কথা
না বোঝ বুঝো না ব্যথা—
অশ্রুমালা দিও শেষে,
ফুলমালা নেব না ||

.                ****************       
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর
*
কোয়েলিয়া গান থামা এবার
কথা ও সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ
শিল্পী : বেগম আখতার
শিশির চক্রবর্তী সম্পাদিত “এ শুধু গানের দিন” ( ২য়পর্ব ) থেকে নেওয়া |


কোয়েলিয়া গান থামা এবার,
তোর ওই কুহু তান ভালো লাগে না আর ||
আন্ বধূ যার মন টানে,
ফিরে যে না চায় ঘরপানে,
তোর ওই কুহু কুহু তানে
তারে মনে পড়ে বার বার ||
প্রিয় বুঝি তোর ওরে পাখি
মোর মত তোরে দিল ফাঁকি,
তাই কি রে তুই ডাকি ডাকি
প্রাণ কাঁদাস দুখিনী রাধার ||

.                ****************       
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর
*
এই কাননে ছড়িয়ে গেলাম হায়
কথা ও সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ
শিল্পী  :  পণ্ডিত অজয় চক্রবর্তী
সজলকুমার নাথ ও শিবানী নাথ সংগৃহীত ও সম্পাদিত “বিশিষ্ট শিল্পীদের স্মরণীয় গান,
১৪১৮ সংস্করণ” থেকে পাওয়া।


এই কাননে ছড়িয়ে গেলাম হায়
এই কাননে ছড়িয়ে গেলাম মোর জীবনের
করুণ কাহিনী, ( জীবনের করুণ কাহিনী )
হায় ( মালতী বিতান তলে ) মোর ( বেদনার নীরব রাগিনী )
হায় এই কাননে ------ করুণ কাহিনী

গোপ জানে  বকুল জানে মঞ্জরী -----  আর মুকুল জানে
মোর গগনে কোন ফাগুনে  হেঁসেছিল কোন সে চাঁদনী
এই কাননে-------------------------     ------  করুণ কাহিনী |

কি পেয়ে যে কি  হারালাম
কার পানে যে হাত বাড়ালাম
তারই ব্যাথায় মরমরিল
মোর বনতল দিবস যামিনী
এই কাননে ------    করুণ কাহিনী
জীবনের করুণ কাহিনী

.                ****************       
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর
*
অতীতের কথা কে বলো রাখে স্মরণে
কথা ও সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ
শিল্পী  :  পণ্ডিত অজয় চক্রবর্তী
সজলকুমার নাথ ও শিবানী নাথ সংগৃহীত ও সম্পাদিত “বিশিষ্ট শিল্পীদের স্মরণীয় গান,
১৪১৮ সংস্করণ” থেকে পাওয়া।


অতীতের কথা কে বলো রাখে স্মরণে
কে বল রাখে স্মরণে
তার যত ছবি আঁকা – আকাশে জলের বরণে
কে বল রাখে স্মরণে
অতীতের কথা

পুঞ্জিত ব্যাথা সঞ্চিত সুখ কত না শপথ কত ভুল চুক
কত ম্লান আর কত হাঁসি মুখ
সকলি ফুরায় নিঠুর প্রাণের হরনে
কে বল রাখে স্মরণে

কেহ এসে ছিল বাড়ায়ে শুন্য ঝুলি
পূর্ণ করেছি তারে আশায় কারো বা পানে ছিনু মুখতুলি
ফিরায়েছে সে আমারে----

হয়তো বা কারে বুঝেও বুঝিনি
পরশ মানিক হেলায় খুজিনি
যে দিল আশীষ তারেও পুজিনী
হয়তো বা কারে  ( দলেছি কঠিন চরণে )
কে বল রাখে স্মরণে
অতীতের কথা

.                ****************       
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর
*
জাগিল কি ছন্দ আজি এ বসন্ত বাতাসের দোলাতে
কথা ও সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ
শিল্পী  :  পণ্ডিত অজয় চক্রবর্তী
সজলকুমার নাথ ও শিবানী নাথ সংগৃহীত ও সম্পাদিত “বিশিষ্ট শিল্পীদের স্মরণীয় গান,
১৪১৮ সংস্করণ” থেকে পাওয়া।


জাগিল কি ছন্দ আজি এ বসন্ত বাতাসের দোলাতে
জাগিল কি ছন্দ

ফুলে ফুলে ধরণী সাজি সাজিল
কোন উদাসীমন ভোলাতেরে
জাগিল কি ছন্দ
নিনিপা মাপা গা --- মামামা রেসা রেসা—
নিধা নিনিসা মপাগামা নিধা নিনির্সা
মার্পা গামা রারা র্সা নির্সার্রেসা নিধা নি র্সা
নিপা মাপা গামা নিধা নির্সা জাগিল কি ছন্দ
আজি এ বসন্ত বাতাসের দোলাতে
জাগিল কি ছন্দ

.                ****************       
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর