কবি জ্ঞানপ্রকাশ ঘোষের গান ও কবিতা
*
আমি তোমারি গাহি জয়
কথা ও সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ
শিল্পী  :  পণ্ডিত অজয় চক্রবর্তী
সজলকুমার নাথ ও শিবানী নাথ সংগৃহীত ও সম্পাদিত “বিশিষ্ট শিল্পীদের স্মরণীয় গান,
১৪১৮ সংস্করণ” থেকে পাওয়া।


আমি তোমারি গাহি জয়
তুমি ছড়ায়ে রয়েছ জড়ায়ে রয়েছ
নিখিল বিশ্বময় ( আমি ---- গাহি জয় )

তুমি রহিয়া আপন আড়ালে
রহিয়া আপন আড়ালে
শতরূপে শত বাহু বাড়ালে
ধরা দিলে তবে তুমি ধরা দাও
হে অনন্ত নিরাময়
আমি তোমারি গাহি জয়

তুমি এত যে দিয়েছ আমারে
মোর কি আছে দেবার তোমারে
যদি আমার আমিরে দিই বলিদান
সেই হবে অক্ষয় ( আমি ----  গাহি জয় )
নিখিল বিশ্বময় ( গাহি জয় )

.         ****************       
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর
*
এলে কি গো মোর যাবার বেলায় পিছনে ডেকে
কথা ও সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ
শিল্পী  :  পণ্ডিত অজয় চক্রবর্তী
সজলকুমার নাথ ও শিবানী নাথ সংগৃহীত ও সম্পাদিত “বিশিষ্ট শিল্পীদের স্মরণীয় গান,
১৪১৮ সংস্করণ” থেকে পাওয়া।


এলে কি গো মোর যাবার বেলায় পিছনে ডেকে
এলে কি সাড়া দিলে কি শেষে
কুহেলিকার ওপার থেকে এলে কি ----- পিছনে ডেকে
এলে কি

যবে জীবন তটে প্রেমের হাটে
বসিল মেলা
আমি পসরা লয়ে রইনু বসে করিলে হেলা আ-আ
এরে ফিরিছে খুজি লইয়া পুজি শিখিলে ঠেকে
এলে কি গো ----- পিছনে ডেকে
এলে কি

যবে ফাগুন এল নিকুঞ্জে কি কেউ উঠিল গাহি
তুমি মরিচি পিছে ছুটিলে মিছে ফিরিলে নাহে

আজি বিজন তীরে নিরবে ধীরে নামিল নিশা
মোর ঘরের পানে যাবার টানে
.                    বাড়িল তৃষা-----আ------আ—
বল এই তিমিরে আসিলে ফিরে কি আলো দেখে
এলে কি গো মোর------ পিছনে ডেকে
এলে কি ---

.             ****************       
.                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর