| কবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা |
| বাদলাবেলার কথা কবি মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টি ঝরা বাদলা দিনে পাগলা হাওয়া লাগে মনে, মেতে ওঠে মন আনন্দেতে খুশীর পল্লবেতে | সুখের আবেগ ছড়িয়ে আসে সবুজ পাতায় ঘাসে ঘাসে, শস্যশ্যামল সবুজ ঘেরা বাংলার নদী মাঠে | বন হতে বন বনান্তরে হাসির ঝিলিক উঁকি মারে, নাচে ময়ূরী পেখম তুলে সব কিছু কাজ ভুলে | বৃষ্টি ঝরা বাদলা ক্ষণে উদাস হাওয়া লাগে মনে, মন ভরে যায় আসসেমিতে কাজ লাগে না মনে | আলসেমির এই ক্ষণে ক্ষণে যত কথা পড়ে মনে, গেঁথে রাখি অন্তরেতে ছোট্ট মালা গেঁথে || . ************************ . সূচীতে . . . মিলনসাগর |