*
আমার ঠিকানা
কবি মমতা বন্দ্যোপাধ্যায়
ধর্মতলার সিঙ্গুর-আন্দোলনের অনশন মঞ্চে বসে লেখা  কবিতা।


আমি শান্তির কুটুরে রেখে গেলাম
আমার ঠিকানা |
আমি জনসমুদ্রের কাছে রেখে গেলাম
আমার নিশানা ||
আমি জীবন নদীর কাছে রেখে গেলাম
আমার বেদনা |
পর্বত শিখরে রেখে গেলাম আমার
জীবন চেতনা ||
সবুজ ক্ষেতে রেখে যেতে চাই
শস্যের আঙিনা |
রাস্তার নিকট রেখে গেলাম আমি
সব ব্যথা বেদনা ||
ধূলোর নিকট জমা রাখতে চাই
নতুন ঘোষণা |
বিপ্লবের কাছে রেখে যেতে চাই
শক্তি অনুপ্রেরণা ||
বিদ্রোহের নিকট থাকুক জমা হয়ে
নতজানু আরাধনা |
আন্দোলনের নিকট থাকলো আমার
বিবেক উপাসনা ||
অত্যাচারীদের নিকট থাকলো আমার
ধিক্কার - ভর্ত্সনা |
অন্যায়-এর বিরুদ্ধে জমা থাকুক
অসন্তোষ যন্ত্রণা ||
লাঞ্ছনার বিরুদ্ধে রইলো আমার
নিঃশব্ দ  বেদনা |
অপমানের বিরুদ্ধে জমা রইলো
চোক্ষে করুণ তৃষ্ণা ||
বক্ষ জুড়ে জমা রেখে গেলাম
উত্সরিত আলো-ঝরনা |
প্রলয়ের নিকট জমা রেখে গেলাম
জন্ম-মৃত্যুর ঠিকানা ||

.                  ************************                 
.                                                                          
সূচীতে . . .    



মিলনসাগর
*.
সিঙ্গুর
কবি মমতা বন্দ্যোপাধ্যায়
ধর্মতলার সিঙ্গুর-আন্দোলনের অনশন মঞ্চে বসে লেখা  কবিতা।
সিঙ্গুর শুধু একটা নাম নয়
এক আন্দোলন
সিঙ্গুরের জমি তোমার আমার
কৃষকের স্পন্দন |

সন্ত্রাস চলেনি তো সিঙ্গুরে
চলেছে মোদের বুকে
মা-বোনেদের কণ্ঠরোধ
কষাঘাতে গণতন্ত্র ধোঁকে |

রাজ্যক্ষমতা রাজ্যপাট বুলেট
বিদ্ধস্ত ব্যালট
ঔদ্ধত্বের তুমি কীর্তিমান
স্বেচ্ছাচারিতায় অটুট |

সিঙ্গুর তো শুধু জায়গার নাম
একটা ধ্রুবতারা
মানুষের অধিকার কেড়ে নেওয়ার
প্রতিবাদের ধারা |

সিঙ্গুর তো একটা নাম নয়
প্রতিবাদী কণ্ঠ
সিঙ্গুর একটা সিঁদুরে মেঘ
সবুজে আকণ্ঠ |

সিঙ্গুর তো কেবল সিঙ্গুরের নয়
একটা ইতিহাস
বিদ্রোহী বার্তার, সংগ্রামের
মানুষের আশ্বাস |

সিঙ্গুর তো তুমি একা নয়
বাঁধ ভাঙ্গা শ্রোত
তোমার উপর অত্যাচার
সর্বাঙ্গে ক্ষোভের ক্ষত |

সিঙ্গুর শুধু সিঙ্গুর নয়
ক্ষমতার উন্মত্ততা
জননী তুমি তো নির্যাতিতা
হৃদয় ভরা ব্যথা |

সিঙ্গুরে চলেছে ধরিত্রীর কান্না
চলেছে অশ্রু বন্যা
সিঙ্গুর তুমি মাতা কন্যা
বিপ্লবী অনন্যা |

সিঙ্গুর তুমি অকালের সাথী
আমরা সমব্যথী
সিঙ্গুর তুমি সূর্যোদয়
লড়াইয়ের বড় সাথী |

সিঙ্গুর তুমি সন্ত্রাসের সূর্যাস্ত
পদাঘাতে জর্জরিত
ভয় পেয়ো না জয় নিশ্চিত |
অধিকার রক্ষার লড়াইয়ে তুমি হিমালয়
তুমি জাহ্নবী
তুমি মানবিকতার গঙ্গা যমুনা
তুমি জাহ্নবী |

কেঁদোনা মাগো সিঙ্গুর সুন্দরী
তুমি প্রনম্য
রক্তঝরা আন্দোলনের সংগ্রামে
তুমি ধন্য |

সিঙ্গুর তুমি হার মানবে না
গড়বে ইতিহাস
ভাতের হাঁড়ির তোমার লড়াই
মানুষের বিশ্বাস |

সিঙ্গুর তোমার লড়াই নূতন দিশার
ধনধান্যে পুষ্পে ভরা
তুমি একা নয় সবাই আছে
বাঁচাও জীবন ধারা |

তুমি জীবন নদীর জলোচ্ছাস
আলোক বর্ত্তিকা
অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী কন্যা
তুমি গর্ব ধন্যা |

তুমি একা নও তুমি আন্দোলন
প্রতিরোধে বরাভয়
তুমি রক্তাক্ত কষাঘাতে জর্জরিত
তবুও নির্ভয় |

সিঙ্গুর দাও প্রেরণা লড়াই করার
অনুপ্রেরণা সকলের
তুমি বাঁচবে সবুজ শস্য আঙিনায়
হাসাবে সবুজের
সিঙ্গুর বেঁচে থাকো সংগ্রামী সজীবতায়
রক্ত মুছিয়ে দাও |
আন্দোলনের কোনো মৃত্যু নেই
নির্ভয়, দুর্জয় |

রক্ত তোমার অনেক ঝরেছে
মা-মাটি মানুষ
ঔদ্ধত্ব তোমাকে জানাই ধিক্কার
স্তব্ ধ  হোক ফানুস |

সিঙ্গুর তুমিই শেষ হাসি হাসবে
সবুজ শস্য হাসবে
অত্যাচারীদের সূর্যাস্ত হবেই
সিঙ্গুর জিতবেই জিতবে |

.                  ************************        

      
.                                         
সূচীতে . . .    

মিলনসাগর
*.
জীবন
কবি মমতা বন্দ্যোপাধ্যায়
ধর্মতলার সিঙ্গুর-আন্দোলনের অনশন মঞ্চে বসে লেখা  কবিতা।


জীবন কখনো থেমে থাকে না
 থেমে যায় বিকৃত চিন্তাধারা
সংগ্রাম কখনো স্তব্ ধ  হয় না
 স্তব্ ধ  হয় পাশবিক কারা ||

চলার স্রোত কভু বাঁধা মানে না
 বাঁধ ভাঙে অন্যায় অধুরা ||

মানুষের পদধ্বনি পদ চায় না
 পদাঘাতে পা কে নিশ্চিহ্ন করে
মায়ের আর্তনাদ হার মানে না
 হার মানে রাজ শক্তি সমরে ||

বন্দুকের নল গণতন্ত্রে মানায় না
 মানায় কাপুরুষতার বক্ষে
শিশু হাসে যেমন মাতৃক্রোড়ে
 হাসে না দৈত্যের কক্ষে ||

জটাধারীর জটে জটায়ু থাকে না
 জটায়ু লড়াইয়ের প্রতীক
মানবিকতার জন্ম হচ্ছে মনুষ্যত্বে
 আসল মানুষ আজ অলীক ||

জীবন গাড়ির কোনো ঠিকানা নেই
 জীবন খোঁজে তার ঠিকানা
মানুষ হলেই মনুষ্যত্ব হয় না
 মান-হুশ, মনুষ্যত্বের আস্তানা ||

জীবনযন্ত্রণার বিচার জীবন সংগ্রাম
 অস্তিত্ব রক্ষার লড়াই
এসো সবাই জীবন গড়ি
 জীবন জীবনের বড়াই ||

.            ************************                 
.                                                                          
সূচীতে . . .    



মিলনসাগর
*.
ওরা একা খাবে
কবি মমতা বন্দ্যোপাধ্যায়
ধর্মতলার সিঙ্গুর-আন্দোলনের অনশন মঞ্চে বসে লেখা  কবিতা।


আজ অনশনের চতুর্দশ দিন
 হয়নি তবু আমরা ক্ষীণ
ভাবছি কোথায় কৈকেয়ী মন্থরা
 কুটিল চক্রান্তের চক্রধারা |

আজও চলছে একই ট্র্যাডিশন
 তবে বিশ্বয়নে নূতন ফ্যাশান |

ক্ষমতার চেয়ারগুলোতে ঘুণ ধরেছে
 আপাদমস্তক কলঙ্কে কলুসিত হয়েছে |

গণতন্ত্র চলছে অথচ মানুষ ব্রাত্য
 অপরাধ না করেও কৃষক সর্বস্বান্ত |

শ্রমিকরা ধুঁকছে ক্ষুধার জ্বালায়
 অনাহারে মানুষ মরছে বারবেলায় |

কৈফিয়ত কেউ দেবে না কারণ
 প্রচারে ঝলসানো রুটি বিশ্বায়ন |

সাধারণের সব লুঠে দিয়ে দাও
 পরিবর্তে বিগবসদের পুরস্কার নাও |

জনগণের অর্থে Tax free জমি
 টাটা সালেম জনগণ থেকেও দামি |

সরকারী অর্থে সত্যের প্রচারে মিথ্যা
 জনগণের জন্য শুধু মিথ্যা ভাঁওতা |

আজ সত্য হচ্ছে বুদ্ধবাবু পুঁজিবাদ
 ওরা একা খাবে সবাই বাদ ||

.                  ************************                 
.                                                                          
সূচীতে . . .    



মিলনসাগর
*.
তাপসী
কবি মমতা বন্দ্যোপাধ্যায়
ধর্মতলার সিঙ্গুর-আন্দোলনের অনশন মঞ্চে বসে লেখা  কবিতা।
 রচনা ১৯/১২/২০০৬

তাপসী তুমি তপস্যার তপোবন
তুমি আজ সুদূর নীহারিকা
তুমি চন্দ্র সূর্য গ্রহ তারা
হয়তো আকাশের তারকা ||

তোমার স্বপ্ন মাটির পৃথিবা
নওতো শুধু কন্যা, তুমি বিদ্রোহিনী
মাটির আন্দোলনে, জমির লড়াইয়ে
তুমি ছিলে অগ্রগণ্যা, তুমি বিজয়িনী ||

তোমার মাংসে যাদের নৃত্য
জানে না তারা পাশবিকতার অভিশাপ
তোমার আত্মত্যাগ মানব সমাজে দর্পণ
তোমার জ্বলন্ত চিতা শাসকের মহাপাপ ||

তোমার আর্তনাদ আমাদের বুকে
করছে শুধু পদাঘাত আর পদাঘাত
আজ তোমার রক্তে যাদের আনন্দ
তাদের জন্য রইল সবার ধিক্কার কষাঘাত ||

তুমি তো নও সিঙ্গুরে একা
স্বপ্নের সিঙ্গুরে আর হবে না দেখা
তোমাকে যারা এ পৃথিবী থেকে করেছে নিশ্চিহ্ন
তারা জানে না তোমাকে ছাড়া সিঙ্গুর বিষন্ন ||

খুব মনে পড়ছে দেখা হয়েছিলো
তোমার সাথে আমার উজ্জ্বল সঙ্ঘের ধারে
দেখেছিলাম তোমাদের অদম্য সাহস
সবুজ খেতগুলোকে সব ঘিরে ||

আন্দোলনেও তুমি ছিলে নির্ভিক সহকর্মী
অত্যাচারীদের বুটের আঘাতে বিদ্ধ
তাপসী, তুমি চিত্কার করে প্রতিবাদ করতে চেয়েছিলে
পাষণ্ডরা তোমাকে করেছিল নিথর স্তব্ ধ ||

মুখটা নাকি তোমার বেঁধে রেখেছিলো
নীরবে সইলে অমানবিক যন্ত্রণা
তারপরেও তোমার প্রাণ চলছিলো
অগ্নিগর্ভে হোল জীবন্ত বেদনা ||

অনেক কষ্টে গিয়েছে তোমার জীবন
পাষণ্ডরা আজ করছে শাসন
তুমি বেঁচে থাকবে আজ সিঙ্গুরের ধানে
বাঁচবে তুমি শহীদ ইতিহাসের মনে ||

তাপসীরা কখনও মরে না
তারা বেঁচে থাকে আন্দোলনের অন্তরে
তোমার জীবন স্বপ্ন বেঁচে থাকবে
সিঙ্গুরের জমির ফসলের প্রান্তরে ||

সব আন্দোলনেই থাকে শহীদের ইতিহাস
তোমার আত্মত্যাগ সিঙ্গুরের নিঃশ্বাস
কৃষিজমি রক্ষার আন্দোলনে তুমি সোনার ধান
শস্যরাঙা সবুজ ধানে থাকবে তোমার প্রাণ ||

তোমার তরে কাঁদে মোদের প্রাণ
শিহরিয়া ওঠে সবুজ ধান
কেঁদে উঠছে মা-মাটি-মানুষ
তুমি সিঙ্গুরের সূর্যোদয়, তুমি প্রত্যুষ ||

রইলো প্রণাম রইলো সালাম
তুমি বীরাঙ্গনা তুমি মহান ||

.            ************************                 
.                                                                          
সূচীতে . . .    



মিলনসাগর