কবি মৃদুল শ্রীমানীর কবিতা
*
ইনসাফ - ৫  
কবি মৃদুল শ্রীমানী

নন্দীগ্রামে চললো গুলি
বাড়লো আমার ডি.এ.
দিচ্ছে চাষি গলায় দড়ি
আমাক তাতে কি হে?
রাজ্য সরকারী কর্মচারী
চিন্তা একটাই
কেন্দ্রীয় হারে বাপু
ডি.এ. যেন পাই |
বুদ্ধি বিবেক বাঁধা রেখে
চলবো কেবল স্বার্থ দেখে
রিটায়ারের পরেও যেন
এক্সটেনশন পাই |

********************


.                                                                           
সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর
*
ইনসাফ - ৬  
কবি মৃদুল শ্রীমানী

গুণ্ডা দিয়ে নন্দীগ্রামে
শ্মশানতুল্য শান্তি
মন্ত্রী তোমার ঔদ্ধত্যে
এ বিকট রকম ভ্রান্তি |
নখে দাঁতে রক্ত তোমার
হাড় হিম এক জন্তু
সুশীল সমাজ গর্জ্জে বলে
"ভয় পাই না কিন্তু" |

********************


.                                                                           
সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর
*
এইখানে হেঁটে গেছে
কবি মৃদুল শ্রীমানী


এইখানে হেঁটে গেছে
কার দুটি আলতা রাঙা পা

এইখানে কে বুঝি পা দুলিয়েছে
জলবালিকা হয়ে

গাছে গাছে শিউলি ঝরা দেখে
কে বুঝি বাইরে এসেছিল

সমস্ত মুছতে বলো নাকি ?
মুছে দেব | আমি আজ ৪৭ফ |

মুছে দেব | তোমার চাবুককে ভয় পাই |
নীলকণ্ঠ হয়ে থাকি |
তবু জানি
সমস্ত মোছে না কোনো দিন |

নীলকণ্ঠ পাখী একদিন
বলে দেবে ঠিক |

********************


.                                                                           
সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর
*
তুমি তো গৌরী ছিলে
কবি মৃদুল শ্রীমানী

তুমি তো গৌরী ছিলে
স্বচ্ছ সলিলা
ছিলে পূণ্যতোয়া

কত স্নান কত পান
কত নৌকা বাওয়া
তুমি ছিলে কল্যাণরূপিনী |
আমি তাকে শেকলে বেঁধেছি
বে-আব্রু করেছি তাকে
বাঁধনে বাঁধনে

বাঁধ দিয়ে কী যে বাঁধা যায় ?
নদী আজ নিলাজ স্বৈরিণী |

হয়ে যাক এ পাপের নাশ
নদীও গৌরী হোক
স্বচ্ছন্দ সহাস |

********************


.                                                                           
সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর