কবি রাধিকারঞ্জন সমাদ্দার চৌধুরী - এর জন্ম অবিভক্ত বাংলাদেশের বরিশাল জেলায়। পিতা
মনোরঞ্জন সমাদ্দার চৌধুরী এবং মাতা নলিনীবালা দেবী। কবির সাহিত্যের সঙ্গে পরিচয় হয় পিতামহ
শশিকুমার সমাদ্দার চৌধুরীর কোলে। বাংলা, ইংরাজি এবং সংস্কৃত ভাষায় বিশেষ পারদর্শী পিতামহের
মুখে আবৃত্তি শুনে সাহিত্যপ্রীতি জন্মায়। ন্যায়রত্ন ভট্টাচার্য মহাশয় এবং কূলপুরোহিত হরিচরণ বঙ্গবাস
মহাশয়ের সান্নিধ্যে সংস্কৃতে অনুরাগ জন্মায়।
কবি বিনায়ক সমাদ্দার চৌধুরী কবি রাধিকারঞ্জনের পুত্র।

কবি কৃতী ছাত্র ছিলেন। বরিশাল ব্রজমোহন কলেজে পড়ার সময়ে তিনি তাঁর অধ্যাপক জীবনানন্দ দাশের
প্রিয় ছাত্র ছিলেন। তাঁকে কবি জীবনানন্দ
‘Parrot’ বলে সম্বোধন করেছিলেন। ১৯৫০ সালে কলকাতা  
বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর উপাধি লাভ করেন।

কবি রাধিকারঞ্জন কর্মজীবনে ছিলেন প্রশাসক। বহু গুরুত্বপূর্ণ সরকারি পদে সমাসীন হয়েছেন এবং কৃতিত্বের
সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সারস্বত সাধনাও আজীবন করে গিয়েছেন। বিবিধ  
বিষয়ে জ্ঞানার্জনের জন্য অধ্যয়নই কবির প্রিয় অভ্যাস।

জীবনের ৮৬ বছর অতিক্রান্ত হওয়ার পরে তিনি কবিতা লেখা শুরু করেছেন। মূলত কবির জীবনের লব্ধ  
অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি কবিতাগুলি রচনা করেছেন।

তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “জীবনের খেয়া” (২০১৪) ও “ঐকতান” (২০১৫)।

আমরা
মিলনসাগরে কবি রাধিকারঞ্জন সমাদ্দার চৌধুরীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলে এই প্রচেষ্টার সার্থকতা।




উত্স:  কবিপুত্র কবি বিনায়ক সমাদ্দার চৌধুরীর সঙ্গে ২২.১১.২০১৬ তারিখে নেওয়া একটি সাক্ষাত্কার।
.          মিলনসাগরের পক্ষে সাক্ষাত্কারটি নিয়েছিলেন মিলন সেনগুপ্ত।



কবি রাধিকারঞ্জন সমাদ্দার চৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    


কবির সঙ্গে যোগাযোগ
ঠিকানা - ফ্ল্যাট নং ১এ, পারুল অ্যাপার্টমেন্ট, নফর চন্দ্র নস্কর রোড, ইস্ট বালিয়া, গড়িয়া স্টেশন,
.            কলিকাতা ৭০০০৮৪।
দূরভাষ -   +৯১৩৩২৪৩২৪৫৮৪     



আমাদের যোগাযোগের ঠিকানা :-   
মিলনসাগর       
srimilansengupta@yahoo.co.in      


এই পাতার প্রথম প্রকাশ - ১২.১২.২০১৬


.