কবি তরলিকা দেবী - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার রাজশাহি জেলার পুঁঠিয়ায়। পিতা কবি
বেনোয়ারীলাল গোস্বামী ছিলেন খ্যাতনামা ব্যাঙ্গ-কবি। তাঁর বিবাহ হয় হরেরাম সান্যালের সঙ্গে।
তাঁর কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। কবি বিজয়লাল চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি
স্বদেশী আন্দোলনে যোগদান করে বহু আত্মগোপনকারী বিপ্লবীকে আশ্রয় দিয়েছিলেন।
আমরা তাঁর কবিতা পেয়েছি দীপালী ও ভারতবর্ষ পত্রিকার বিভিন্ন সংখ্যা থেকে।
আমরা মিলনসাগরে কবি তরলিকা দেবীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
উত্স -- সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড,
. পঞ্চম সংস্করণ, ২০১০।
কবি তরলিকা দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ১৮.৯.২০১৬
...