কবি বসন্তকুমার চট্টোপাধ্যায় - বিংশ শতকের প্রথমার্ধের বিশিষ্ট কবি। তিনি জন্মগ্রহণ করেন
বর্ধমান জেলার কাটোয়ায়। ব্রাহ্মসমাজের সুপ্রসিদ্ধ গায়ক এবং
কবি বিষ্ণুরাম চট্টোপাধ্যায় ছিলেন তাঁর
পিতামহ।

বঙ্গীয় সাহিত্য পরিযদের তিনি সহ-সভাপতি ছিলেন। তিনি “দিপালী” এবং “মহিলা” পত্রিকার প্রতিষ্ঠাতা  
ছিলেন। দিপালী, বঙ্গবাণী, মালঞ্চ, মানসী ও মর্মবাণী, সহ বিভিন্ন পত্রিকায় তাঁর কবিতা, প্রবন্ধ ইত্যাদি রচনা
নিয়মিত প্রকাশিত হয়েছে।

তাঁর ছোটগল্প-গ্রন্থের মধ্যে রয়েছে গল্পমাল্য (১৯১৭), শাপমুক্তি (১৯২৫), পঙ্কজিনী (১৯২৭) প্রভৃতি। উপন্যাসের
মধ্যে রয়েছে সুনীতি (১৯১১), সুরেশের শিক্ষা (১৯১২)। নাটকের মধ্যে রয়েছে মীরাবাঈ (১৯১১),  সতী  
(১৯২৯) প্রভৃতি। তাঁর প্রবন্ধ সংকলনের মধ্যে রয়েছে সাহিত্যের কথা (১ম খণ্ড ১৯৪২, ২য় খণ্ড ১৯৪৩) ও
সাহিত্যিকা (১৯৪৫)।

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কাছে শোনা কাহিনী অবলম্বনে লিখেছেন জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্মৃতি (১৯২০)
নামক জীবনী।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "মন্দিরা" (১৯১৩), "খঞ্জনি" (১৯১৪), "সপ্তস্বরা" (১৯১৪), "পত্রচিত্র"
(১৯২২) প্রভৃতি।

এর বেশি আমাদের কাছে কবি সম্বন্ধে আর কোনো তথ্য নেই। কেউ যদি আমাদের এই কবি সম্বন্ধে আরও
তথ্য ও ছবি পাঠান তাহলে আমরা আমাদের কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
 

আমরা  
মিলনসাগরে  কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলেই এই প্রয়াসের সার্থকতা।



উত্স -
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩।    
.           সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু, সংসদ বাঙালি চরিতাভিধান, ২০১০।    


কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২৪.০১.২০১৭

...