কবি গীতিকার বিষ্ণুরাম চট্টোপাধ্যায় - ছিলেন ব্রাহ্মসমাজের সুপ্রসিদ্ধ গায়ক। সাধারণ ব্রাহ্মসমাজ
দ্বারা প্রকাশিত “ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি” গ্রন্থাবলী থেকে তাঁর তিনটি এবং প্রসাদকুমার মুখোপাধ্যায় কর্তৃক
সংগৃহিত ও প্রকাশিত সহস্র-সঙ্গীত (১৮৯২) সংকলন থেকে আমরা কবির ব্রহ্মসঙ্গীত পেয়েছি।
তাঁর পৌত্র বসন্তকুমার চট্টোপাধ্যায় ছিলেন বিংশ শতকের প্রথমার্ধের বিশিষ্ট কবি।
এর বেশি আমাদের কাছে কবি সম্বন্ধে আর কোনো তথ্য নেই। কেউ যদি আমাদের এই কবি সম্বন্ধে আরও
তথ্য ও ছবি পাঠান তাহলে আমরা আমাদের কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি বিষ্ণুরাম চট্টোপাধ্যায়ের ব্রহ্মসঙ্গীত তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলেই এই প্রয়াসের সার্থকতা।
উত্স - ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩।
. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু, সংসদ বাঙালি চরিতাভিধান, ২০১০।
কবি বিষ্ণুরাম চট্টোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৪.০১.২০১৭
...