কবি আত্মারাম দাসের বৈষ্ণব পদাবলী
*
আরে মোর নিতাই নায়র
কবি আত্মারাম দাস
আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল) ৩য় খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ২২শ পল্লব,
শ্রীনিত্যানন্দের গুণবর্ণন, পদসংখ্যা ২২৯৪।

অথ নিত্যানন্দচন্দ্রস্য গুণ-বর্ণনং যথা।

॥ ভাটিয়ারি॥

আরে মোর নিতাই নায়র।
সংসার-সায়র                                       জীবের জীবন
নিতাই মোর সুখের সায়র॥ ধ্রু॥
অবনী-মণ্ডলে                                        আইলা নিতাই
ধরি অবধূত-বেশ।
পদ্মাবতী-নন্দন                                বসু-জাহ্নবার জীবন
চৈতন্য লীলায় বিশেষ॥
রাম অবতারে                                     অনুজ আছিলা
লক্ষ্মণ বলিয়া নাম।
কৃষ্ণ-অবতারে                                        গোকুল-নগরে
জ্যেষ্ঠ ভাই বলরাম॥
গৌর অবতারে                                       নদীয়া বিহরে
ধরি নিত্যানন্দ নাম।
দীন হীন যত                                        উদ্ধারিলা কত
বঞ্চিত দাস আত্মারাম॥

.                       *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
খঞ্জন-গঞ্জন লোচন-রঞ্জন
কবি আত্মারাম দাস
আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ২২শ পল্লব, শ্রীনিত্যানন্দের
গুণবর্ণন, পদসংখ্যা ২৩০২।

॥ মঙ্গল॥

খঞ্জন-গঞ্জন                                          লোচন-রঞ্জন
গতি অতি ললিত সুঠান।
চলত খলত পুন                                 পুন উঠি গরজত
চাহনি বঙ্ক নয়ান॥
গৌর গৌর বলি                                ঘন দেই করতালি
কঞ্জ-নয়নে বহে লোর।
প্রেমেত অবশ হৈয়া                         পতিতেরে নিরখিয়া
আইস আইস বলি দেয় কোর॥
হুহুঙ্কার গরজন                                   মালশাট পুন পুন
কত কত ভাব-বিথার।
কদম্ব-কেশর জনু                                পুলকে পূরল তনু
ভাইয়ার ভাবে মাতোয়ার॥
আগম-নিগম-পর                               বেদ-বিধি-অগোচর
তাহা কৈল পতিতেরে দান।
কহে আত্মারাম দাসে                        না পাইলু কৃপা-লেশে
রহি গেলুঁ পাষাণ সমান॥


ই পদটি, ১৯৩৪ সালে প্রকাশিত জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী
সংকলন  “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, পৃষ্ঠা ২৭৫-এ এভাবে দেওয়া রয়েছে।

॥ মঙ্গল॥

অঞ্জন-গঞ্জন                                          লোচন-রঞ্জন
গতি অতি ললিত সুঠান।
চলত খলত পুন                                  পুন উঠি গরজন
চাহনি বঙ্ক নয়ান॥
গৌর গৌর বলি                                ঘন দেই করতালি
কঞ্জ-নয়নে বহে লোর।
প্রেমেতে অবশ হৈয়া                        পতিতেরে নিরখিয়া
আইস আইস বলি দেই কোর॥
হুহুঙ্কার গরজন                                   মালশাট পুন পুন
কত কত ভাব-বিথার।
কদম্বকেশর জনু                                 পুলকে পূরল তনু
ভাইয়ার ভাবে মাতোয়ার॥
আগম নিগম পর                               বেদ বিধি অগোচর
তাহা কৈল পতিতেরে দান।
কহে আত্মারাম দাসে                        না পাইয়া কৃপা-লেশে
রহি গেলুঁ পাষাণ-সমান॥

.        
ই পদটি, আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”,
পৃষ্ঠা ১২০-এ এভাবে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

খঞ্জন-গঞ্জন                                         চলন মনোরম
গতি অতি ললিত সুঠান।
চলত খলত পুন                                  পুন উঠি গরজন
চাহনি বঙ্ক নয়ান॥
গৌর গৌর বলি                                ঘন দেই করতালি
কঞ্জ-নয়নে বহে লোর।
প্রেমেতে অবশ হৈয়া                        পতিতেরে নিরখিয়া
আইস আইস বলি দেই কোর॥
হুহুঙ্কার গরজন                                  মালশাট পুন পুন
কত কত ভাব-বিথার।
পুলকে পূরল তনু                                কদম্ব-কেশর জনু
ভায়ার ভাবেতে মাতোয়ার॥
আগম-নিগম-পর                               বেদ-বিধি-অগোচর
তাহা কৈল পতিতেরে দান।
কহে আত্মারাম দাসে                        না পাইয়া কৃপা-লেশে
রহি গেল পাষাণ-সমান॥

.                       *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
ভজ মন নন্দকুমার
কবি আত্মারাম দাস
আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য়
ভাগ, ৩৬শ পল্লব, প্রার্থনা, পদসংখ্যা ৩০৩৩।

.        ॥ আশাবরী॥

ভজ মন নন্দকুমার।
ভাবিয়া দেকহ ভাই গতি নাহি আর॥ ধ্রু॥
ধন জন পুত্র আদি কেবা আপনার।
অতয়ে করহ মন হরি-নাম সার॥
কুসঙ্গ ছাড়িয়া সদা সতসঙ্গে থাক।
পরম নিপুণ হয়্যা নাথ বলি ডাক॥
তাঁর লীলা-নাম-গানে সদা হো মত্ত।
সে চরণ-ধন পাবে হইবে কৃতার্থ॥
কহে আত্মারাম মন কি বলিব তোরে।
সংসার যাতনা আর নাহি দিহ মোরে॥

.              *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর