কবি আত্মারাম - বৈষ্ণব পদাবলী সংগ্রহ গৌরপদ তরঙ্গিণীর রচয়িতা জগবন্ধু ভদ্রের মতে পদকর্তা আত্মারাম ছিলেন শ্রীচৈতন্যের সমসাময়িক, নিত্যানন্দের ভক্ত। তাঁর জন্ম হয় শ্রীখণ্ড গ্রামে অম্বষ্ঠকুলে এবং তিনি জাতিতে বৈদ্য ছিলেন। তাঁর স্ত্রীর নাম ছিল সৌদামিনী দাসী। তাঁর এই মতের সপক্ষে তিনি কোনো প্রমাণ দিয়ে যান নি।
তাঁকে নিত্যানন্দ ভক্ত বলার প্রধান কারণ হলো এই যে তাঁর বেশীরভাগ পদই নিত্যানন্দ-বিষয়ক।
আমরা মিলনসাগরে কবি আত্মারাম দাসের বৈষ্ণব পদাবলী আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার সার্থকতা।
আত্মারাম দাস শ্রীচৈতন্য সমসাময়িক পঞ্চদশ শতকের শেষার্ধ থেকে ষোড়শ শতকের প্রথমার্ধ।
কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো। আমাদের ঠিকানা - srimilansengupta@yahoo.co.in