যাদু নাচ আর বার কবি আত্মারাম গোঁসাঞি ১৮৭০ সাল নাগাদ চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত এবং তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত পদাবলী সংকলন, “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”-এর, পৃষ্ঠা ২২-এ।
যাদু নাচ আর বার, নীলকমল নাচ বারে বার রে। এ ক্ষীর নবনী থরে থরে, না নাচিলে ননী না দিব তোরে॥ বড় বাঞ্ছা হয়েছে পূরারে পূরারে, সারি সারি নারী সভাকার রে। তা দিমি তা দিমি, তা তা থৈয়ে থৈয়ে, বাজে মৃদঙ্গ ধেয়ে ধেয়ে ধেয়ে ব্রজগোপী সব চেয়ে চেয়ে চেয়ে, নাচিতে বলিছে বার বার॥ আমার বচন ধর ধর ধর, চরণে নূপুর পর পর পর, যশোদাসুন্দরী, কহে করে ধরি, দিছে ক্ষীর সর অধরে॥ দিল তাড় বালা, আর কণ্ঠমালা, চরণযুগলে নূপুর সুস্বর। গোঁসাঞি আত্মা রামে, ভণে মনের অনুমানে, এমন ভাগ্য আর কার॥ . ************************* . সূচীতে . . .