কবি বল্লভদাসের বৈষ্ণব পদাবলী
*
হরি হরি বিহি মোরে হবে অনুকুল
কবি বল্লভ দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), চতুর্থ খণ্ড, চতুর্থ শাখা-দ্বিতীয় ভাগ, ৩৬শ
পল্লব, প্রার্থনা, পদসংখ্যা ৩০১০।


॥ শ্রীরাগ॥

হরি হরি বিহি মোরে হবে অনুকুল।
বিষয়-বাসনা-পাশ                          কবে গো হইবে নাশ
কবে পাবে গৌর-পদ-মূল॥ ধ্রু॥
যে মোরে করিত দয়া                        হারাইলু লাগ পাইয়া
পড়ি রৈলুঁ অকূল পাথারে।
না পাঙ করুণ জন                          তারে করোঁ নিবেদন
কিসে মোর হইবে উদ্ধারে॥
শরীরে করিয়া বাস                          সভে কৈল সর্ব্বনাশ
কেহো না ছোয় অধম দেখিয়া।
দাঁতে-ঘাসে উভ-রায়                        ডাকে পাপী করণায়
এ বল্লভ দাস অভাগিয়া॥

.                       *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী তুহুঁ বড়ি হৃদয় পাষাণ
কবি বল্লভ দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২২ বঙ্গাব্দ (১৯১৫), প্রথম খণ্ড, প্রথম শাখা, ৪র্থ পল্লব,
শ্রীরাধাকৃষ্ণের পূর্ব্বরাগ, পদসংখ্যা ৯৭।


॥ গান্ধার॥

সুন্দরী তুহুঁ বড়ি হৃদয় পাষাণ।
কানুক মবমি                              দশা হেরি সহচরি
ধরই না পার পরাণ॥ ধ্রু॥
কত যে ক্ষীণতনু                              কহই না পারিয়ে
তেজত তাহে ঘন শ্বাসে।
তেজত পরাণ                                ঐছে অনুমানিয়ে
রহত তোহারি আশোয়াসে॥
কি জানিয়ে কি খেনে                       নেহারল তুয়া রূপ
তব ধরি আকুল ভেলি।
খেনে খেনে চমকি                        চমকি অব মুরুছয়ে
হেরি রোয়ত সাথ মেলি॥
কোই যব তোহারি                          নাম কহে শ্রবণহিঁ
তবহিঁ নয়ন পরকাশ।
এতহুঁ নিদেশ                              কহল তোহে সুন্দরি
পামরি বল্লভ দাস॥

.                       *************************                       
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
কিসের লাগিয়া রাই হইলা মানিনী
কবি বল্লভ দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), প্রথম
খণ্ড, দ্বিতীয় শাখা, ২৩শ পল্লব, অকারণ মান, পদসংখ্যা ৬০২।


.          পূনশ্চ।

.        ॥ কেদার॥

কিসের লাগিয়া রাই হইলা মানিনী।
ভাগ্যে মিলয়ে হেন মধুর যামিনী॥
ভগ্যে মিলয়ে হেন রসময় কান্ত।
তোহে বিমুখ বিহি বুঝল নিতান্ত॥
অকারণ মানে খোয়ালি নিজ দেহ।
ঐছে কুমতি দরশায়ল কেহ॥
ঐছন সহচরি শুনইতে বাত।
সুবদনি হাসি ধুনায়ত মাথ॥
কো মানিনি কাহে সাধসি এহ।
কিয়ে পরলাপসি না বুঝিয়ে থেহ॥
নাগর কহ সখি কি কহসি বাণী।
কাহে তুহুঁ ইহ মানিনি অনুমানি॥
শুনি সহচরি সব হাসি উতরোল।
সো সখি অবনত কছু নাহি বোল॥
বিলসই দুহুঁ তব বিবিধ বিলাস।
দুরহি নেহারই বল্লভ দাস॥

.               *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্যামর-চন্দ গোরি যব বৈঠল
কবি বল্লভ দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), দ্বিতীয় খণ্ড,
তৃতীয় শাখা, ৯ম পল্লব, শ্রীরাধার প্রেম-বৈচিত্ত্য, পদসংখ্যা ৭৬৯।


.                ॥ ধানশী॥

শ্যামর-চন্দ গোরি যব বৈঠল
.                নিধুবনে সখিগণ সঙ্গ।
চাতুরি রভস কলা কত কৌশল
.                কিয়ে কিয়ে মদন-তরঙ্গ॥
.                সজনী কো পয়ে ঐছন জান।
পিয় পিয় পিপিয়-নাদ শুনি আকুল
.                মরছি আনত ভই আন॥ ধ্রু॥
ঢর ঢর লোরে নয়ন বহি যাওত
.                কত কত করুণা-কোটি।
দন্তে তৃণহুঁ কহি প্রিয় দরশন দেহ
.                না হেরিয়া হিয়া যাউ ফোটি॥
বহুত বিনতি করে সখির করে ধরে
.                কোরহি শ্যাম না জান।
বিপরিত অচল সচল দেখি ঐছন।
.                বল্লভদাস রস গান॥


ব্যাখ্যা -
নিধুবনে সখীগণকে লইয়া শ্যামচন্দ্র ও গৌরাঙ্গী রাধিকা যখন বসিলেন, তখন কত রসের
চাতুরী ও কলাকৌশল প্রদর্শিত হইতে লাগিল ও কত মদনতরঙ্গ উঠিল। সখি, এমন সময়ে
কে জানে কি ব্যাপার ঘটিল! পাপিয়া পিয় পিয় ডাকিতেছে শুনিয়া রাধিকা আকুল হইলেন,
তিনি মূর্ছিতা হইলেন ; সব অন্যরকম হইয়া গেল। তাঁহার চোখ দিয়া অশ্রুধারা  বহিতে
লাগিল। তিনি কত করণ স্বরে বিলাপ করিতে লাগিলেন। তিনি মিনতি করিয়া দন্তে তৃণ
লইয়া বলিতে লাগিলেন, হে প্রিয় তুমি দেখা দাও, তোমাকে না দেখিয়া বুক ফাটিয়া  
যাইতেছে। সখীর হাত ধরিয়া কত মিনতি করিতে লাগিলেন। তিনি জানিতেই পারিলেন না
যে শ্যাম তাঁহার কোলেই আছে। পাহাড় চলিতে আরম্ভ করার মতন এই অসম্ভব ব্যাপার
দেখিয়া বল্লভদাস এই রস গান করিতেছেন। বিমানবিহারী মজুমদার, পাঁচশত বত্সরের  
পদাবলী।

.               *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
সজনী প্রেমক কো কহ বিশেষ
কবি বল্লভ দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), দ্বিতীয় খণ্ড,
তৃতীয় শাখা, ৯ম পল্লব, শ্রীরাধার প্রেম-বৈচিত্ত্য, পদসংখ্যা ৭৭০।


.                ॥ শ্রীরাগ॥        

.                সজনী প্রেমক কো কহ বিশেষ।
কানুক কোরে কলাবতি কাতর
.                কহত কানু পরদেশ॥ ধ্রু॥
চাঁদক হেরি সুরজ করি ভাখয়ে
.                দিনহি রজনি করি মান।
বিলপই তাপে তাপায়ত অন্তর
.                বিরহ পিয়ক করি ভান॥
কব আওব হরি হরি সঞে পূছই
.                হসই রোয়ই খেণে ভোরি।
সো গুণ গাই শ্বাস খেণে কাঢ়ই
.                থণহি খণহি তনু মোড়ি॥
বিধুমুখি-বদন কানু যব পোঁছল
.                নিজ পরিচয় কত ভাতি।
অনুভবি মদন কান্ত কিয়ে কামিনি
.                বল্লভদাস সুখে মাতি॥


ব্যাখ্যা -
এই পদেও রাধা কৃষ্ণের কোলে থাকিয়াই কাতর স্বরে বলিতেছেন যে কানু বিদেশে
গিয়াছেন। তিনি তাই বিরহজ্বালায় এমন সন্তপ্ত হইয়াছেন যে চাঁদের জ্যোত্স্না
তাঁহার নিকট সূর্যকিরণের মতন অসহ্য বোধ হইতেছে, আবার দিনকে রাত্রি মনে
করিতেছেন। হরির কাছেই জিজ্ঞাসা করিতেছেন হরি কবে আসিবেন। উন্মত্তার ন্যায় তিনি
ক্ষণে হাসিতেছেন, ক্ষণে কাঁদিতেছেন। কখনও বা দয়িতের গুণ গাহিতে গাহিতে
দীর্ঘনিঃশ্বাস ফেলিতেছেন। কখনও বা অঙ্গ মোড়া দিতেছেন। তারপর কানাই যখন নিজের
পরিচয় নানা রূপে দিতে লাগিলেন ও সুন্দরীর মুখ মুছাইতে আরম্ভ করিলেন তখন কামিনী
মদনপ্রভাব অনুভব করিয়া সুখে মাতিলেন---বল্লভদাসও সুখী হইলেন। বিমানবিহারী
মজুমদার, পাঁচশত বত্সরের পদাবলী।

.               *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরি কৈছন আরতি তোর
কবি বল্লভ দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), দ্বিতীয় খণ্ড,
তৃতীয় শাখা, ১৩শ পল্লব, অভিসারোত্কণ্ঠা, পদসংখ্যা ১০০৬।


.                  দূতুক্তিঃ

.                ॥ বরাড়ী॥        

.                সুন্দরি কৈছন আরতি তোর।
বিঘটিত ঘটিত সাজ নাহি জানল
.                ভুলল মাধব মোর॥
বিপরিত চীর পহিরি হরি সাজল
.                দুহুঁ অঙ্গদ দুহুঁ কাণে।
সীথি বলয় করি হাথে সাজাওল
.                কুণ্ডল মুদরিক ভানে॥
কিঙ্কিণি-জাল মাল করি পহিরল
.                হার সাজাওল হাতে।
চুড়ক সাজ করি চরণহি পহিরল
.                মঞ্জির পহিরল মাথে॥
পুরুব উত্তর নাহি দীগ দিগান্তর
.                নব অনুরাগক লাগি।
বল্লভদাস কহ চড়ল মনোরথে
.                সঙ্কট দূরহি ভাগি॥

.               *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
কানুক ইহ উত্কণ্ঠিত জানি
কবি বল্লভ দাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), দ্বিতীয় খণ্ড,
তৃতীয় শাখা, ১৩শ পল্লব, অভিসারোত্কণ্ঠা, পদসংখ্যা ১০০৭।



.        ॥ ধানশী॥        

কানুক ইহ উত্কণ্ঠিত জানি।
বিছুরল সুন্দরি আপনার বাণী॥
কি কহিতে কি কহয়ে নাহিক থেহ।
বিছুরল অভরণ আপনাক দেহ॥
কানুক নেহ হৃদয় মাহা জাগ।
সো রুপ নিরুপম নয়নহি লাগ॥
কহইতে চল চল রহ রহ বোল।
লেহ লেহ কহইতে দেহ দেহ বোল॥
সাজহ কহইতে ভাজহ ভাষ।
আনহ বাণি জান পরকাশ॥
ঐছন ভ্রমময় শুনইতে হাস।
কি কহব সহচরি বল্লভ দাস॥

.               *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বিপরিত বেশে মিলল ধনি মাধব
কবি বল্লভ
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), দ্বিতীয় খণ্ড,
তৃতীয় শাখা, ১৩শ পল্লব, অভিসারোত্কণ্ঠা, পদসংখ্যা ১০১০।


.                ॥ বেলাবলী॥        

বিপরিত বেশে মিলল ধনি মাধব
.                মাধব বিপরিত বেশ।
ভূলল সরস সম্ভাষ হাসময়
.                জনু নহ আরতি লেশ॥
.                সজনী অপরূপ প্রেম বিচারি।
দোঁহা দোঁহা হেরি স্তম্ভ ঙেল কলেবর
.                চীত পুতলি সম থারি॥ ধ্রু॥
বহুখণে সহচরি-বচনহি দুহুঁ জন
.                ধাই কয়ল দুহুঁ কোর।
তৈছন তনু তনু লাগি রহল দুহুঁ
.                দুহুঁ দোহা ভাবে বিভোর॥
বিছুরল কেলি-বিলাস রস-লালস
.                রহলহি কোরে আগোরি।
ঐছন সহচরি শেজে শুতায়ল
.                বল্লভ গেরি বিভোরি॥

.               *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
কতহুঁ যতনে দুহুঁ দুহুঁ তনু তেজ
কবি বল্লভ
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), দ্বিতীয় খণ্ড,
তৃতীয় শাখা, ১৩শ পল্লব, অভিসারোত্কণ্ঠা, পদসংখ্যা ১০১১।


.                ॥ কেদার॥        

কতহুঁ যতনে দুহুঁ দুহুঁ তনু তেজ।
বৈঠল সরস কুসুমময় শেজ॥
বিপরিক চরিত হেরি সখি হাস।
তনু তনু তেজি অতনু পরকাশ॥
সহচরিগণ কহ দুহুঁজন-রীত।
শুনইতে দুহুঁ জন চমকিত চীত॥
লাজহিঁ সিন্দরি না কহয়ে বাণি।
তেজল ভূযণ বিপরিত জানি॥
উপজল কতহুঁ হাস পরিহাস।
কত কত কৌতুক মদন-বিলাস॥
রাধামাধব প্রেম-তরঙ্গ।
হেরই বল্লভ সহচরি সঙ্গ॥

.               *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
সাজলু রসবতি রঙ্গিণি রামা
কবি বল্লভ
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), দ্বিতীয় খণ্ড, তৃতীয় শাখা, ১৩শ পল্লব,
অভিসারোত্কণ্ঠা, পদসংখ্যা ১০২০।


॥ বেলোয়ার॥

সাজলু রসবতি রঙ্গিণি রামা।
মন্দ মন্দ গতি                           নূপুর-কলরব
লজ্জিত-রাজহংসকুল বামা॥ ধ্রু॥
চম্পক কনক                        কেশর-কুসুমাবলি
রুচি জিনি সিন্দর অপঘন সাজে।
অলিকুল অঞ্জন                         জলদ নীলমণি
ছবিচয়-নিন্দিত বসন বিরাজে॥
অমল ইন্দিবর-                          দল লোচনযুগ
কত কত শশি জিনি কমল-বয়ানী॥
সিন্দুর-বিন্দু                         অরুণ-ছবি নিন্দই
অহি-রমণী ফণি বেণি বনী॥
বিদ্রুম-অধরে                         মধুর মৃদু হাসনি
দশন সুদামিনি দমন করে।
তার-হার মণি-                          কুণ্ডস লম্বিত
কত মণি দরপই দরপবরে॥
চৌদিশে সহচরি                         যন্ত্র বাজায়ত
ধিরে ধিরে রসবতি চলত সমাজে।
বল্লভ ভণত                         প্রবেশলি নিধুবনে
হেরি কত রতিপতি ভাজল লাজে॥

.               *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর