কবি বল্লভদাসের বৈষ্ণব পদাবলী
*
ধনি ধনি রাধা শশি-বদনী
কবি বল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  পঞ্চম
ক্ষণদা - কৃষ্ণা পঞ্চমী, পদসংখ্যা ৮, পৃষ্ঠা ৩৯।

॥ বেলোয়ার॥

ধনি ধনি রাধা শশি-বদনী।
লোচন-অঞ্চল                                চকিত চলত মণি-
কুণ্ডল অলগনি ঝলক বনি॥
মন্দ সুগন্ধ                                     সুশীতল মারুত
ঘুংঘট-অঞ্চল নটত রসে।
নাসা-মোতিম                                  উড়ু জনু খেলত
বিম্বাধর পর হসনি লসে॥
উর-মণিহাক                                    তরঙ্গিণী সঙ্গত
কুচযুগ-কোক সদা হরিষে।
রাজহংস সম                                   গমন মনোরম
বল্লভ-লোচন-সুখ বরিষে॥

.            *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
আওল মাধব পাওল ধাম
কবি বল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং
১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  ষষ্ঠ ক্ষণদা - কৃষ্ণা ষষ্ঠী, পদসংখ্যা ৮, পৃষ্ঠা ৪৮।

.        ॥ বরাড়ী॥

আওল মাধব পাওল ধাম।
সম্ভ্রমে জাগল মনসিজ-গাম॥
ধনী মুখ ঢাকি রহল এক পাশ।
বাদর-ডরে শশী রহল তরাস॥
চলু সব সখীজন ইঙ্গিত জানি।
আরত নাহ ধয়ল ধনী-পাণি॥
রুঠে বলয়া কিয়ে ঝন ঝন বাজে।
বালা কিছুই না কহু ভয়-লাজে॥
কত কত সখীজন করত উপায়।
ধনী মুখ-চন্দ কবহুঁ না দেখায়॥
রতি-রণ-পণ্ডিত নাগর রঙ্গী।
চাপি ধরল ধনী-বেণী-ভুজঙ্গী॥
ডাহিন হাত চিবুক গহি রাখে।
সম্ভ্রমে বদন-ইন্দু-রস চাখে॥
নয়ন-চকোর অমৃত-রস পিয়ে।
অপরূপ দোহুঁক জীউ তব্ জীয়ে॥
ভুজ ধরি আনল কুসুম শয়ান।
জনম সফল মানল পাঁচ-বাণ॥
সঘনে আলিঙ্গন নির্ভর কেলি।
বল্লভ-বৈদগধি সফলিত ভেলি॥

.            *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
প্রেম-রতন-খনি রমণী-শিরোমণি
কবি বল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  সপ্তম
ক্ষণদা - কৃষ্ণা সপ্তমী, পদসংখ্যা ৬, পৃষ্ঠা ৫৩।

॥ কামোদ॥

প্রেম-রতন-খনি                                 রমণী-শিরোমণি
পিয়-বিরহানল জানি।
অন্তর জর জর                                 নয়ন নিঝর ঝর
বদনে না নিকসয়ে বাণী॥
আজু কি কহব হরি-অনুরাগ।
তৈখনে কানন                                  চললি বিকল-মন
ধরম-লাজ-ভয় ভাগ॥
মন্থর গতি অতি                                  চলই না পরতি
চলতহিঁ তবহিঁ তুরন্ত।
হিয়া অতি ধসমশি                                শ্বাসই মুখশশী
শ্রম-জল-কণ বরিখন্ত॥
সঙ্গিনী সহচরী                                     দূরহিঁ পরিহরি
রাই একাকিনী কুঞ্জে।
বল্লভ মূরছিত                                     হেরি জিয়াওত
রূপ-সুধারস-পুঞ্জে॥

.            *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দুহুঁ দুহুঁ নয়নে নয়নে যব্ লাগল
কবি বল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  দশম
ক্ষণদা - কৃষ্ণা দশমী, পদসংখ্যা ৭, পৃষ্ঠা ৮০।

॥ কামোদ॥

দুহুঁ দুহুঁ নয়নে                                নয়নে যব্ লাগল
জাগল মনমথ-রাজ।
বদন ফিরাওলি                                 অঞ্চলে ঢাকলি
রাধা অতি ভয় লাজ॥
আজু কাননে কাম-কলা-রস-রঙ্গ।
কত কত চাটু                                 করত নব নাগর
ধনী না দেখাওত অঙ্গ॥ ধ্রু॥
অঞ্চল গহত                                   করে কর বারত
কঙ্কণ ঘন ঘন সান।
পরশত চরণ                                  মানাওত সহচরী
লোচন-ইঙ্গিত জান॥
ঘোঙ্গট খোলি                                বদন-বিধু অলগনি
কুণ্ডল ঝলকনি দেখি।
নিজ লোচন মন                                    ভুলল বল্লভ
ভৈ গেল চিত্র সলেখি॥

.            *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু কি কহব রমণী-সোহাগ
কবি বল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  
একাদশ ক্ষণদা - কৃষ্ণা একাদশী, পদসংখ্যা ৭, পৃষ্ঠা ৮৬।

॥ কেদার॥

আজু কি কহব রমণী-সোহাগ।
ধৈরয-লাজ-                                     ধরম-ভয় শুতল
জাগল নব অনুরাগ॥
চললি নিতম্বিনী                                বিসরলি তনু মন
পন্থ বিপন্থ না জানে।
সহচরী-বচন                               শুনত নাহি অতিশয়ে
সম্ভ্রম মধু-রস-পানে॥
তৈখনে কুসুম-                                  বেলী-কুল তেজল
কত কত শত অলি-রাজে।
অঙ্গ-সুগন্ধ-                                    তিয়াসেন অনুসরু
মদনকো বাজন বাজে॥
নীল নিচোল                                     হিলোলত লহু লহু
মলয়জ-অনিল-তরঙ্গে।
নব দামিনী সম                                 চমকত তনু-রুচি
বল্লভ মিলনকো রঙ্গে॥

.            *************************                   
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ সখি! রসিক-যুগল-রস-রঙ্গ
কবি বল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  দ্বাদশ
ক্ষণদা - কৃষ্ণা দ্বাদশী, পদসংখ্যা ৭, পৃষ্ঠা ৯৭।

॥ কেদার॥

দেখ সখি! রসিক-যুগল-রস-রঙ্গ।
অম্বর বিনহিঁ                                 কিয়ে ঘন দামিনী
রহত পরস্পর সঙ্গ॥
রাধা-বদন-                                      মধুর মধু মাধব
মুখ-চষকে ভরি রিঝ।
বিনহিঁ সরোবর                              কমল ফুলি কিয়ে
চন্দ্র-রসে রহু ভিজ॥
উরজ উত্তুঙ্গ                                  কুম্ভ পর হরি উর
রাজত অদভুত রীত।
বিনহিঁ ধরা কিয়ে                                  কনক ধরাধর
নমিত জলদ-ভরে ভীত॥
কুন্দ রদন কিয়ে                                মদন-নিশিত-শর
বিম্ব-অধর পর লাগে।
দাড়িম বিনহিঁ                                   বীজ দাড়িম ফুল
ভেদত বল্লভ আগে॥

.           *************************            
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
হরি-ভুজ-কলিত-মধুর-মৃদুলাঙ্গা
কবি বল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং
১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  ঊনত্রিংশ ক্ষণদা - শুক্লা চতুর্দশী, পদসংখ্যা ৯, পৃষ্ঠা ২২৮।

.        ॥ ধানশী॥

হরি-ভুজ-কলিত-মধুর-মৃদুলাঙ্গা।
তদমল-মুখ-শশি-বিলসদপাঙ্গা॥
.        রাধা ললিত বিলাসা।
অধিরতি-শয়নমজনি মৃদু-হাসা॥ ধ্রু॥
অসকৃদুদঞ্চিত-ঘন-পরিরম্ভা।
কর-নখরাঙ্কুশ-দিত-কুচ-কুম্ভা॥
স্মর-শর-খণ্ডিত-ধৃতি-মতি-লজ্জা।
প্রেম-সুধা-জলধি-কৃত-মজ্জা॥
সরভস-বলিত-রদচ্ছদ-পানা।
শ্রম-সলিলাপ্লুত-বপুরপিধানা॥
কঙ্কণ-কিঙ্কিণী-ঝঙ্কৃতি-রুচিরা।
পরিমল-মিলিত-মধুব্রত নিকরা॥
মৃগমদ-রস-চর্চ্চিত-নব-নলিনা-
কৃতি-ধর-তিমিত-চিকুরাবৃত-বদনা॥
বল্লভ-রসিক-কলারস-সারা।
সফলীকৃত-নিজমধুরিম-ভারা॥

.           *************************            
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
আজ পেখনু নন্দ-কিশোর
কবি বল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  
তৃতীয় ক্ষণদা - কৃষ্ণা তৃতীয়া, পদসংখ্যা ৬, পৃষ্ঠা ২১।

॥ সুহই॥

আজ পেখনু নন্দ-কিশোর।
কেলি বিলাস                                   সবহুঁ অব তেজল
অহনিশি রহত বিভোর॥
যব্ ধরি চকিত                            বিলোকি বিপিন-তটে
পালটি আওলি মুখ মোরি।
তব্ ধরি মদন-                                মোহন তনু কাননে
লুঠই ধৈরয-পণ ছোরি॥
পুন ফিরি সোই                                  নয়নে যদি হেরবি
পাওব চেতন নাহ।
ভুজঙ্গিনী দংশি                                পুনহিঁ যদি দংশয়ে
তবহিঁ শময়ে বিষ-দাহ॥
অব শুভখণ ধনি                                   মণিময়-ভূষণ-
ভূষিত তনু অনুপাম।
অভিসরু বল্লভ-                                    হৃদয় বিরাজহ
জনু মণি-কাঞ্চন-দাম॥

.           *************************            
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
মা নুদ মুঞ্চ পটান্তমিতি স্ফুট-কুটিলমখং স্মিত-মিশ্রং
কবি বল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং
১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। পঞ্চবিংশ ক্ষণদা - শুক্লা দশমী, পদসংখ্যা ১২, পৃষ্ঠা ১৯৯।


.                       ॥ বরাড়ী॥

মা নুদ মুঞ্চ পটান্তমিতি স্ফুট-কুটিলমখং স্মিত-মিশ্রং।
ষাড়বমিব পিবতি শ্রিত-ভুজবল-রাশিরঘারিরকৃচ্ছং॥
.        সখি হে! পশ্য নয়ন-সুখ-সারং।
রসিক-মুকুট-তনু-যুগলমধিশ্রিত-বহুবিধ-মদন-বিকারং॥
চটুলিত-বিকট-চিল্লী-ধনুরর্পিত-শাণিত-শোণ-কটাক্ষা।
তর্জ্জতি দয়িতমিয়ং তদপি প্রতি-পরিরম্ভণ-রস-দক্ষা॥
“মুখপতি-পূতমিয়ং যুবতী-ব্রজ-রসনা-রসিতমখণ্ডং।
স্পর্শয় মা” দয়িতেত্যভিধায় পুনঃ ধয়তি প্রিয়-গণ্ডং॥
বিরম সতীত্বমজনি মম খণ্ডিতমীহিতমপি তব সিদ্ধং।
ইতি সরোষেব রদৈর্নিজ-বল্লভমধরে রচয়তি বিদ্ধং॥

.           *************************            
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর