| কবি বিজয়ানন্দ দাসের বৈষ্ণব পদাবলী |
| প্রফুল্লিত কনক-কমল মুখ-মণ্ডল কবি বিজয়ানন্দ আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ২১শ পল্লব, শ্রীগৌরাঙ্গের সন্ন্যাস ইত্যাদি, পদসংখ্যা ২২৪২। ॥ মঙ্গল॥ প্রফুল্লিত কনক- কমল মুখ-মণ্ডল নয়ন-খঞ্জন তাহে সাজে। দিঘল ললাট মাঝে হরি-মন্দির সাজে করঙ্গ কৌপিন কটি মাঝে॥ জয় জয় গোরাচাঁদ কলুষ-বিনাশ। পতিত-পাবন জন- তারণ-কারণ সংকীর্ত্তন-পরকাশ॥ ধ্রু॥ জানুলম্বিত ভুজ দণ্ড-বিরাজিত গলে দোলে মালতি-দাম। ভুবন-মনোহর দীঘ কলেবর পুলক-কদম্ব অনুপাম॥ প্রাতর-অরুণ-রুচি শ্রীপাদ-পল্লব অভেদ অদ্বৈত নিত্যানন্দ। বিজয়ানন্দ দাসে আনন্দ-সায়রে ভাসে চরণ-কমল-মকরন্দ॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ( প্রথম সংস্করণ ১৯০২), ৮২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ মঙ্গল॥ প্রফুল্লিত কনক- কমল মুখ মণ্ডল নয়ন খঞ্জন তাহে সাজে। দিঘল ললাট মাঝে শ্রীহরিমন্দির সাজে করঙ্গ কৌপীন কটিমাঝে॥ জয় জয় গোরাচাঁদ কলুষ-বিনাশ। পতিতপাবন জগ- তারণ-কারণ সংকীর্ত্তন পরকাশ॥ ধ্রু॥ জানুলম্বিত ভুজ- দণ্ড বিরাজিত গলে দোলে মালতী দাম। ভুবনমনোহর দীর্ঘ কলেবর পুলক কদম্ব অনুপাম॥ প্রাতর-অরুণরুচি শ্রীপদপল্লব অভেদ অদ্বৈত নিত্যানন্দ। বিজয়ানন্দ দাসে আনন্দসায়রে ভাসে চরণকমল-মকরন্দ॥ এই পদটি “যদুনন্দন দাসের” ভণিতায়, ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”-তেই, ( প্রথম সংস্করণ ১৯০২), ৯৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ মঙ্গল॥ প্রফুল্লিত কনক-কমল মুখ মণ্ডল, নয়ন খঞ্জন তাহে সাজে। দীর্ঘ ললাট মাঝে হরিমন্দির সাজে করঙ্গ-কৌপীন কটি মাজে॥ জয় জয় গোরাচাঁদ কলুষ-বিনাশ। পতিতপাবন জগ-তারণ-কারণ সংকীর্ত্তন পরকাশ॥ ধ্রু॥ আজানুলম্বিত ভুজদণ্ড বিরাজিত গলে দোলে মালতী-দাম। ভুবনমনোহর দীর্ঘ কলেবর, পুলক কদম্ব অনুপাম॥ প্রাতর-অরুণ রুচি, শ্রীপাদপল্লব, অভেদ অদ্বৈত-নিত্যানন্দ। এ যদুননন্দ দাসে আনন্দ-সায়রে ভাসে, চরণ-কমল-মকরন্দ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |