| কবি বৈষ্ণবদাসের বৈষ্ণব পদাবলী |
| এত শুনি বিধুমুখী মনে হয়ে অতি সুখী কবি বৈষ্ণবদাস জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত শ্রীগৌরপদ-তরঙ্গিণী, ১৯৩৪ (১৩৩৪ বঙ্গাব্দ) গ্রন্থের, প্রথম তরঙ্গ, প্রথম উচ্ছাস - নান্দী বা পূর্ব্বাভাস, পদসংখ্যা ৫। এত শুনি বিধুমুখী মনে হয়ে অতি সুখী কহে শুন প্রাণনাথ তুমি। কহিলে সকল তত্ত্ব বুঝিনু স্বপন সত্য সেই রূপ দেখিব হে আমি॥ আমারে যে সঙ্গে লবে দুই দেহ এক হবে অসম্ভব হইবে কেমনে। চূড়াধরা কোথা থোবে বাঁশী কোথা লুকাইবে কাল গৌর হইবে কেমনে॥ এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তভের প্রতিবিম্বে দেখাওস শ্রীরাধার অঙ্গ। আপনি তাহে প্রবেশিলা দুই দেহ এক হৈলা ভাবপ্রেমময় সব অঙ্গ॥ নিধুবনে এই কয়ে দুহুঁ তনু এক হয়ে নদীয়াতে হইলা উদয়। সঙ্গে যে ভক্তগণে হরিনাম সঙ্কীর্ত্তনে প্রেমবন্যায় জগত ভাসায়॥ বাহিরে জীব উদ্ধারণ অন্তরে রস আস্বাদন ব্রজবাসী সখা সখী সঙ্গে। বৈষ্ণব দাসের মন হেরি রাজা শ্রীচরণ না ভাসিলাম সে সুখতরঙ্গে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |