| কবি দামোদরের বৈষ্ণব পদাবলী |
| রাই নয়ান মেলিয়া কেন চাহ না ভণিতা মুকুন্দ ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০৩২- পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মানে মিনতি রাই নয়ান মেলিয়া কেন চাহ না। তুমি মোর রতন জীবন ধন যৌবন মদন দহন শর সহ না॥ তুয়াক রূপরাশি পরশ সরসীরুহ অধীন জনেরে কেন দেহ না। তুয়া মুখ চান্দ অধরে অমৃত যুত হাসি বিকসি কেন কহ না॥ দূরহি হুতাশনে মদনে জনু ভজলি পরশ নহিলে তনু রহ না॥ লেহ মোর খত লিখি দামোদর রহু সাখি তুয়া বিনু আর মোর কেহ না॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-৩৪৩৩, ৯৫৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। রাই নয়ান মেলিয়া কেন চাহ না। তুমি মোর রতন জীবন ধন যৌবন মদন দহন শর সহ না॥ তুয়াক রূপরাশি পরশ সরসীরুহ অধীন জনেরে কেন দেহ না। তুয়া মুখ চান্দ অধরে অমৃত যুত হাসি বিকসি কেন কহ না॥ দূরহি হুতাশনে মদনে জনু ভজলি পরশ নহিলে তনু রহ না॥ লেহ মোর খত লিখি দামোদর রহু সাখি তুয়া বিনু আর মোর কেহ না॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |