কবি দিব্যসিংহের বৈষ্ণব পদাবলী
*
যব ধরি পেখলুঁ কালিন্দী তীর
কবি দিব্যসিংহ
১৯৬১ সালে বিমানবিহারী মজুমদার সম্পাদিত পাঁচশত বত্সরের পদাবলী ১৪১০-১৯১০
পদাবলী সংকলন, পদসংখ্যা ২৫১, পৃষ্ঠা ১৯৮। এটি দীনবন্ধু দাস সংকলিত সংকীর্ণামৃত
পুথির ১৯১ সংখ্যক পদ।


যব ধরি পেখলুঁ কালিন্দী তীর।
নয়নে ঝরয়ে কত বারি অথীর॥
কাহে কহব সখি মরমক খেদ।
চীতহি না ভায়ে কুসুমিত শেজ॥
নব জলধর জিতি বরণ উজোর।
হেরইতে হৃদি মাহা পৈঠল মোর॥
তব ধরি মনসিজ হানয়ে বাণ।
নয়নে কাহ্ন বিনু না হেরিয়ে আন॥
দিব্যসিংহ কহে শুন ব্রজরামা।
রাই কাহ্ন একতনু দুহুঁ একঠামা॥


ই পদটিই ১৯৪৬ সালে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী নামক পদাবলী
সংকলন, পৃষ্ঠা ১০৬২-তে এভাবে রয়েছে।

যব ধরি পেখলুঁ কালিন্দী তীর।
নয়নে ঝরয়ে কত বারি অথীর॥
কাহে কহব সখি মরমক খেদ।
চীতহি না ভায়ে কুসুমিত শেজ॥
নব জলধর জিতি বরণ উজোর।
হেরইতে হৃদি মাহা পৈঠল মোর॥
তব ধরি মনসিজ হানয়ে বাণ।
নয়নে কাহ্ন বিনু না হেরিয়ে আন॥
দিব্যসিংহ কাহ্ন বিনু না হেরয়ে আন।
রাই কাহ্ন একতনু দুহুঁ একুঠাম॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
কত দূরে মধুপুরী যাব কার পাশে
কবি দিব্যসিংহ
১৯৪৬ সালে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী নামক পদাবলী সংকলন,
পৃষ্ঠা ১০৬২।

.                মাথুর

কত দূরে মধুপুরী যাব কার পাশে।
আবাস বিপিন ভেল পিয়া পরবাসে॥
ব্রজের নয়ননীরে কালিন্দী উথলে।
শুকাইল আঁখি মোর হিয়ার অনলে॥
তখন খুঁজিতু সই কান্দিবার ছলা।
কান্দিতে না পারি আর অনাথি অবলা॥
যে জনা করিত সাধ দেখিবার সাগি।
আজি তার দেখা নাই হায়রে অভাগি॥
যে দিকেতে চাই সই সব কানু মাখা॥
রূপে ভরা আঁখি তবু নাহি থাকে ঢাকা॥
না যায় কঠিন প্রাণ থাকিতে না চায়।
দিব্যসিংহ গোবিন্দের পদ পানে ধায়॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর