কবি দীনবন্ধু দাসের বৈষ্ণব পদাবলী
*
অঙ্গভঙ্গি রস কৌতুক কেল
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ৯৩ পদসংখ্যা।

॥ ধানসী ॥

অঙ্গভঙ্গি রস কৌতুক কেল ।
ভাঙ্গল ধন্দ দুহুঁক মন মেল ॥
ধনি আলিঙ্গন দেওব জান ।
রসভরে ঢর ঢর নাগর কাহ্ন ॥
সাহসে নাহ করল আগুসার ।
সখিগণ দেওল জয় জয়কার ॥
রসবতি মধুর মধুর করি হাস ।
বিচলিত বসনে দেখাওল পাশ ॥
রসময় নাগর শুভদিন জানি ।
মুচকি হাসি কহু সুমধুর বাণী ॥
হাম চাতক ধনি তুহু নব মেহ ।
দীনবন্ধু ভণ ঘনরস দেহ ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মিলন
॥ ধানশী॥

অঙ্গভঙ্গি রস কৌতুক কেল ।
ভাঙ্গল ধন্দ দুহুঁক মন মেল ॥
ধনি আলিঙ্গন দেওব জান ।
রসভরে ঢর ঢর নাগর কান ॥
সাহসে নাহ করল আগুসার ।
সখিগণ দেওল জয় জয়কার ॥
রসবতি মধুর মধুর করি হাস ।
বিচলিত বসনে দেখাওল পাশ ॥
রসময় নাগর শুভদিন জানি ।
মুচকি হাসি কহু সুমধুর বাণী ॥
হাম চাতক ধনি তুহু নব মেহ ।
দীনবন্ধু ভণ ঘনরস দেহ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
অপরূপ ভোজন রঙ্গ
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩১৮ পদসংখ্যা।

অপরূপ ভোজন রঙ্গ ।
ক্ষির সর ছেন                 নবনি ঘৃত মোদক
খাওত সহচর সঙ্গ ॥
দাম শ্রীদাম                       সুবল মধুমঙ্গল
গোভট অর্জ্জুন নাম ।
কিংকিনি ভদ্র-                  সেন বল উজ্জ্বল
তোককৃষ্ণ বসুদাম ॥
কবলিত আধ                    আধ পুন রাখত
অতিশয় সুমধুর জানি ।
ধর ধর লেহ                     লেহ বলি বালক
বদনে যোগাওত আনি ॥
শ্যামর অধরে                    দেই পুন সহচর
অধরামৃত করু পান ।
শ্যামর সঙ্গ                       রঙ্গরস কৌতুক
দীনবন্ধু করু গান ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৭৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বনভোজন
॥ তথারাগ॥

অপরূপ ভোজন রঙ্গ ।
ক্ষির সর ছেনা                 নবনি ঘৃত মোদক
খাওত সহচর সঙ্গ ॥
দাম শ্রীদাম                        সুবল মধুমঙ্গল
অংশুমান অর্জ্জুন নাম ।
কিংকিনি ভদ্র-                     সেন বল উজ্জ্বল
তোককৃষ্ণ বসুদাম ॥
কবলিত আধ                       আধ পুন রাখত
অতিশয় সুমধুর জানি ।
ধর ধর লেহ                       লেহ বলি বালক
বদনে যোগাওত আনি ॥
শ্যামর অধরে                     দেই পুন সহচর
অধরামৃত করু পান ।
শ্যামর সঙ্গ                        রঙ্গরস কৌতুক
দীনবন্ধু করু গান ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
অব নাচত রে নব নন্দদুলাল
ভণিতা দিনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ৬৫ পদসংখ্যা।

॥ বেলোয়ার রাগ ॥

অব নাচত রে নব নন্দদুলাল ।
তহি মাই যশোমতি দেওত তাল ॥
লহুঁ হাসিনী রোহিণী বূলত সাথ ।
বড় আনন্দে নন্দ ঢুলাওত মাথ ॥
কত যন্ত্র বাজাওত পঞ্চম তান ।
পিকু-নিন্দিত গাওত মঙ্গল গান ॥
মুখচন্দ্র নেহারত দেওত চুম্ব ।
ক্ষির-পূরিত ভূরি পয়োধর-কুম্ভ ॥
দিঠি-পঙ্কজ ভাসল প্রেমজলে ।
যমুনা জনু মীলল লোর ছলে ॥
পুলকাকুল অঙ্গ আনন্দভরে ।
দিনবন্ধু লোটাওত ভূমিতলে ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের উক্তি
॥ তথারাগ॥

অব নাচত রে নব নন্দদুলাল ।
তহি মাই যশোমতি দেওত তাল ॥
লহুঁ হাসিনী রোহিণী বূলত সাথ ।
বড় আনন্দে নন্দ ঢুলাওত মাথ ॥
কত যন্ত্র বাজাওত পঞ্চম তান ।
পিকু-নিন্দিত গাওত মঙ্গল গান ॥
মুখচন্দ্র নেহারত দেওত চুম্ব ।
ক্ষির-পূরিত ভূরি পয়োধর-কুম্ভ ॥
দিঠি-পঙ্কজ ভাসল প্রেমজলে ।
যমুনা জনু মীলল লোর ছলে ॥
পুলকাকুল অঙ্গ আনন্দভরে ।
দিনবন্ধু লোটাওত ভূমিতলে ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
অবুধ সুনারী হেরি বর নাগর
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১৬২ পদসংখ্যা।

॥ ধানশ্রী ॥

অবুধ সুনারী                 হেরি বর নাগর
কহইতে বাসই লাজ ।
বিরহ বেয়াধি                সহই নাহি পারই
অতএ লুঠই মহিমাঝ ॥
   সজনী জানলোঁ ধনীমনকাম ।
রাইক জীবন                    যদি পুন রাখবি
অবহি মিলাওবি শ্যাম ॥
তুহুঁ চতুরাই                  রসিকপণ জানসি
রঙ্গিনি সঙ্গিনি মাঝ ।
বিদগধ নাহ                    বাহ ধরি আনবি
সাধবি ধনীমনকাজ ॥
শুনি পহুঁ সহচরি             কত আশোয়াসল
আওল মাধব পাশ ।
দীনবন্ধু সখি                  নাগর-করে ধরি
কহতহিঁ গদ গদ ভাষ ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

(প্রকারান্তর)
শ্রীরাধার পূর্ব্বরাগ - সাক্ষাদ্দর্শনে
পরস্পর সখী উক্তি
॥ ধানশী॥

অবুধ সুনারী                হেরি বর নাগর
কহইতে বাসই লাজ ।
বিরহ বেয়াধি              সহই নাহি পারই
অতএ লুঠই মহিমাঝ ॥
সজনী জানলোঁ ধনী মনকাম ।
রাইক জীবন                  যদি পুন রাখবি
অবহিঁ মিলাওবি শ্যাম ॥
তুহুঁ চতুরাই                  রসিকপণ জানসি
রঙ্গিনি সঙ্গিনি মাঝ ।
বিদগধ নাহ                   বাহ ধরি আনবি
সাধবি ধনী মনকাজ ॥
শুনি পহুঁ সহচরি             কত আশোয়াসল
আওল মাধব পাশ ।
দীনবন্ধু সখি                   নাগর-করে ধরি
কহতহিঁ গদগদ ভাষ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
অভাগীরে না কহিঞা ঘরের বাহির হঞা
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৬৪-পদসংখ্যা।

অভাগীরে না কহিঞা                ঘরের বাহির হঞা
কি লাগিঞা গিছিলে বাজারে ।
আই গোয়ালিনী যত                রভস কব়্যাছে কত
ভয় পাঞা আসিঞাছ ঘরে ॥
পরিসর আঙ্গিনাতে                 বলাই দাদার সাথে
বাছুরি লইঞা কর খেলা ।
করতালি দিএ আমি           নাচ্যা নাচ্যা আস্য তুমি
পরম সুখের এই বেলা ॥
নবীন কোকিল জিনি                 মধুর মধুর ধ্বনি
মা বলিঞা ডাক চান্দমুখে ।
আরে বাছা নীলমণি           নাচ্যা নাচ্যা আস্য তুমি
বাহু পসারিঞা করি বুকে ॥
জনমে জনমে কত                কব়্যাছি কঠিন ব্রত
তোমারে পাঞাছি সেই ফলে ।
দীনবন্ধু দাস বলে                চান্দমুখে মা বলিলে
তবে সে মনের সাধ পুরে ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যশোদার উক্তি
॥ তথারাগ॥

অভাগীরে না কহিঞা                ঘরের বাহির হঞা
কি লাগিঞা গিছিলে বাজারে ।
আই গোয়ালিনী যত                রভস কব়্যাছে কত
ভয় পাঞা আসিঞাছ ঘরে ॥
পরিসর আঙ্গিনাতে                 বলাই দাদার সাথে
বাছুরি লইঞা কর খেলা ।
করতালি দিএ আমি           নাচ্যা নাচ্যা আস্য তুমি
পরম সুখের এই বেলা ॥
নবীন কোকিল জিনি                 মধুর মধুর ধ্বনি
মা বলিঞা ডাক চান্দমুখে ।
আরে বাছা নীলমণি           নাচ্যা নাচ্যা আস্য তুমি
বাহু পসারিঞা করি বুকে ॥
জনমে জনমে কত                কব়্যাছি কঠিন ব্রত
তোমারে পাঞাছি সেই ফলে ।
দীনবন্ধু দাস বলে                চান্দমুখে মা বলিলে
তবে সে মনের সাধ পুরে ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
অলকা তিলক দিঞা পীত বাস পরাইঞা
ভণিতা দীনবন্ধু দাস
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১২৯ পদসংখ্যা।

॥ কামোদ ॥

অলকা তিলক দিঞা               পীত বাস পরাইঞা
চূড়াটি বান্ধিঞা দেহ মাথে ।
কস্তুরি লেপিঞা মোর                 বরণ করহ কাল
মোহন মুরলী দেহ হাথে ॥
শুনিঞা রাইর বাণী                  বিদগধ শিরোমণি
বসন ভূষণ পরাইঞা ।
চান্দ-মুখ হেরি হেরি                  অধর চুম্বন করি
রসভরে উলসিত হিয়া ॥
ভাবে পহুঁ গদ গদ                 ছান্দাইঞা দুটি পদ
মোহন মুরলী দিল হাথে ।
ত্রিভঙ্গ ভঙ্গিম করি                দুহুঁ অঙ্গ হেলাহেলি
মুরলী বাজাএ এক সাথে ॥
বদনে বদন লাগে                  হিয়াএ মদন জাগে
পুলকে পরল দুহু তনু ।
দীনবন্ধু দাস বলে                 পরম আনন্দ ভরে
মুরলী বাজায় রাই কাহ্ন ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার উক্তি
॥ কামোদ॥

অলকা তিলক দিঞা             পীত বাস পরাইঞা
চূড়াটি বান্ধিঞা দেহ মাথে ।
কস্তুরি লেপিঞা মোর               বরণ করহ কাল
মোহন মুরলী দেহ হাথে ॥
শুনিঞা রাইর বাণী                বিদগধ শিরোমণি
বসন ভূষণ পরাইঞা ।
চান্দ-মুখ হেরি হেরি               অধর চুম্বন করি
রসভরে উলসিত হিয়া ॥
ভাবে পহুঁ গদ গদ                ছান্দাইঞা দুটি পদ
মোহন মুরলী দিল হাথে ।
ত্রিভঙ্গ ভঙ্গিম করি              দুহুঁ অঙ্গ হেলাহেলি
মুরলী বাজাএ এক সাথে ॥
বদনে বদন লাগে                  হিয়াএ মদন জাগে
পুলকে পরল দুহুঁ তনু ।
দীনবন্ধু দাস বলে                 পরম আনন্দ ভরে
মুরলী বাজায় রাই কানু ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
আজুক রজনী শুন ল সজনী
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩০০ পদসংখ্যা।    
পাতা ১০১
॥ ধানসী ॥
আজুক রজনী                    শুন ল সজনী
অনেক পুণ্যের ফলে ।
রসিক নাগর                      গুণের সাগর
বিধি মিলাওল মোরে ॥
সখী সে বড় রসিকরাজ ।
তাহার পিরিতি               আদর আরতি
কহিতে বাসিএ লাজ ॥
রমণী হইঞা                কোরেতে বসিঞা
ধরিঞা আমার করে ।
তেজিঞা সরম                  পুরুষ ধরম
মোরে আচরিতে বলে ॥
অবশ হইঞা                  চরণে ধরিঞা
না জানি কি ধন মাগে ।
দীনবন্ধু কহে                  পাসরিল নহে
সদাই হিয়াএ জাগে ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু বিহনে হাম মধুপুর গেল
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ৪৭৬ পদসংখ্যা।

॥ ধানশ্রী ॥

আজু বিহনে হাম মধুপুর গেল ।
পন্থহিঁ তাকর দরশন  ভেল ॥
পুন পুন কুশল - - - পহুঁ তোর ।
ঢরকি ঢরকি পড় লোচনলোর ॥
সুন্দরি এত দিনে ভাঙ্গল ধন্দ ।
জানলোঁ বিদগধ গোকুলচন্দ্র ॥
মঝু মুখে বিপদ শুনল যব তোর ।
কাতরে ধরণি পড়ল পহুঁ ভোর ॥
গদ গদ কহল পরশি মঝু অঙ্গ ।
তেজলু মধুপুর যদুকুল সঙ্গ ॥
সহচরি তুহুঁ পরবোধই রাই ।
ভেঠব রসবতি গোকুল যাই ॥
শুনইতে মঝু উলসিত ভেল দেহ ।
কহইতে আওলুঁ মাধব লেহ ॥
দীনবন্ধু কহে শুন পরিণাম ।
মধুমতি আনি মিলাওব কাহ্ন ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার প্রতি
॥ ধানশ্রী ॥

আজু বিহনে হাম মধুপুর গেল ।
পন্থহিঁ তাকর দরশন  ভেল ॥
পুন পুন কুশল পুছত পহুঁ তোর ।
ঢরকি ঢরকি পড় লোচনলোর ॥
সুন্দরি এত দিনে ভাঙ্গল ধন্দ ।
জানলোঁ বিদগধ গোকুলচন্দ্র ॥
মঝু মুখে বিপদ শুনল যব তোর ।
কাতরে ধরণি পড়ল পহুঁ ভোর ॥
গদ গদ কহল পরশি মঝু অঙ্গ ।
তেজলুঁ মধুপুর যদুকুল সঙ্গ ॥
সহচরি তুহুঁ পরবোধই রাই ।
ভেটব রসবতি গোকুল যাই ॥
শুনইতে মঝু উলসিত ভেল দেহ ।
কহইতে আওলুঁ মাধব লেহ ॥
দীনবন্ধু কহে শুন পরিণাম ।
মধুমতি আনি মিলাওব কাম ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
আদরে আগুসরি হরি যব আওব
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪২ পদসংখ্যা।

॥ ধানসী ॥

আদরে আগুসরি                হরি যব আওব
পুন পুন করইতে কোর ।
মৃদু মৃদু হাসি                  উলটি দিঠি পঙ্কজ
চঞ্চল করবি নিচোল ॥
সুন্দরি শুন শুন শুন নিরবাহ ।
পরশিতে তরসি               করহি কর বারবি
জনি পুন সাধই নাহ  ॥
চুম্বন করইতে                 নিজ মুখ মোড়বি
আধ আধ কহি বাত ।
কুচযুগ ধরইতে                নহি নহি বোলবি
সঘনে ঢুলাওবি মাথ ॥
হরি যব আদরে                কোরে পসারব
বৈঠি না বৈঠবি সঙ্গ ।
দীনবন্ধু কহে                    যদি ধৈরয রহে
তবহিঁ করব ইহ রঙ্গ ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী শিক্ষা
॥ তথারাগ ॥

আদরে আগুসরি                হরি যব আওব
পুন পুন করইতে কোর ।
মৃদু মৃদু হাসি                  উলটি দিঠি পঙ্কজ
চঞ্চল করবি নিচোর ॥
সুন্দরি শুন শুন শুন নিরবাহ ।
পরশিতে তরসি               করহি কর বারবি
জনি পুন সাধই নাহ  ॥
চুম্বন করইতে                  নিজ মুখ মোড়বি
আধ আধ কহি বাত ।
কুচযুগ ধরইতে                নহি নহি বোলবি
সঘনে ঢুলাওবি মাথ ॥
হরি যব আদরে                কোরে পসারব
বৈঠি না বৈঠবি সঙ্গ ।
দীনবন্ধু কহে                    যদি ধৈরজ রহে
তবহিঁ করব ইহ রঙ্গ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
আনিঞা কত কত বরজরমণী
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ২৫৯ পদসংখ্যা।

     ॥ সাবঙ্গ ॥

আনিঞা কত কত বরজরমণী ।
কুলের বাহির কব়্যাছ অমনী ॥
আমরা পতি সতী কুলের নারী ।
এত কি কুবচন সহিতে পারি ॥
হাসিঞা হাসিঞা বচন কয় ।
চাহিঞা পরান হরিঞা লয় ॥
না জানি কি ধন মাগএ দানী ।
পরান কাঁপিছে বচন শুনি ॥
শঠের সনে হঠে বিষম দায় ।
আচলের বসন ধরিতে চায় ॥
কহে দীনবন্ধু বুঝিঞা কাজ ।
কুল শীলে আজু পড়িল বাজ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর