কবি দীনবন্ধু দাসের বৈষ্ণব পদাবলী
*
ভগবতি দেবি সেবি নিজ কাননে
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৮৮ পদসংখ্যা।

॥ ধানশ্রী ॥

ভগবতি দেবি                 সেবি নিজ কাননে
বৃন্দা করত বিহার ।
শ্যামর হেরি                   কহই করি আদর
করপল্লব ধরি তার ॥
বৃন্দে কি কহব দৈব বিড়ম্ব ।
চন্দ্রাবলি-ছল-                  জলনিধি পয়ঁরিতে
রঙ্গিণী-মিলন-বিলম্ব ॥
মঝু মুখ নিরখি                 হরখি পুন রোখল
দোখল আদর ছোড়ি ।
মানিনি জানি                     চরণ ধরি সাধলুঁ
তবহুঁ রহল মুখ মোড়ি ॥
সহচরি মেলি                    কতহিঁ সমুঝাওল
শ্রবণে না শুনল রাই ।
দীনবন্ধু ভণ                      অব তনু ধারণ
কেবল তুয়া মুখ চাই ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ভাই তুমি ত পরম ভণ্ড
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৯১ পদসংখ্যা।

ভাই তুমি ত পরম ভণ্ড ।
সেথা কি বলিলে              এথা পাসরিলে
পাইবে উচিত দণ্ড ॥
জলবিম্বু হেন                      চপল জীবন
মিছা ধনজন আশা ।
যমদূতে কবে                বান্ধ্যা লঞা যাবে
ভাঙ্গিঞা পঞ্জর বাসা ॥
বিষম শমন                       করিবে দমন
ভেজাঞা আপন চণ্ড ।
লোহার ডাঙ্গুষ                  মাথাএ মারিবে
করাতে চিরিবে মুণ্ড ॥
অখিলের পতি                   অগতির গতি
হরি হরি বলি ডাক ।
হরির চরণ                      করিঞা শরণ
শমন জিনিঞা থাক ॥
চল নীলাচল                    অযোধ্যা নগর
গোকুল মথুরা কাশী ।
নৈমিষ-কানন                     বদরিকাশ্রম
হও সুরধুনীবাসী ॥
দেখি যমরাজ                মনে পাঞা লাজ
বয়ন করিবে হেট ।
দীনবন্ধু বলে                   এমতি নহিলে
খাইবে হারির কেট ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আত্ম সম্বোধনে
॥ তথারাগ॥

ভাই তুমি ত পরম ভণ্ড ।
সেথা কি বলিলে               এথা পাসরিলে
পাইবে উচিত দণ্ড ॥
জলবিম্বু হেন                      চপল জীবন
মিছা ধনজন আশা ।
যমদূতে কবে                বান্ধ্যা লঞা যাবে
ভাঙ্গিঞা পঞ্জর বাসা ॥
বিষম শমন                       করিবে দমন
ভেজাঞা আপন চণ্ড ।
লোহার ডাঙ্গুষ                 মাথাএ মারিবে
করাতে চিরিবে মুণ্ড ॥
অখিলের পতি                  অগতির গতি
হরি হরি বলি ডাক ।
হরির চরণ                      করিঞা শরণ
শমন জিনিঞা থাক ॥
চল নীলাচল                    অযোধ্যা নগর
গোকুল মথুরা কাশী ।
নৈমিষ-কানন                      বদরিকাশ্রম
হও সুরধুনীবাসী ॥
দেখি যমরাজ                মনে পাঞা লাজ
বয়ন করিবে হেঁট ।
দীনবন্ধু বলে                    এমতি নহিলে
খাইবে হারির খেট ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ভারথি গৌর নিকট যব ভেঠ
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস        
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ৪৩৩ পদসংখ্যা।

॥ ধানশ্রী ॥

ভারথি গৌর নিকট যব ভেঠ ।
পুরজন হেরি বয়ন করু হেঠ ॥
তব ধরি দক্ষিণ পয়োধর কাপি ।
অবিরল লোরে নয়ন রহু ঝাপি ॥
সজনী লাখ বিপদ নাহিঁ মানি ।
রসময় গৌর বিমুখ-ভয় জানি ॥
মঝু মন ঐছন করত বিষাদ ।
ছোড়ব গৌর পড়ব পরমাদ ॥
দারুণ বিধি জনি সাধই বাদ ।
তনু ডারব সব গাঙ্গ অগাধ ॥
কিএ অনুতাপে করব বিষপান ।
দীনবন্ধু শুনি হরল গেয়ান ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নদীয়া নাগরীর বিলাপ
॥ ধানশ্রী ॥

ভারথি গৌর নিকট যব ভেটঠ।
পুরজন হেরি বয়ন করু হেঁঠ॥
তবধরি দক্ষিণ পয়োধর কাঁপি।
অবিরল লোরে নয়ন রহু ঝাঁপি॥
সজনী লাখ বিপদ নাহিঁ মানি।
রসময় গৌর বিমুখ-ভয় জানি॥
মঝু মন ঐছন করত বিষাদ।
ছোড়ব গৌর পড়ব পরমাদ॥
দারুণ বিধি জনি সাধই বাদ।
তনু ডারব সব গঙ্গ অগাধ॥
কি এ অনুতাপে করব বিষপান।
দীনবন্ধু শুনি হরল গেয়ান॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ভোজন করি অঞ্জলি ভরি বালক
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩১৯ পদসংখ্যা।

ভোজন করি অ-             ঞ্জলি ভরি বালক
যমুনাজল করী পান ।
গোধন সঙ্গে                    রঙ্গরস কৌতুকে
কাননে করল পয়ান ॥
যাদব খেলত অপরূপ ছান্দে ।
হারি হারি হরি                   কান্ধে চঢ়াওত
জিতি জিতি চাপই কান্ধে ॥
ক্ষেণে করতালি               দেই করি জয় জয়
নাচত গোকুলচন্দ্র ।
ক্ষেণে পশু পাখি                হেরি পহুঁ ধাওত
ধরইতে করি অনুবন্ধ ॥
কুঞ্জ-কুটীরে                     কবহুঁ তনু ঝাপই
কপট-কলহ করি কাহ্ন ।
সহচর বিপদ                      হেরি পহুঁ মীলই
দীনবন্ধু রস গান ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৭৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাখাবগণের সঙ্গে খেলা

ভোজন করি                অঞ্জলি ভরি বালক
যমুনাজল করি পান ।
গোধন সঙ্গে                     রঙ্গরস কৌতুকে
কাননে করল পয়ান ॥
যাদব খেলত অপরূপ ছান্দে ।
হারি হারি হরি                   কান্ধে চঢ়াওত
জিতি জিতি চাপই কান্ধে ॥
ক্ষেণে করতালি              দেই করি জয় জয়
নাচত গোকুলচন্দ্র ।
ক্ষেণে পশু পাখি                হেরি পহুঁ ধাওত
ধরইতে করি অনুবন্ধ ॥
কুঞ্জ-কুটীরে                     কবহুঁ তনু ঝাঁপই
কপট-কলহ করি কান ।
সহচর বিপদ                     হেরি পহুঁ মীলই
দীনবন্ধু রস গান ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
মধুমঙ্গল বলি সহচরি-করে ধরি
ভণিতা দীনবন্ধু দাস
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩১২ পদসংখ্যা।

॥ ধানশ্রী ॥

মধুমঙ্গল বলি                সহচরি-করে ধরি
সুচতুর নাগর কাহ্ন ।
যমুনা জল অব-                গাহন ছল করি
কাননে করল পয়ান ॥
হরি হরি কি কহব রাই সোহাগ ।
যাকর কুঞ্জ-                  গমন শুনি তেজল
সহচরগণ অনুরাগ ॥
বনে বনে গমন                 করল বর নাগর
দূতিক পথ অনুসার ।
চলইতে চরণ               অথির গতি মন্থর
ঢরকি পড়ই কতবার ॥
রাধাকুণ্ড-                       কুঞ্জ পরবেশল
মীলল রাইক পাশ ।
সহচরি সহজ                 সাজ করি পূরল
দীনবন্ধু অভিলাষ ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৭৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাধাকুণ্ডে মিলন
॥ ধানশ্রী ॥

মধুমঙ্গল বলি                সহচরি-করে ধরি
সুচতুর নাগর কান ।
যমুনা জল অব-                গাহন ছল করি
কাননে করল পয়ান ॥
হরি হরি কি কহব রাই সোহাগ ।
যাকর কুঞ্জ-                  গমন শুনি তেজল
সহচরগণ অনুরাগ ॥
বনে বনে গমন                  করল বর নাগর
দূতিক পথ অনুসার ।
চলইতে চরণ                 অথির গতি মন্থর
ঢরকি পড়ই কতবার ॥
রাধাকুণ্ড-তীরে                  কুঞ্জে পরবেশল
মীলল রাইক পাশ ।
সহচরি সহজ                  সাজ করি পূরল
দীনবন্ধু অভিলাষ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
মধুমদিরামদ রঙ্গিনি ভোর
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ৩৩৪ পদসংখ্যা।

॥ তথা রাগ ॥

মধুমদিরামদ রঙ্গিনি ভোর ।
মাতল গরবে নাহ করি কোর ॥
বিগলিত কুন্তল অঞ্চল বাস ।
গদগদ ভাষিত খল খল হাস ॥
কুচ পর ধরি মধুসূদন-হাথ ।
নহি নহি বোলি ঢুলাওই মাথ ॥
অঙ্গ হেলাহেলি চলই না পার ।
ঢলি ঢলি অবনি পড়ই কত বার ॥
সহচরি হেরি দেই করতালি ।
বাওত কোই কহত ভালি ভালি ॥
নাচত নটিনী সঙ্গে নটরাজ ।
গাওত দীনবন্ধু সখি মাঝ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
মধুর মধুর হাসি হাসি
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ১৪১ পদসংখ্যা।

॥ প্রবন্ধ ॥

মধুর মধুর হাসি হাসি
বদনে পুরত মোহন বাঁশী
শুনি বেণু-রব  আসি ধেনু সব
.             রহল বদন হেরিঞা ।
জলদ শবদ ভরম ভোর
পিব পিব পিব চাতকি বোল
ময়ূর ময়ূরী উভ পুচ্ছ করি
.              চৌদিগে নাচত ঘেরিঞা ॥
হরিণী তেজিঞা হরিণ-সঙ্গ
বিপুল পুলকে ভরল অঙ্গ
ছুটত খেলত হিলত দোলত
.               নিকটে নাচত আসিঞা ।
শুনিঞা বাঁশীর মধুর গান
মৃততরু পাঞা জীবন দান
নয়ল নয়ল ফল-ফুল-দল
.                ধরল ইষত হাসিঞা  ॥
হেরি সহচর ভাইর রঙ্গ
আনন্দের ভরে না ধরে অঙ্গ
নানা ফলমূল সুশীতল জল
.                আনি দিল মুখে পূরিঞা  ।
সুবল গাথিঞা চম্পকমাল
ভাইএর গলাএ পরাএ ভাল
দেখিতে দেখিতে মনের কৌতুকে
.                 দীনবন্ধু রহে ভূলিঞা ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বংশীরবে ধেণি ফিরানো
॥ প্রবন্ধ ॥

মধুর মধুর হাসি হাসি
বদনে পুরত মোহন বাঁশী
শুনি বেণু-রব  আসি ধেনু সব
.             রহল বদন হেরিঞা ।
জলদ শবদ ভরম ভোর
পিব পিব পিব চাতকি বোল
ময়ূর ময়ূরী উভ পুচ্ছ করি
.              চৌদিগে নাচত ঘেরিঞা ॥
হরিণী তেজিঞা হরিণ-সঙ্গ
বিপুল পুলকে ভরল অঙ্গ
ছুটত খেলত হিলত দোলত
.               নিকটে নাচত আসিঞা ।
শুনিঞা বাঁশীর মধুর গান
মৃততরু পাঞা জীবন দান
নয়ল নয়ল ফল-ফুল-দল
.                ধরল ইষত হাসিঞা  ॥
হেরি সহচর ভাইর রঙ্গ
আনন্দের ভরে না ধরে অঙ্গ
নানা ফলমূল সুশীতল জল
.                আনি দিল মুখে পূরিঞা  ।
সুবল গাঁথিঞা চম্পকমাল
ভাই-এর গলাএ পরাএ ভাল
দেখিতে দেখিতে মনের কৌতুকে
.                 দীনবন্ধু রহে ভূলিঞা ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
মধুর মধুর হাসি হাসি
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ১৪১ পদসংখ্যা।

॥ প্রবন্ধ ॥

মধুর মধুর হাসি হাসি
বদনে পুরত মোহন বাঁশী
শুনি বেণু-রব  আসি ধেনু সব
.             রহল বদন হেরিঞা ।
জলদ শবদ ভরম ভোর
পিব পিব পিব চাতকি বোল
ময়ূর ময়ূরী উভ পুচ্ছ করি
.              চৌদিগে নাচত ঘেরিঞা ॥
হরিণী তেজিঞা হরিণ-সঙ্গ
বিপুল পুলকে ভরল অঙ্গ
ছুটত খেলত হিলত দোলত
.               নিকটে নাচত আসিঞা ।
শুনিঞা বাঁশীর মধুর গান
মৃততরু পাঞা জীবন দান
নয়ল নয়ল ফল-ফুল-দল
.                ধরল ইষত হাসিঞা  ॥
হেরি সহচর ভাইর রঙ্গ
আনন্দের ভরে না ধরে অঙ্গ
নানা ফলমূল সুশীতল জল
.                আনি দিল মুখে পূরিঞা  ।
সুবল গাথিঞা চম্পকমাল
ভাইএর গলাএ পরাএ ভাল
দেখিতে দেখিতে মনের কৌতুকে
.                 দীনবন্ধু রহে ভূলিঞা ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বংশীরবে ধেণি ফিরানো
॥ প্রবন্ধ ॥

মধুর মধুর হাসি হাসি
বদনে পুরত মোহন বাঁশী
শুনি বেণু-রব  আসি ধেনু সব
.             রহল বদন হেরিঞা ।
জলদ শবদ ভরম ভোর
পিব পিব পিব চাতকি বোল
ময়ূর ময়ূরী উভ পুচ্ছ করি
.              চৌদিগে নাচত ঘেরিঞা ॥
হরিণী তেজিঞা হরিণ-সঙ্গ
বিপুল পুলকে ভরল অঙ্গ
ছুটত খেলত হিলত দোলত
.               নিকটে নাচত আসিঞা ।
শুনিঞা বাঁশীর মধুর গান
মৃততরু পাঞা জীবন দান
নয়ল নয়ল ফল-ফুল-দল
.                ধরল ইষত হাসিঞা  ॥
হেরি সহচর ভাইর রঙ্গ
আনন্দের ভরে না ধরে অঙ্গ
নানা ফলমূল সুশীতল জল
.                আনি দিল মুখে পূরিঞা  ।
সুবল গাঁথিঞা চম্পকমাল
ভাই-এর গলাএ পরাএ ভাল
দেখিতে দেখিতে মনের কৌতুকে
.                 দীনবন্ধু রহে ভূলিঞা ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
মন ছন ছন করে পরান কান্দে
ছন ছন করে মন প্রান মোর কান্দে
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ৪৫০ পদসংখ্যা।

মন ছন ছন করে পরান কান্দে ।
যত যত হিয়া থির নাহিঁ বান্ধে ॥
মথুরা না যাবে যদি আমারে ছাড়িঞা ।
বল দেখি নিজ কর মোর মাথে দিঞা ॥
নারী না করিত যদি নিকরুণ বিধি ।
দেশে লঞা যাত্যাম তোমা গুণনিধি ॥
কুলভয় না থাকিলে ভুজলতা দিঞা ।
হিয়ার মাঝারে তোমা রাখিতাম বান্ধিঞা ॥
হিরা মণি মাণিক রতন যদি হত্যে ।
গলাএ গাথিঞা নিলে তবে কোথা যাত্যে ॥
যত যত করি মনে কিছুই না ভায়।
দীনবন্ধু কহে হিয়া বিদরিতে চায় ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৮০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথারাগ॥

ছন ছন করে মন প্রান মোর কান্দে ।
যত যত বল হিয়া থির নাহিঁ বান্ধে ॥
মথুরা না যাবে যদি আমারে ছাড়িঞা ।
বল দেখি নিজ কর মোর মাথে দিঞা ॥
নারী না করিত যদি নিকরুণ বিধি ।
দেশে লঞা যাত্যাম তোমা গুণনিধি ॥
কুলভয় না থাকিলে ভুজলতা দিঞা ।
হিয়ার মাঝারে তোমা রাখিতাম বান্ধিঞা ॥
হিরা মণি মাণিক রতন যদি হত্যে ।
গলাএ গাঁথিঞা নিলে তবে কোথা যাত্যে ॥
যত যত করি মনে কিছুই না ভায়।
দীনবন্ধু কহে হিয়া বিদরিতে চায় ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
মরকত মণি জিনি চিকন বরণখানি
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৬২ পদসংখ্যা।

॥ সুহই রাগ ॥

মরকত মণি জিনি                 চিকন বরণখানি
কে ধূলা দিঞাছে শ্যাম অঙ্গে ।
বিহানে পরের ঘরে           গিছিলে  কিসের তরে
বিবাদ করিলে কার সঙ্গে ॥
বাছা তোমার নিছনি লইঞা মরি ।
দুটি নয়নের তারা            তিলে তিলে হই হারা
এত দুখ সহিতে কি পারি ॥
ছল ছল দুটি আখি              পরান কান্দয়ে দেখি
কে তোর করিলে অপমান ।
তোমার মলিন মুখ              দেখিঞা বিদরে বুক
বল দেখি কি করি বিধান ॥
এ ঘর আঙ্গিনা ছাড়ি           না জায়্য কাহার বাড়ি
ছাল্যা-ধরা আস্যাছে গোকুলে ।
নগব়্যা বালক সাথে               ক্ষীর সর করি হাথে
বেড়াঞা বেড়াছ্যে নানা ছলে ॥
হেদে রে চান্দের কোনা            এ ক্ষীর নবনী ছেনা
খাঞা আঙ্গিনাতে কর খেলা ।
দীনবন্ধু দাস বলে             আস্য আস্য করি কোলে
বসনে মুছাঞা দিএ ধূলা ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যশোদার উক্তি
॥ সুহই॥

মরকত মণি জিনি                 চিকন বরণখানি
কে ধূলা দিঞাছে শ্যাম অঙ্গে ।
বিহানে পরের ঘরে           গিছিলে  কিসের তরে
বিবাদ করিলে কার সঙ্গে ॥
বাছা তোমার নিছনি লইঞা মরি ।
দুটি নয়নের তারা            তিলে তিলে হই হারা
এত দুখ সহিতে কি পারি ॥
ছল ছল দুটি আখি              পরান কান্দয়ে দেখি
কে তোর করিলে অপমান ।
তোমার মলিন মুখ              দেখিঞা বিদরে বুক
বল দেখি কি করি বিধান ॥
এ ঘর আঙ্গিনা ছাড়ি          না যাইও কাহার বাড়ি
ছাল্যা-ধরা আস্যাছে গোকুলে ।
নগব়্যা বালক সাথে              ক্ষীর সর করি হাথে
বেড়াঞা বেড়াছ্যে নানা ছলে ॥
হেদে রে চান্দের কোনা            এ ক্ষীর নবনী ছেনা
খাঞা আঙ্গিনাতে কর খেলা ।
দীনবন্ধু দাস বলে             আস্য আস্য করি কোলে
বসনে মুছাঞা দিএ ধূলা ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব মুরলী শিখাওব মোয়
ভণিতা দীনবন্ধু দাস
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১২৭ পদসংখ্যা।

মুরলী শিক্ষা
শ্রীরাধার উক্তি
॥ সুহই ॥

মাধব মুরলী শিখাওবি মোয় ।
কোন রন্ধ্রের স্বরে                  মৃত তরু মুঞ্জরে
ফল ফুল বিকশিত হোয় ॥
কোন রন্ধ্রের স্বরে               ধবলী শ্যামলী ফিরে
ময়ূর ময়ূরী আসি নাচে ।
কোন রন্ধ্রের স্বরে                পুলকিত কলেবরে
হরিণ হরিণী আস্যে কাছে ॥
কোন রন্ধ্রের স্বরে                 যমুনা উজান ধরে
রবি ডাড়াইয়া শুনে গান ।
পবন গমন ছাড়ি                   শ্রবণ অঞ্জলি ভরি
অধর অমৃত করে পান ॥
কি শুনি যুবতি সতি             ছাড়এ আপন পতি
তোমার পরশ-রস আশে ।
দীনবন্ধু দাস বলে                  পড়িঞা চরণতলে
শিখাইঞা পূর অভিলাষে ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মিলন
॥ সুহই ॥

মাধব মুরলী শিখাওবি মোয় ।
কোন রন্ধ্রের স্বরে                   মৃত তরু মুঞ্জরে
ফল ফুল বিকসিত হোয় ॥
কোন রন্ধ্রের স্বরে                ধবলী শ্যামলী ফিরে
ময়ূর ময়ূরী আসি নাচে ।
কোন রন্ধ্রের স্বরে                 পুলকিত কলেবরে
হরিণ হরিণী আস্যে কাছে ॥
কোন রন্ধ্রের স্বরে                 যমুনা উজান ধরে
রবি ডাড়াইঞা শুনে গান ।
পবন গমন ছাড়ি                  শ্রবণ অঞ্জলি ভরি
অধর অমৃত করে পান ॥
কি শুনি যুবতি সতি            ছাড়এ আপন পতি
তোমার পরশ-রস আশে ।
দীনবন্ধু দাস বলে                পড়িঞা চরণতলে
শিখাইঞা পুর অভিলাষে ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর