কবি দীনবন্ধু দাসের বৈষ্ণব পদাবলী
*
মানিনি-মান-দহন দহ অন্তর
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৯৮ পদসংখ্যা।

॥ তথা রাগ ॥

মানিনি-মান-                   দহন দহ অন্তর
তাপ-তপন তনু দাহ ।
চলইতে খলই                 চরণযুগ ঘন ঘন
বৈঠত তরুতলছাহ ॥
হরি হরি আকুল বিদগধ নাহ ।
রাধা-কুণ্ড-                     সলিল ঘন পৈঠত
ঘন যমুনা অবগাহ ॥
ঢর ঢর লোর                  ভোর দিঠি-পঙ্কজ
সঘন মোছই পিতবাসে ।
ঘন ঘন চকিত-                নয়নে পথ হেরই
দূতিমিলন অভিলাষে ॥
ঘন ঘন ধরণী                   শয়ন তরু হেলন
ঘন ঘন দীঘনিশাস ।
দীনবন্ধু ভণ                       দারুণ দুরদিন
জীবন পড়ল নিরাশ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
মৃগমদ চন্দন হারিদ কুঙ্কুম
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১৩ পদসংখ্যা।

মৃগমদ চন্দন                       হারিদ কুঙ্কুম
দেই গোয়ালিনি অঙ্গে ।
সিন্দুর দেই                    বদন নিরমঞ্ছই
কবরি বনাওই রঙ্গে ॥
      রোহিণি মঙ্গল করত সুঠান ।
ক্ষির সর ছেনা                নবনি নব মোদক
আচর ভরি করু দান ॥
ব্রজবধূ রাম-                কদলি সম উরুযুগ
মঙ্গলঘট কুচভার ।
গোকুল অখিল                   কলাবতি সম্পদ
মঙ্গল করল বিথার ॥
নিজ পর ভেদ                 কোই নাহি জানত
বিছুরল ধন জন গেহ ।
দীনবন্ধু ভণ                      হরি জীবনধন
অতএ বাঢ়ল এত লেহ ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথারাগ ॥

মৃগমদ চন্দন                       হারিদ কুঙ্কুম
দেই গোয়ালিনি অঙ্গে ।
সিন্দূর দেই                    বদন নিরমঞ্ছই
কবরি বনাওই রঙ্গে ॥
রোহিণি মঙ্গল করত সুঠান ।
ক্ষির সর ছেনা                নবনি নব মোদক
আঁচর ভরি করু দান ॥
ব্রজবধূ রাম-                কদলি সম ঊরুযুগ
মঙ্গলঘট কুচভার ।
গোকুল অখিল                   কলাবতি সম্পদ
মঙ্গল করল বিথার ॥
নিজ পর ভেদ                 কোই নাহি জানত
বিছুরল ধন জন গেহ ।
দীনবন্ধু ভণ                      হরি জীবনধন
অতএ বাঢ়ল এত নেহ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
যমুনা মুনি ঋষি দেবের ধাম
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ২৫৭ পদসংখ্যা।

যমুনা মুনি ঋষি দেবের ধাম ।
জপ তপ সব তোমার নাম ॥
তুমি সে বিনোদিনী গৌরী রমণী ।
পুণ্য পরিণামে পাঞাছি অমনি ॥
আমার কামনার সাগর তুমি ।
পরশ-রসমাঝে ডুবিব আমি ॥
সদয় হইঞা পুরহ সাধ ।
কি ফল বিফল বিষম বাদ ॥
যতনে পাঞাছি কংসের পান ।
সাধিব গোরস যৌবন দান ॥
করে কর দেহ না কর দ্বন্দ্ব ।
শুনিঞা আকুল এ দীনবন্ধু ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
যশোদা রোহিণী সকল গোপিনী
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১৫৯ পদসংখ্যা।

॥  তথা রাগ ॥

যশোদা রেহিণী                সকল গোপিনী
দেখিঞা পুছই কথা ।
বধূর করেতে                   ধরি আচম্বিতে
কি লাগি আইলে হেথা ॥
জটিলা কুটিল                    কহিল সকল
ধরি সুবলের হাথে ।
নন্দের কুমার                   বনের ভিতর
দেখিলাম বধূর সাথে ॥
তখনি সুবল                    হাসি খল খল
করিল আপন সাজ ।
যশোদার মন                    আনন্দে মগন
জটিলা পাইল লাজ ॥
পবন গমনে                      আইল ভবনে
হৃদয়ে রহল ধন্দ ।
আস্য আস্য বলে              চরণ পাখালে
বিনোদিনী  দীনবন্ধু ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৬৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

জটিলার নিজগৃহে আগমন
॥  তথা রাগ ॥

যশোদা রেহিণী                সকল গোপিনী
দেখিঞা পুছই কথা ।
বধূর করেতে                  ধরি আচম্বিতে
কি লাগি আইলে হেথা ॥
জটিলা কুটিল                    কহিল সকল
ধরি সুবলের হাথে ।
নন্দের কুমার                   বনের ভিতর
দেখিলাম বধূর সাথে ॥
তখনি সুবল                     হাসি খল খল
করিল আপন সাজ ।
যশোদার মন                    আনন্দে মগন
জটিলা পাইল লাজ ॥
পবন গমনে                      আইল ভবনে
হৃদয়ে রহল ধন্দ ।
আস্য আস্য বলে               চরণ পাখালে
বিনোদিনী  দীনবন্ধু ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
যশোমতি তনয়বিরহ-জর-কাতর
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২১১ পদসংখ্যা।

যশোমতি তনয়-             বিরহ-জর-কাতর
হেরইতে সুন্দরি রাধা ।
ছল ছল অমল                কমল দুটি লোচন
বাঢ়ল বিরহক বাধা ॥
হরি হরি সুন্দরি আকুল দেহা ।
অনুমতি মাগি                চলল নিজ মন্দির
কাতরে মন নহে থেহা ॥
জর জর অন্তর                গতি অতি মন্থর
দীগ বিদিগ নাহিঁ জান ।
হা হরি করি কত               পুন পুন রোয়ত
তেজল কুল ভয় মান ॥
বিগলিত কেশ-                পাশ নাহিঁ বান্ধই
ধৈরজ দূরহি গেল ।
দীনবন্ধু ভণ                      দরশন বিঘটন
দারুণ বিধি দুখ দেল ॥

ই পদটি পুনরায় “সংকীর্ত্তনামৃতে” ২৪৭ পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

যশোমতি তনয়-                    বিরহ-জর-কাতর
হেরইতে সুন্দরি রাধা ।
ছল ছল অমল                     কমল দুটি লোচন
বাঢ়ল বিরহক বাধা ॥
হরি হরি সুন্দরি আকুল দেহা ।
অনুমতি মাগি                       চলল নিজ মন্দির
কাতরে মন নহে থেহা ॥
জর জর অন্তর                        গতি অতি মন্থর
দীগ বিদিগ নাহি জান ।
হা হরি করি কত                     পুন পুন রোয়ত
তেজল কুল ভয় মান ॥
বিগলিত কেশ-                        পাশ নাহি বান্ধই
ধৈরয দূরহিঁ গেল ।
দীনবন্ধু ভণ                              দরশন বিঘটন
দারুণ বিধি দুখ দেল ॥


.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
যশোমতি রতনথালি ভরি যতনহি
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১১০ পদসংখ্যা।

॥ ধানসী ॥

যশোমতি রতন-               থালি ভরি যতনহি
দেওল বহু উপহার ।
বিবিধ মিঠাই                  নবনী দধি খির সর
পুরি ঝুরি পরম রসাল ॥
ভোজন করু যদুরায় ।
পুন পুন আনি                  রাণি কত খির সর
ঘন ঘন বদনে যোগায় ॥
মাইক আদরে                       তনু মন পূরল
যাদব তিরপিত ভেল ।
বাসিত বারি                     ঝারি ভরি দেওল
তবহিঁ আচমন কেল ॥
তাম্বুল কপুর                      খপুর পুন দেওল
যতনহি বদন নেহারি ।
দীনবন্ধু অব-                         শেষ উঠাওল
ভোজন কাঞ্চনথারি ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
রঙ্গিণি মরম জানি সখি সঙ্গিনী
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪০ পদসংখ্যা।

॥ ধানশ্রী ॥

রঙ্গিণি মরম                   জানি সখি সঙ্গিনী
হাসি কহই শুন রাধা ।
গোকুল-চান্দ                    ফান্দ করি পাড়লি
সাধলি নিজ মনসাধা ॥
সুন্দরি তুহুঁ রসবতি ব্রজবালা ।
চকিত নয়ানে                  কাহে মুখ মোড়সি
জানলো ভেঠবি কালা ॥
জাকর দরশ                    পরশ রস লালসে
লাখ যুবতি করু আশ ।
সো তুয়া দরশন                   মানি পরম ধন
আসি করল বনবাস ॥
ধনি ধনি রমণি-                 শিরোমণি সুন্দরি
ভেঠহ নাগররাজ ।
দীনবন্ধু কহে                       নব অনুরাগিণী
কহইতে বাসই লাজ ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখীবাক্য
॥ ধানশ্রী ॥

রঙ্গিণি মরম                   জানি সখি সঙ্গিনী
হাসি কহই শুন রাধা ।
গোকুল-চান্দ                  ফান্দ করি পাড়লি
সাধলি নিজ মনসাধা ॥
সুন্দরি তুহুঁ রসবতি ব্রজবালা ।
চকিত নয়ানে                 কাহে মুখ মোড়সি
জানলো ভেঠবি কালা ॥
জাকর দরশ                   পরশ রস লালসে
লাখ যুবতি করু আশ ।
সো তুয়া দরশন                  মানি পরম ধন
আসি করল বনবাস ॥
ধনি ধনি রমণি-                শিরোমণি সুন্দরি
ভেঠহ নাগররাজ ।
দীনবন্ধু কহে                   নব অনুরাগিণী
কহইতে বাসই লাজ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
রজনী বিরাম জানি সব রঙ্গিনী
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৫৩ পদসংখ্যা।

॥ বিভাষ ॥

রজনী বিরাম                  জানি সব রঙ্গিনী
মন্দিরে করল পয়ান ।
শূন্য কুঞ্জ পরি-                হরি নিজ মন্দিরে
শূতল বিদগধ কাহ্ন ॥
মাধব অলসে অবশ সব দেহ ।
উদিত দিবাকরে                  নীন্দ না ভাঙ্গই
যশোমতি পৈঠল গেহ ॥
নিজ করে শ্যাম                 অঙ্গ ঘন পরশই
ক্ষীর স্রবই কুচভারে ।
ও মুখ-চান্দ                     সঘন করি চুম্বন
উপজল পুলক শরীরে ॥
গদ গদ আধ                    আধ ঘন বোলত
উঠ উঠ যাদব রায় ।
শ্যামর নিজ তনু                ঘন ঘন মোড়ই
দীনবন্ধু গুণ গায় ॥

ই পদটি পুনরায় “সংকীর্ত্তনামৃত” ১৩২ পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাষ ॥

রজনী বিরাম                   জানি নব রঙ্গিণী
মন্দিরে করল পয়ান ।
শূন্য কুঞ্জ পরি-                 হরি নিজ মন্দিরে
শূতল বিদগদ কাহ্ন ॥
      মাধব অলসে অবশ সব দেহ ।
উদিত দিবাকরে                  নীন্দ না ভাঙ্গই
যশোমতি পৈঠল গেহ ॥
নিজ করে শ্যাম                 অঙ্গ ঘন পরশই
ক্ষীর শ্রবই কুচভারে ।
ও মুখ-চান্দ                       সঘন করু চুম্বন
উপজল পুলক শরীরে ॥
গদ গদ আধ                      আধ ঘন বোলত
উঠ উঠ যাদব রায় ।
শ্যামর নিজ তনু                    ঘন ঘন মোড়ই
দীনবন্ধু গুণ গায় ॥

ই পদটি পুনরায় “সংকীর্ত্তনামৃত” ২৪৫ পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাষ ॥

রজনী বিরাম                    জানি নব রঙ্গিণী
মন্দিরে করল পয়ান ।
শূন্য কুঞ্জ পরি-                 হরি নিজ মন্দিরে
শূতল বিদগধ কাহ্ন ॥
          মাধব অলসে অবশ সব দেহ ।
উদিত দিবাকরে                   নিন্দ না ভাঙ্গই
যশোমতী পৈঠল গেহ ॥
নিজ করে শ্যাম-                অঙ্গ ঘন পরশই
ক্ষীর শ্রবই কুচভারে ।
ও মুখ চান্দ                       সঘন করি চুম্বন
উপজল পুলক শরীরে ॥
গদ গদ আধ                     আধ ঘন বোলত
উঠ উঠ যাদব রায় ।
শ্যামর নিজ তনু                ঘন ঘন মোড়ই
দীনবন্ধু গুণ গায় ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের নিদ্রাভঙ্গ
॥ বিভাস॥

রজনী বিরাম                  জানি সব রঙ্গিনী
মন্দিরে করল পয়ান ।
শূন্য কুঞ্জ পরি-                হরি নিজ মন্দিরে
শূতল বিদগধ কান ॥
মাধব অলসে অবশ সব দেহ ।
উদিত দিবাকরে                   নীদ না ভাঙ্গই
যশোমতি পৈঠল গেহ ॥
নিজ করে শ্যাম                 অঙ্গ ঘন পরশই
ক্ষীর স্রবই কুচভারে ।
ও মুখ-চান্দ                     সঘন করি চুম্বন
উপজল পুলক শরীরে ॥
গদ গদ আধ                   আধ ঘন বোলত
উঠ উঠ যাদব রায় ।
শ্যামর নিজ তনু                ঘন ঘন মোড়ই
দীনবন্ধু গুণ গায় ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
রসকথা কহে ধনি পুলকিত তনু
ভণিতা দীনবন্ধু দাস
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ৩৩৯ পদসংখ্যা।

॥ ধানসী ॥

রসকথা কহে ধনি পুলকিত তনু ।
হেন বেলায় গোঠেরে সাজিল রাম কানু ॥
শিঙ্গা বেণুরব ধনীর প্রবেশিল কানে ।
চকিত হরিণী যৈছে চাহে চারি পানে ॥
ছল করি বাহির হইঞা সখী সঙ্গে ।
অনিমিখে চান্দমুখ নেহারই রঙ্গে ॥
রসের আবেশে কুলভয় তেয়াগিয়া ।
দেখাইছে বিনোদিনী অঙ্গুলি বাঢ়াঞা ॥
প্রিয় সুবলের অঙ্গে অঙ্গ হেলাইঞা ।
অই যায় প্রাণনাথ নাচিঞা নাচিঞা ॥
হাসিতে হাসিতে চাহে নয়নের কোণে ।
দীনবন্ধু দাস কহে লাগিল মরমে ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোষ্ঠযাত্রাকালে শ্রীরাধার কৃষ্ণ সন্দর্শন
॥ ধানশী ॥

রসকথা কহে ধনি পুলকিত তনু ।
হেন বেলায় গোঠেরে সাজিল রাম কানু ॥
শিঙ্গা বেণুরব ধনীর প্রবেশিল কানে ।
চকিত হরিণী যৈছে চাহে চারি পানে ॥
ছল করি বাহির হইঞা সখী সঙ্গে ।
অনিমিখে চান্দমুখ নেহারই রঙ্গে ॥
রসের আবেশে কুলভয় তেয়াগিয়া ।
দেখাইছে বিনোদিনী অঙ্গুলি বাঢ়াঞা ॥
প্রিয় সুবলের অঙ্গে অঙ্গ হেলাইঞা ।
অই যায় প্রাণনাথ নাচিঞা নাচিঞা ॥
হাসিতে হাসিতে চাহে নয়নের কোণে ।
দীনবন্ধু দাস কহে লাগিল মরমে ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
রসবতি হোই মান-মদে মাতলি
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪২৪ পদসংখ্যা।

॥ ধানশ্রী ॥

রসবতি হোই                    মান-মদে মাতলি
লাগল দুরদিন জানি ।
বিদগধ মাধব                     সো জনি রোখল
বিধির ঘটন অনুমানি ॥
   সুন্দরী সম্বরু বিরহ-বিলাপ ।
হেরইতে তোহাঁরি                মলিন মুখ-পঙ্কজ
অন্তর থরহরি কাঁপ ॥
তুহুঁ অবিচারে                   মরণ-পথ পেখলি
শুনইতে দর দর দেহ ।
ঐছন কঠিন                       বচন শুনি মাধব
কৈছনে বান্ধব থেহ ॥
সরস বচনে অব                      নাহ বুঝাওব
আনব বাহু পসারি ।
এত বলি দীন-                     বন্ধু চলু কাহ্নক
চরণ-চিহ্ন অনুসারি ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর