| কবি দীনবন্ধু দাসের বৈষ্ণব পদাবলী |
| রসময় বচনে রাই পরবোধল ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪২৫ পদসংখ্যা। ॥ ধানশ্রী ॥ রসময় বচনে রাই পরবোধল সহচরি কয়ল পয়ান । বংশীবট যমু- না-তট-কানন নিরখই চকিত নয়ান ॥ সহচরী ঢূরত কানন মাঝ । পেখল এক বকুলতলে আকুল পড়ি রহু নাগররাজ ॥ ছল করি নাহ- নিকট-পথ পরিহরি কুসুম চয়ন করু ছন্দ । দল-চালন শুনি হরখি আসি তহিঁ মীলল গোকুলচন্দ্র ॥ ঝর ঝর লোর ভোর দিঠি-পঙ্কজ কাতর অবনত মুখ । সহচরী দীন- বন্ধু কহে মাধব পিরিতি-ভঙ্গ কত সুখ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রসিক নাগর বিরহে কাতর ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১৪৫ পদসংখ্যা। ॥ ধানশী ॥ রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণীতলে । মরম জানিঞা বেথিত হইঞা সুবল করিল কোলে ॥ সুবল মধুর মধুর বলে । আচম্বিতে আসি রাধাকুণ্ডে বসি অচেতন কেনে হল্যে ॥ বন-দাবানলে আর বিষ-জলে প্রাণ দান দিলে তুমি । সে ধার শোধিব যে বোল বলিবে তাহাই করিব আমি ॥ সজল নয়ন দেখি মোর মন কে জানে কেমন করে । দীনবন্ধু কহে তনু মন দহে রাইর বিরহ-জ্বরে ॥ এই পদটি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সমস্ত জীবন ধরে, ১৮৭০ সাল পর্যন্ত সংগৃহীত এবং তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, ৯৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সুবল মিলন। ॥ যথারাগ॥ রসিক নাগর, বিরহে কাতর, পড়িলা ধরণীতলে। মরম জানিয়া, বেথিত হইয়া, সুবল করিল কোলে॥ বসন ভিজাঞে, মুখ খানি মুছাঞে, মধুর মধুর বোলে। আচম্বিতে আসি, রাধাকুণ্ডে পশি, অচৈতন কেন হলে॥ বন দাবানলে, আর বিষজলে, প্রাণদান দিলে তুমি। যেমনে বলিবে, তেমনি করিব, সে ধার শোধিব আমি॥ তোমার সজল, নয়ান দেখিয়া, পরাণ কেমন করে। দীনবন্ধু কহে, তনু মন দহে, রাইয়ের বিরহ-জ্বরে॥ এই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন- মালা”, ৩৩০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তুড়ী॥ রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে॥ বসন ভিজাঞা মুখখানি মুছ্যায়া কহিছে মধুর বোল। আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন কেন হ’লে॥ বন দাবানলে আর বিষ জলে প্রাণ দান দিলে তুমি। সে ধার শোধিব যে বোল বলিবে তাহাই করিব আমি॥ সজল নয়ান দেখিয়া বয়ান পরাণ কেমন করে। দীন বন্ধু কহে তনু মন দহে রাধার বিরহ জ্বরে ॥ এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ১৬২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন, শ্রীপাট-পুর্ণিয়া নিবাসী, নিত্যানন্দ-বংশাবতংস কীর্তন-পারদর্শী বনবিহারী গোস্বামী কাছ থেকে প্রাপ্ত “বাঁকুড়ার পুথি” থেকে। সুবল মিলন ॥ ধানশী ॥ রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী-তলে । মরম জানিয়া বেথিত হইয়া সুবল করিল কোলে ॥ মধুর মধুর বলে । আচম্বিতে আসি রাধা-কুণ্ডে বসি অচেতন কেনে হৈলে ॥ বন-দাবানলে আর বিষ-জলে প্রাণ-দান দিলে তুমি । সে ধার শোধিব যে বোল বলিবে তাহাই করিব আমি ॥ মলিন বদন দেখি জীবন কি জানি কেমন করে । দীনবন্ধু কহে তনু-মন দহে রাইয়ের বিরহ-জ্বরে ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সুবল মিলন ॥ ধানশী॥ রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণীতলে । মরম জানিঞা বেথিত হইঞা সুবল করিল কোলে ॥ সুবল মধুর মধুর বলে । আচম্বিতে আসি রাধাকুণ্ডে বসি অচেতন কেনে হল্যে ॥ বন-দাবানলে আর বিষ-জলে প্রাণ দান দিলে তুমি । সে ধার শোধিব যে বোল বলিবে তাহাই করিব আমি ॥ সজল নয়ন দেখি মোর মন কে জানে কেমন করে । দীনবন্ধু কহে তনু মন দহে রাইর বিরহ জ্বরে ॥ এই পদটি ১৯৫৯ সালে প্রকাশিত দুর্গাচরণ বিশ্বাস সংগৃহীত বৈষ্ণব পদাবলী সংকলন “কীর্ত্তন-পদাবলী”, ১৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সুবল সংবাদ রসিক নাগর, বিরহে কাতর, পড়িলা ধরণীতলে। মরম জানিয়া, বেথিত হইয়া, সুবল করিল কোলে॥ বসন ভিজায়্যা, মুখানি মুছায়্যা, কহিছে মধুর বোলে। আচম্বিতে আসি, রাধাকুণ্ডে বসি, অচেতন কেন হৈলে॥ বন-দাবানলে, আর বিষ-জলে, প্রাণদান দিলে তুমি। সে ধার শোধিব, যে বোল বলিবে, তাহাই করিব আমি॥ সজল নয়ান, হেরিয়া বয়ান, পরাণ কেমন করে। দীনবন্ধু কহে, তনু মন দহে, রাধার বিরহ জ্বরে॥ এই পদটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “পদামৃত লহরী”, ৪৫-পৃষ্ঠায় এঅরূপে দেওয়া রয়েছে। ॥ রাগিণী তুড়ী - তাল একতালী॥ রসিক নাগর, বিরহে কাতর, পড়িলা ধরণীতলে। মরম জানিয়া, বেথিত হইয়া, সুবল করিলা কোলে॥ বসন ভিজাঞা, মুখখানি মুছিয়া, কহিছে মধুর বোলে। আচম্বিতে আসি, রাধাকুণ্ডে বসি, অচেতন কেন হইলে॥ বন দাবানলে, আর বিষ জলে, প্রাণদান দিলে তুমি। সে ধার শোধিব, যে বোল বলিবে, তাহাই করিব আমি॥ সজল নয়ান, হেরিয়া বয়ান, পরাণ কেমন করে। দীনবন্ধু কহে, তনু মন দহে, রাধার বিরহ জ্বরে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রসিক নাগরি কাল কাল সারি ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২২০ পদসংখ্যা। ॥ কামোদ ॥ রসিক নাগরি কাল কাল সারি বাছিল যতন করি । বিনোদিনী সম সোণার বরণ গুটিকা লইলা হরি ॥ ধনী শ্যামের সহিত খেলে । রাইর আঁচল ধরিঞা নাগর হাসিতে হাসিতে বলে ॥ শুন বিনোদিনি হারি যদি আমি মুরলী তোমারে দিব । তুমি যদি হার নাশার বেশর যতনে কাঢ়িঞা নিব ॥ মাণিক জড়িত বেশর সহিত তুলনা তরল বাঁশে । দীনবন্ধু বলে কি বোল বলিলে শুনিঞা সভাই হাসে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রাই অনাদর হেরি রসিকবর ভণিতাহীন পদ কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৯৭ পদসংখ্যা। ॥ তথা রাগ ॥ রাই অনাদর হেরি রসিকবর অভিমানে করল পয়ান । নয়নের লোরে পথ লখই না পারই পীতবাসে মোছই বয়ান ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রাইক আদরবাদরে দর দর কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৬৮ পদসংখ্যা। ॥ তথা ॥ রাইক আদর- বাদরে দর দর সাজল সহচরি সঙ্গ । চন্দ্রাবলি-ছল- জলনিধি পয়ঁরিতে রাই-রভস-রস-ভঙ্গ ॥ হরি হরি দৈব পরম বলবান । হঠ করি গঢ়ল মনোরথ ভাঙ্গল নিরসল নাগর কাহ্ন ॥ গমন বিলম্ব হেরি বর-নাগরি ছটফট ধরণী শয়ান । অন্তর দর দর এ ঘর বাহির পুন পুন করই পয়ান ॥ সাধি সাধি কত দূতি পাঠাওত কোই না করই সম্বাদ । সহচরি দীন- বন্ধু কহে সংশয় নাগর-সঙ্গম-সাধ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রাইক কুঞ্জ গমন শুনি মাধব ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১৮৬ পদসংখ্যা। ॥ ধানশ্রী ॥ রাইক কুঞ্জ- গমন শুনি মাধব অন্তর উলসিত ভেল । সহচর কেলি ধেনুগণ চারণ দুরহিঁ দূরে সব গেল ॥ হরি হরি বিদগধ নাগররাজ । ছল করি সুবল- করে ধরি সাজল গিরি গোবর্দ্ধন মাঝ ॥ তরু তরু চম্পক হেরি পুলক তনু রাই বরণ অভিলাষে । গদ গদ বচন এক পদ চলইতে মুরছি পড়ই পথ পাশে ॥ সুবল উঠাই লেই চলু মাধব গোবর্দ্ধন পরবেশ । দীনবন্ধু ভণে দোঁহে দোঁহা দরশনে আনন্দের নাহি শেষ ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের কুঞ্জে আগমন ॥ ধানশী ॥ রাইক কুঞ্জ- গমন শুনি মাধব অন্তর উলসিত ভেল । সহচর কেলি ধেনুগণ চারণ দুরহিঁ দূরে সব গেল ॥ হরি হরি বিদগধ নাগররাজ । ছল করি সুবল- করে ধরি সাজল গিরি গোবর্দ্ধন মাঝ ॥ তরু তরু চম্পক হেরি পুলক তনু রাই বরণ অভিলাষে । গদ গদ বচন এক পদ চলইতে মুরছি পড়ই পথ পাশে ॥ সুবল উঠাই লেই চলু মাধব গোবর্দ্ধন পরবেশ । দীনবন্ধু ভণে দোঁহে দোঁহা দরশনে আনন্দের নাহি শেষ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রাইক দরশ পরশ রস লালসে ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৯১ পদসংখ্যা। ॥ কামোদ ॥ রাইক দরশ পরশ রস লালসে বিদগধ নাগররাজ । পরিহরি মুরলি- খুরলি অতি আকুল আওল নিধুবন মাঝ ॥ হরি হরি কি কহব মনমথ কাজ । সঙ্কেত বিহনে গহনে পহুঁ ভরমই জনু মাতল গজরাজ ॥ সহচরি সঙ্গে রঙ্গে বর-নাগরি যাহা গাথই ফুলদাম । সোই নিকুঞ্জে আসি অতি হরষিত বদরি-কোরে রহু শ্যাম ॥ দূরহিঁ নয়নে নয়নে দুহুঁ মীলল উপজল প্রেম তরঙ্গ । দীনবন্ধু তথি করতহিঁ সংগতি কঠিন ঘটন নব-সঙ্গ ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের সহ মিলন ॥ কামোদ॥ রাইক দরশ পরশ রস লালসে বিদগধ নাগররাজ । পরিহরি মুরলি খুরলি অতি আকুল আওল নিধুবন মাঝ ॥ হরি হরি কি কহব মনমথ কাজ । সঙ্কেত বিহনে গহনে পহুঁ ভরমই জনু মাতল গজরাজ ॥ সহচরি সঙ্গে রঙ্গে বর-নাগরি যাহা গাঁথই ফুলদাম । সোই নিকুঞ্জে আসি অতি হরষিত বদরি-কোরে রহু শ্যাম ॥ দূরহিঁ নয়নে নয়নে দুহুঁ মীলল উপজল প্রেম তরঙ্গ । দীনবন্ধু তথি করতহিঁ সংগতি কঠিন ঘটন নব-সঙ্গ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রাইক পুণ্যপুঞ্জ করু ঘোষণ ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২৮৪ পদসংখ্যা। ॥ধানশী ॥ রাইক পুণ্য- পুঞ্জ করু ঘোষণ গোপরমণী বনমাঝ । রসবতি সঙ্গে রঙ্গে পহুঁ বিহরই বিদগদ নাগররাজ ॥ হরি হরি কি কহব ধনিক সোহাগ । কত শত গোপ- রমণীগণ পরিহরি রাই সঙ্গে অনুরাগ ॥ ঘন ঘন চুম্বন তনু তনু হেলন আদর রস পরকাশ । রসবতি জানি মানি নিজ গৌরব কহতহিঁ গদ গদ ভাষ ॥ মাধব এক নিবেদন রাখহ চলিতে না পারিএ আর । অব তহুঁ কোন গহন পরবেশরি তাহি করব অভিসার ॥ নাগর কহে মঝু কন্ধ আরোহণ কর তুহুঁ রঙ্গিনী রাধা । দীনবন্ধু ভণ ধনি অবলম্বন করইতে পড়ি গেল বাধা ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রাইক প্রেম হৃদয়ে করি মাধব ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৭৫ পদসংখ্যা। ॥ সিন্ধুড়া ॥ রাইক প্রেম হৃদয়ে করি মাধব ধরণি পড়ল পহুঁ ভোর । উছলি প্রেমজল কন্ঠরোধ ভেল কহতহিঁ গদ গদ বোল ॥ সজনী মঝু মনে দারুণ বাধা গমন বিলম্ব হেরি করি সংশয় পাছে তনু তেজই রাধা ॥ এক সখি যাই রাই পরবোধহ শপখ করিএ তুয়া আগে । তেজলুঁ মধুপুর যাওব গোকুল রসবতি পিরিতি সোহাগে শুনি সহচরি মা- ধব ব্রজমণ্ডল গমন করল পরতীত । চাতক সজল জলদ জনু পাওল ঐছন উলসিত চীত ॥ এক সখি আওল নাগর আদর কহইতে রাইক পাশ । দীনবন্ধু পহুঁ শুভ সম্বাদল পূরিল ধনিমন আশ ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের উক্তি ॥ সিন্ধুড়া ॥ রাইক প্রেম হৃদয়ে করি মাধব ধরণি পড়ল পহুঁ ভোর । উছলি প্রেমজল কন্ঠরোধ ভেল কহতহিঁ গদ গদ বোল ॥ সজনী মঝু মনে দারুণ বাধা । গমন-বিলম্ব হেরি করি সংশয় পাছে তনু তেজই রাধা ॥ এক সখি যাই রাই পরবোধহ শপখ করিএ তুয়া আগে । তেজলুঁ মধুপুর যাওব গোকুল রসবতি পিরীতি সোহাগে॥ শুনি সহচরি মা- ধব ব্রজমণ্ডল গমন করল পরতীত । চাতক সজল জলদ জনু পাওল ঐছন উলসিত চীত ॥ এক সখি আওল নাগর আদর কহইতে রাইক পাশ । দীনবন্ধু পহুঁ শুভ সম্বাদল পূরিল ধনিমন আশ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রাইক বয়স বরণ বেশ সমতুল ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১৫৬ পদসংখ্যা। রাইক বয়স বরণ বেশ সমতুল সুবল বিনোদিনী সাজ । রন্ধন পরিবে- শন গৃহ লেপন অবধি কয়ল সব কাজ ॥ সুবল রসময় চতুর সুজান । যমুনা-জল-অব- গাহন ছল করি কুঞ্জে করল পয়ান ॥ গাগরি বারি ঢারি ভরি মোদক পুরি ঝুরি বিবিধ মিঠাই । তাম্বুল কর্পূর লেই চলু খরতর গুরুজন নয়ন ছাপাই ॥ চঞ্চল বাম নয়ন ঘন চাহনি বাম চরম গতি মন্দ । ও পদ-পঙ্কজ- রজ-ধূসর অলি কতদিনে হব দিনবন্ধু ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৬৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীরাধার উক্তি ॥ সুহই॥ রাইক বয়স বরণ বেশ সমতুল সুবল বিনোদিনী সাজ । রন্ধন পরিবেশন গৃহ লেপন অবধি কয়ল সব কাজ ॥ সুবল রসময় চতুর সুজান । যমুনা-জল-অব- গাহন ছল করি কুঞ্জে করল পয়ান ॥ গাগরি বারি ঢারি ভরি মোদক পুরি ঝুরি বিবিধ মিঠাই । তাম্বুল কর্পূর লেই চলু খরতর গুরুজন নয়ন ছাপাই ॥ চঞ্চল বাম নয়ন ঘন চাহনি বাম চরম গতি মন্দ । ও পদ-পঙ্কজ- রজ-ধূসর অলি কতদিনে হব দিনবন্ধু ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |