| কবি দীনবন্ধু দাসের বৈষ্ণব পদাবলী |
| সহচরি-করপল্লব ধরি গিরিধর ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১৬৫ পদসংখ্যা। ॥ তথা রাগ ॥ সহচরি কর-প- ল্লব ধরি গিরিধর তবহি কয়ল অভিসার । দুরে রহু মুরলি খুরলি চলু মাধব রঙ্গিনি পদ অনুসার ॥ মাধব মাতল পিরিতি সোহাগে । অভরণ অলক তিলক শিখিচন্দ্রক বিছুরল নব অনুরাগে ॥ রাইক বরণ বসন কটিভূষণ আদরে পুন পুন হেরি । চলইতে চরণ অথির গতি মন্থর ঢরকি পড়ই কত বেরি ॥ দূতি উঠাই লেই চলু মাধব নিরজন রসবতি গেহ । দুহুঁ দরশনে দুহুঁ জীবন পাওল @ @ @ @ @ @॥ রসভরে গর গর ধয়ল পয়োধর বিদগধ নাগররাজ । দীনবন্ধু কহে রসবতি নাগরি তেজল ধৈরজ লাজ ॥ @ - পুথিতে অপাঠ্য অক্ষর। এই পদটি পুনরায় পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃতে” ২০০ পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশ্রী ॥ সহচরি কর-প- ল্লব ধরি গিরিধর তবহিঁ কয়ল অভিসার । দুরে রহু মুরলি খুরলি চলু মাধব সুন্দরি পদ অনুসার ॥ মাধব মাতল পিরিতি সোহাগে । অভরণ অলক তিলক শিখিচন্দ্রক বিছুরল নব অনুরাগে ॥ রাইক বরণ বসন কটিভূষণ আদরে পুন পুন হেরি । চলইতে চরণ অথির গতি মন্থর ঢরকি পড়ই কত বেরি ॥ দূতি উঠাই লেই চলু মাধব নিরজন রাইক গেহ । দুহুঁ দরশনে দুহুঁ চেতন পাওল বাঁচল যেন মৃত দেহ ॥ রসভরে গরগর ধরল পয়োধর বিদগধ নাগররাজ । দীনবন্ধু কহে রসবতি নাগরি তেজল ধৈরষ লাজ ॥ এই পদটি পুনরায় পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃতে” ৩০৪ পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ সহচরি-করপ- ল্লব ধরি গিরিধর তবহিঁ কয়ল অভিসার। দুরে রহু মুরলী- খুরলী চলু মাধব রাইক পদ অনুসার॥ মাধব মাতল পিরিতি সোহাগে। অভরণ অলক তিলক শিখি চন্দ্রক বিছুরল নব অনুরাগে॥ রাইক বরণ বসন কঠিভূষণ আদরে পুন পুন হেরি। চলইতে চরণ অথির গতি মন্থর ঢরকি পড়ই কত বেরি॥ দূতী উঠাই লেই চলু মাধব নিরজন রসবতিগেহ। দুহুঁ দরশনে দুহুঁ চেতন পাওল বাচল জনু মৃতদেহ॥ রসভরে গর গর ধরল পয়োধর বিদগধ নাগর রাজ। দীনবন্ধু কহে রসবতি নাগরি তেজল ধৈরজ লাজ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সজনী কি মধুর মুরলীর গান ভণিতা দীনবন্ধু দাস কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩২৭ পদসংখ্যা। ॥ ইমন কল্যাণ ॥ সজনী কি মধুর মুরলীর গান । শুনিয়া আনন্দভরে মৃত তরু মুঞ্জরে যমুনা বহই উজান ॥ হরিণ হরিণী শুনি মধুর মুরলী ধ্বনি পুলকে পুরএ সব অঙ্গ । ময়ূর ময়ূরী নাচে আসিঞা শ্যামের কাছে পবন ডাড়াঞা দেখে রঙ্গ ॥ শারী শুক পিক যত তারা সব পুলকিত দরবে কঠিন দারু শিলা । হেন মুরলীর স্বরে কেমনে ধৈরয ধরে কুলবতী যুবতী অবলা ॥ শুন শুন আগো সই তোমারে মরম কই পরান সোপিব শ্যামাচান্দে । দীনবন্ধু দাস বলে যখনি দেখ্যাছি তারে সেই হত্যে প্রাণ মোর কান্দে ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৫৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। (প্রকারান্তর) বংশীধ্বনি শ্রবণে পূর্ব্বরাগ ॥ ইমন কল্যাণ॥ সজনী কি মধুর মুরলীর গান । শুনিয়া আনন্দভরে মৃত তরু মুঞ্জরে যমুনা বহই উজান ॥ হরিণ হরিণী শুনি মধুর মুরলী ধ্বনি পুলকে পুরএ সব অঙ্গ । ময়ূর ময়ূরী নাচে আসিঞা শ্যামের কাছে পবন ডারাঞা দেখে রঙ্গ ॥ শারী শুক পিক যত তারা সব পুলকিত দরবে কঠিন দারু শিলা । হেন মুরলীর স্বরে কেমনে ধৈরয ধরে কুলবতী যুবতী অবলা ॥ শুন শুন আগো সই তোমারে মরম কই পরান সোঁপিব শ্যামাচান্দে । দীনবন্ধু দাস বলে যখনি দেখ্যাছি তারে সোই হত্যে প্রাণ মোর কান্দে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সহচরি-কর-পল্লব ধরি সুন্দরি ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” গ্রন্থে ১৮৩ পদসংখ্যা। ॥ ধানশী ॥ সহচরি-কর-প- ল্লব ধরি সুন্দরি কহতহিঁ গদ গদ ভাষ । নাগর দরশ- পরশ রস লালসে জীবন পড়ল নিরাশ ॥ সজনী বহুত মিনতি করি তোয় । ছল করি গুরুজন মন্দির পরিহরি নাহ মিলাওবি মোয় ॥ নব নব গোপ সঙ্গে যদুনন্দন করতহিঁ গোঠ-বিহার । বিরহ-বেয়াধি সহই নাহিঁ পারিএ তাহিঁ করহ অভিসার ॥ আধ পলক যদি করহ বিলম্বন তবহিঁ মরব তুয়া আগে । সহচরি দীন- বন্ধু শুনি সাজল রাই সঙ্গে অনুরাগে ॥ এই পদটি পুনরায় পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃতে” ২১২ পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। সহচরি-কর-প ল্লব ধরি সুন্দরি কহতহিঁ গদ গদ ভাষ । নাগর দরশ পরশ রস লালসে জীবন পড়ল নিরাশ ॥ সজনী বহুত মিনতি করি তোয় । ছল করি গুরুজন- মন্দির পরিহরি নাহ মিলাওবি মোয় ॥ নব নব গোপ সঙ্গে যদুনন্দন করতহিঁ গোঠ বিহার । বিরহ বেয়াধি সহই নাহিঁ পারিএ তাহিঁ করহ অভিসার ॥ আধ পলক যদি করহ বিলম্বন তবহিঁ মরব তুয়া আগে । সহচরি দীন- বন্ধু শুনি সাজল রাই সঙ্গে অনুরাগে ॥ এই পদটি পুনরায় পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃতে” ৩৪৩ পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ শ্রী ॥ সহচরি-করপ- ল্লব ধরি সুন্দরি কহতহিঁ গদ গদ ভাষ । নাগর দরশ পরশ-রস লালসে জীবন পড়ল নিরাশ ॥ সজনী বহুত মিনতি করি তোয় । ছল করি গুরুজন- মন্দির পরিহরি নাহ মিলাওবি মোয় ॥ নব নব গোপ সঙ্গে যদুনন্দন করতহিঁ গোঠ-বিহার । বিরহ-বেয়াধি সহই নাহি পারিএ তাহি করহ অভিসার ॥ আধ পলক যদি করহ বিলম্বন তবহিঁ মরব তুয়া আগে । সহচরি দীন- বন্ধু শুনি সাজল রাই সঙ্গে অনুরাগে ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীরাধার উক্তি ॥ ধানশী ॥ সহচরি-কর- পল্লব ধরি সুন্দরি কহতহিঁ গদ গদ ভাষ । নাগর দরশ- পরশ-রস লালসে জীবন পড়ল নিরাশ ॥ সজনী বহুত মিনতি করি তোয় । ছল করি গুরুজন মন্দির পরিহরি নাহ মিলাওবি মোয় ॥ নব নব গোপ সঙ্গে যদুনন্দন করতহিঁ গোঠ-বিহার । বিরহ-বেয়াধি সহই নাহিঁ পারিএ তাহিঁ করহ অভিসার ॥ আধ পলক যদি করহ বিলম্বন তবহিঁ মরব তুয়া আগে । সহচরি দীন- বন্ধু শুনি সাজল রাই সঙ্গে অনুরাগে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সজনী কুদিন সুদিন অব ভেল ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৮২ পদসংখ্যা। ॥ধানসী ॥ সজনী কুদিন সুদিন অব ভেল । চির দিনে মাধব মন্দিরে আওল চিরদুখ অব দুর গেল ॥ ব্রজভুমে যত তরু তারা সব মঞ্জরু কুসুম হউক বিকশিত । লইঞা কমল-গন্ধ পবন বহুক মন্দ মদন হউক উপনীত ॥ কোকিল কল কল গীত সুমঙ্গল শুক করু পঞ্চম গান । ময়ূর ময়ূরীগণ অব করু নর্ত্তন অলি চলু কমলিনী ঠাম ॥ তড়িত-জড়িত ঘন করু অব বরিষণ গগনে উদয় করু চন্দ্র । রসের পদবী যত প্রহেলিকা শত শত কহ সরচরি দীনবন্ধু ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ধানশী ॥ সজনী কুদিন সুদিন অব ভেল । চির দিনে মাধব মন্দিরে আওল চিরদুখ অব দুর গেল ॥ ব্রজভুমে যত তরু তারা সব মঞ্জরু কুসুম হউক বিকশিত । লইঞা কমল-গন্ধ পবন বহুক মন্দ মদন হউক উপনীত ॥ কোকিল কল কল গীত সুমঙ্গল শুক করু পঞ্চম গান । ময়ূর ময়ূরীগণ অব করু নর্ত্তন অলি চলু কমলিনী ঠাম ॥ তড়িত-জড়িত ঘন করু অব বরিষণ গগনে উদয় করু চন্দ । রসের পদবী যত প্রহেলিকা শত শত দীনবন্ধু করত প্রবন্ধ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সজনী হরি যদি মীলল গেহ ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৮৩ পদসংখ্যা। ॥ ধানশ্রী ॥ সজনী হরি যদি মীলল গেহ । যত যত বিপদ সকল ভেল সম্পদ জীবন পাওল দেহ ॥ দারুণ কোকিল যত দুখ দেওল কলরব-বঞ্জর-নিনাদে । সো অব কুহু কুহু করু পহুঁ মুহু মুহু শুনইতে লাগই সাধে ॥ কুসুমিত কুঞ্জে ভ্রমরগণ গুঞ্জরু মদন কদন করু রঙ্গে । মনসিজ-ভয় যত ভাগল দুর পথ শ্যামের রস-পর সঙ্গে ॥ বৃন্দাবন বন গিরি গোবর্দ্ধন সুখময় সাগর ভেল । দীনবন্ধু বলে পুণ্যপুঞ্জ ফলে সকল বিপদ দুর গেল ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশ্রী ॥ সজনী হরি যদি মীলল গেহ । যত যত বিপদ সকল ভেল সম্পদ জীবন পাওল দেহ ॥ দারুণ কোকিল যত দুখ দেওল কলরব-বঞ্জর-নিনাদে । সো অব কুহু কুহু করু পুনু মুহু মুহু শুনইতে লাগই সাধে ॥ কুসুমিত কুঞ্জে ভ্রমরগণ গুঞ্জরু মদন কদন করু রঙ্গে । মনসিজ-ভয় যত ভাগল দুর পথ শ্যামের রস পরসঙ্গে ॥ বৃন্দাবন বন গিরি গোবর্দ্ধন সুখময় সাগর ভেল । দীনবন্ধু বলে পুণ্যপুঞ্জ ফলে সকল বিপদ দুর গেল ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সহচর অনুভব সুবল জানি সব ভণিতা দীনবন্ধু দাস কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৫৯ পদসংখ্যা। তথা রাগ সহচর অনুভব সুবল জানি সব কহে কিছু কপট বচনে । ধেনু চরাইতে গেলে কান্দিঞা বিদায় দাও তেঞি না বলিঞা গেল বনে ॥ আগো মা, গোপাল আনিঞা দিব তোরে । বলাই দাদার সনে যদি পাঠাইবে বনে শপথ করিঞা বল মোরে ॥ সকল গোকুল পুরে সুধাইলে ঘরে ঘরে কোথাও না পাবে নিলমনি । চঞ্চল বালক তোর নহে অগোচর মোর এখনি আনিতে পারি আমি ॥ আনিলে তোমার কাছে ভুলাইঞা রাখ পাছে এ ক্ষীর নবনী দিঞা হাথে । দীনবন্ধু দাস ভণে অই ভয় বড় মনে তবে বনে যাব কার সাথে ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সুবলের উক্তি তথারাগ সহচর অনুভব সুবল জানি সব কহে কিছু কপট বচনে । ধেনু চরাইতে গেলে কান্দিঞা বিদায় দাও তেঞি না বলিঞা গেল বনে ॥ আগো মা, গোপাল আনিঞা দিব তোরে । বলাই দাদার সনে যদি পাঠাইবে বনে শপথ করিঞা বল মোরে ॥ সকল গোকুল পুরে সুধাইলে ঘরে ঘরে কোথাও না পাবে নীলমণি । চঞ্চল বালক তোর নহে অগোচর মোর এখনি আনিতে পারি আমি ॥ আনিলে তোমার কাছে ভুলাইঞা রাখ পাছে এ ক্ষীর নবনী দিঞা হাথে । দীনবন্ধু দাস ভণে অই ভয় বড় মনে তবে বনে যাব কার সাথে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সহচরি কবরি বান্ধি পুন দেওল ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২৩২ পদসংখ্যা। ॥ কামোদ ॥ সহচরি কবরি বান্ধি পুন দেওল সিন্দুরবিন্দু কপালে । অরুণ কোরে করি চান্দ বিরাজিত শোভিত নবঘনজালে ॥ সুন্দরি সাজল হরি অভিসার । কুঙ্কুম ঘোরি লেপি কুচমণ্ডল কন্ঠে চঢ়াওল হার ॥ নীল বসন মণি- কঙ্কণ কিঙ্কিণী মঞ্জির পহিরল রাধা । সহচরি সঙ্গে রঙ্গে চলু কাননে পুরইতে শ্যামর সাধা ॥ রসভরে দীগ বিদীগ নাহিঁ জানই মনমথ করই নিদেশ । গজগামিনি ধনি মুনিমনমোহিনী কুঞ্জে কয়ল পরবেশ ॥ নূপুর-কলরব শুনি পহুঁ মাধব আনন্দের নাহি ওর । আগুসরি কাহ্ন রাই অবলোকই দীনবন্ধুপহুঁ ভোর ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সহচরি-করে ধরি বিদগধ নাগরি ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩০৯ পদসংখ্যা। ॥ ধানশ্রী ॥ সহচরি-করে ধরি বিদগধ নাগরি জটিলামন্দির গেল । গৌরি আরাধন ছল করি সুন্দরি ঘর সঞে বাহির ভেল ॥ হরি হরি কো কহু চাতুরি তার । মীছ বচন বলি জগজন বাঁচল দিনহিঁ কয়ল অভিসার ॥ বনে বনে আসি কুণ্ডপরবেশল গাথল চম্পকমাল । নব কিশলয়দলে শেজ বিছাওল রতিরস করিতে বিথার ॥ চৌদিগে চকিত- নয়নে পথ হেরই নাগর মনে করি রাধা । দীনবন্ধু চলু কাহ্ন সম্বাদিতে পুরইতে ধনিমনসাধা ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সহচরি কহে শুন রসবতি সুন্দরি ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২৩৭ পদসংখ্যা। ॥ সুহই ॥ সহচরি কহে শুন রসবতি সুন্দরি কী ফল রোদন তোর । হেরইতে তোহারি মলিন মুখপঙ্কজ অন্তর দর দর মোর ॥ সুন্দরি তুহুঁ বড় অবুধিনী বালা । তুয়া লাগি বিরহ- বেয়াকুল অন্তর ধরণি লোটাওত কালা ॥ চির দিন পুণ্য- পুঞ্জ-ফলে সুন্দরি পাওলি রসময় নাহ । কোরে পসারি চান্দ-মুখ চুম্বহ কাহক জনি মুখ চাহ ॥ সহচরি-বচনে মদন পহুঁ জাগল ভাঙ্গল বিরহ বিবাদ । দীনবন্ধু পহুঁ কাহ্ন কোরে করি পূরল মনসিজ সাধ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |