কবি দীনবন্ধু দাসের বৈষ্ণব পদাবলী
*
সহচরি চলত খলত পদ-পঙ্কজ
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৩ পদসংখ্যা।

॥ ধানসী ॥
সহচরি চলত                        খলত পদ-পঙ্কজ
অন্তরে অতিশয় সাধা ।
শুভ দিন জানি                       মোহে উপদেশল
যতনহিঁ করব সমাধা ॥
হরি হরি অপরূপ প্রেমনিবন্ধে ।
বিধির ঘটন দুহুঁ                       তনু তনু মীলল
বুঝিলু বচন অনুবন্ধে ॥
চান্দ চকোর                        কমল-মধু মধুকর
ঐছন শ্যামর রাধা ।
মধুরিম বাতে                         হাথ ধরি আনব
পূরব দুহুঁ মন-সাধা ॥
অতি রস বাদর                         আদর দর দর
অন্তর পুলকিত দেহ ।
সহচরি দীন-                            বন্ধু পরবেশল
রসবতি রাইক গেহ ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রৌর্ণমাসী বাক্যে দূতীর শ্রীরাধার গৃহে গমন
॥ ধানশী॥

সহচরি চলত                            খলত পদ-পঙ্কজ
অন্তরে অতিশয় সাধা ।
শুভ দিন জানি (ভগবতী)               মোহে উপদেশল
যতনহিঁ করব সমাধা ॥
হরি হরি অপরূপ প্রেমনিবন্ধে ।
বিধির ঘটন দুহুঁ                        তনু তনু মীলিব
বুঝিলুঁ বচন অনুবন্ধে ॥
চান্দ চকোর                            কমল-মধু মধুকর
ঐছন শ্যামর রাধা ।
মধুরিম বাতে                             হাথ ধরি আনব
পূরব দুহুঁ মন-সাধা ॥
অতি রস বাদর                              আদর দর দর
অন্তর পুলকিত দেহ ।
সহচরি দীন-                                বন্ধু পরবেশল
রসবতি রাইক গেহ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সহচরি তুহুঁ যদি সাগরে ডারসি
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৩ পদসংখ্যা।

সহচরি তুহুঁ যদি                   সাগরে ডারসি
তাহিঁ ডারি নিজ দেহ ।
জগজন জানি                    কহই কুলটা যদি
মঝু দারুণ ভয় এহ ॥
সজনী কো যদি করু পরিবাদ ।
তৈখনে ধরম                     করম সব মীটব
টূটব কুলমরযাদ ॥
রাইক মবম                      জানি পহু সহচরি
কহতহিঁ গদ গদ ভাষ ।
এত পরিণাম                    কাহে তুহু ভাবসি
হাম জানি এ নিন্দপাশ ॥
সুন্দরি বসন                     ভূষণ মণি অভরণ
যতনহি পীন্ধহ অঙ্গে ।
দীনবন্ধু ভণ                         কোই না জানব
হাম জাওব তুয়া সঙ্গে ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৫৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার উক্তি
॥ তথারাগ॥

সহচরি তুহুঁ যদি                    সাগরে ডারসি
তাহিঁ ডারি নিজ দেহ ।
জগজন জানি                     কহই কুলটা যদি
মঝু দারুণ ভয় এহ ॥
সজনী কো যদি করু পরিবাদ ।
তৈখনে ধরম                      করম সব মীটব
টূটব কুল মরিযাদ ॥
রাইক মবম                       জানি পহুঁ সহচরি
কহতহিঁ গদগদ ভাষ ।
এত পরিণাম                    কাহে তুহু ভাবসি
হাম জানি এ নিজপাশ ॥
সুন্দরি বসন                     ভূষণ মণি আভরণ
যতনহি পীন্ধহ অঙ্গে ।
দীনবন্ধু ভণ                          কোই না জানব
হাম জাওব তুয়া সঙ্গে ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সহচরি মেলি কয়ল অনুমান
ভণিতা দীনবন্ধু দাস
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ৩৪৪ পদসংখ্যা।

সহচরি মেলি কয়ল অনুমান ।
ফাগুন ফাগু দিবস অব জান ॥
ঐছন ছল করি করি অব সাজ ।
মীলব কুঞ্জে রসিক নটরাজ  ॥
এত অনুমানি কয়ল পহুঁ বেশ ।
কানড় ছান্দে বান্ধাওল কেশ ॥
জয় জয়কার করই সখি মেলি ।
সাজল হোরি রভস রস-কেলি ॥
সহচরি ফাগু লাগাওল অঙ্গ ।
সাজল সখিগণ রসবতি সঙ্গ ॥
নন্দকিশোর-চরণ করি আশ ।
সঙ্গে চলল পহুঁ দীনবন্ধু দাস ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সহচরি সরস বচন শুনি সুন্দরি
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৯ পদসংখ্যা।

॥ কামোদ ॥

সহচরি সরস                বচন শুনি সুন্দরি
নব নব রঙ্গিণী সাথ ।
লাজহিঁ কাজ                কহই নাহি পারই
সঘন ঢুলাওই মাথ ॥
সুন্দরি রসবতি বালা ।
নাগর দরশ                 পরশ রস লালসে
চলইতে উতপত ভেলা ॥
লহুঁ লহু হাস                   ভাষ মধু-মাখন
শ্যামর নব অনুরাগে ।
মণিময় রতন-           জড়িত শত অভরণ
পহিরই পিরিতি সোহাগে ॥
আদর-বাদরে                   দর দর অন্তর
অবনত লাজে বয়ান ।
সহচরি দীন-                    বন্ধু সমুঝাওত
পিরিতি-রীতি অনুপাম ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার পূর্ব্বরাগ
॥ কামোদ॥

সহচরি সরস                বচন শুনি সুন্দরি
নব নব রঙ্গিণী সাথ ।
লাজহিঁ কাজ                কহই নাহি পারই
সঘন ঢুলাওই মাথ ॥
সুন্দরি রসবতি বালা ।
নাগর দরশ                 পরশ রস লালসে
চলইতে উনমত ভেলা ॥
লহুঁ লহুঁ হাস                   ভাষ মধু-মাখন
শ্যামর নব অনুরাগে ।
মণিময় রতন-           জড়িত শত আভরণ
পহিরই পিরিতী সোহাগে ॥
আদর-বাদরে                   দর দর অন্তর
অবনত লাজে বয়ান ।
সহচরি দীন-                    বন্ধু সমুঝাওত
পিরীতি-রীতি অনুপাম ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সহচরি সরস বচন শুনি মাধব
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১৬৪ পদসংখ্যা।

॥ ধানশ্রী ॥

সহচরি সরস                   বচন শুনি মাধব
কহতহি গদ গদ বাণী ।
হাম পুন যব ধরি                  ধনিমুখ হেরলুঁ
জীবন করত কি জানি ॥
    সজনী তব দরি আকুল দেহা ।
কোনে কহব দুখ               কো আশোয়াসব
কঠিন ঘটন নব লেহা ॥
গণি গণি এহ                    থেহ নাহিঁ পাওলুঁ
মদন-মদালসে ভোর ।
তৈখনে আসি                  সুধা সম ভাখনে
জীবন রাখলি মোর ॥
বিহি বড় রসিক               অসিম গুণসায়র
বিঘটন করলে সমাধা ।
তুয়া কর-পল্লবে                     দেহ সমাপলু
অবহি মিলাওবি রাধা ॥
তব কিঙ্কর বলি                খত লিখি দেওব
নব নব রঙ্গিনি ঠাম ।
জীবনে মরণে                 তোহাঁরি গুণ গাওব
দীনবন্ধু পরমাণ ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের উক্তি
॥ ধানশ্রী ॥

সহচরি সরস                   বচন শুনি মাধব
কহতহি গদ গদ বাণী ।
হাম পুন যবধরি                  ধনিমুখ হেরলুঁ
জীবন করত কি জানি ॥
সজনী তব দরি আকুল দেহা ।
কোনে কহব দুখ               কো আশোয়াসব
কঠিন ঘটন নব লেহা ॥
গণি গণি এহ                  থেহ নাহিঁ পাওলুঁ
মদন-মদালসে ভোর ।
তৈখনে আসি                  সুধা সম ভাখনে
জীবন রাখলি মোর ॥
বিহি বড় রসিক              অসিম গুণসায়র
বিঘটন করলে সমাধা ।
তুয়া কর-পল্লবে                    দেহ সমাপলুঁ
অবহি মিলাওবি রাধা ॥
তব কিঙ্কর বলি                খত লিখি দেওব
নব নব রঙ্গিনি ঠাম ।
জীবনে মরণে                তোহাঁরি গুণ গাওব
দীনবন্ধু পরমাণ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সহচরি-সরসবচন শুনি সুন্দরি
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৪১ পদসংখ্যা।

॥ তথা রাগ ॥

সহচরি-সরস-                 বচন শুনি সুন্দরি
অন্তর উলসিত ভেল ।
ধরি সখি আচর                  অন্তর দর দর
কত শত আদর কেল ॥
সজনি কি কহলি শুভ পরিবন্ধ ।
বচন-সুধারসে                   তনু মন সেচলি
ভাঙ্গল দারুণ ধন্দ ॥
বিপদ-বিনাশিনি                জগজন-মোহিনী
তুহুঁ রসবতি চতুরাই ।
রসময় নাহ                    বাহ ধরি আনবি
রাখবি মন্দির মাই ॥
তুয়া করে জীবন               যৌবন সোপলোঁ
তুহুঁ সাধবি সব কাজ ।
সহচরি দীন-                     বন্ধু শুনি ধাওল
যাহাঁ নাগর নটরাজ ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৭৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথারাগ॥

সহচরি-সরস-                 বচন শুনি সুন্দরি
অন্তর উলসিত ভেল ।
ধরি সখি আঁচর                  অন্তর দর দর
কত শত আদর কেল ॥
সজনি কি কহলি শুভ পরিবন্ধ ।
বচন-সুধারসে                  তনু মন সেঁচলি
ভাঙ্গল দারুণ ধন্দ ॥
বিপদ-বিনাশিনি                জগজন-মোহিনী
তুহুঁ রসবতি চতুরাই ।
রসময় নাহ                    বাহ ধরি আনবি
রাখবি মন্দির মাই ॥
তুয়া করে জীবন                 যৌবন সোপলুঁ
তুহুঁ সাধবি সব কাজ ।
সহচরি দীন-                      বন্ধু শুনি ধাওল
যাহাঁ নাগর নটরাজ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সহচরি আসি গোঠ পরবেশল
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১৮৫ পদসংখ্যা।

॥ ধানশী ॥

সহচরি আসি                      গোঠ পরবেশল
যাহা বিদগধ নটরাজ ।
মোতিম দাম                   হাত করি কহতহিঁ
সহচর সংগতি মাঝ ॥
মাধব তুহুঁ নব জলধরদেহ ।
জিতি বকপাতি               ভাতি মণি মোতিম
মাই পাঠাওল নেহ ॥
মুকুট পিঞ্ছ জনু                       ইন্দ্র-শরাসন
ঘন রব মুরলি নিনাদ ।
তড়িদিব পীত                 বসন কটি-শোভিত
হেরইতে লাগএ সাধ ॥
রাতুল ধাতু                     অতুল গিরি-সম্পদ
যদি ভূষণ কর অঙ্গে ।
বিঘটন সুঘটন                   অরুণ উদয় যেন
তুয়া মুখ শশিকর সঙ্গে ॥
শুনি সখি-বাণি                      জানি পহুঁ মাধব
গিরিগামিনি ধনি রাধা ।
উলসিত দেহ                     বঙ্ক দিঠি কৈতবে
পূরল সহচরি সাধা ॥
দূতি মোতি হরি-                     কন্ঠে পিন্ধাওল
চললহিঁ গোকুল পন্থ ।
দীনবন্ধু জগ-                      জন করি  গোপন
আওল বিপিনকি অন্ত ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৭৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের প্রতি সখীর উক্তি
॥ ধানশী ॥

সহচরি আসি                        গোঠ পরবেশল
যাহা বিদগধ নটরাজ ।
মোতিম দাম                     হাত করি কহতহিঁ
সহচর সংগতি মাঝ ॥
মাধব তুহুঁ নব জলধরদেহ ।
জিতি বকপাঁতি                 ভাতি মণি মোতিম
পথি মাঝে পাওলুঁ এহ ॥
মুকুট পিঞ্জ জনু                         ইন্দ্র-শরাসন
ঘন রব মুরলি নিনাদ ।
তড়িদিব পীত                   বসন কটি-শোভিত
হেরইতে লাগএ সাধ ॥
রাতুল ধাতু                       অতুল গিরি-সম্পদ
যদি ভূষণ কর অঙ্গে ।
বিঘটন সুঘটন                    অরুণ উদয় যেন
তুয়া মুখ শশিকর সঙ্গে ॥
শুনি সখি-বাণি                      জানি পহুঁ মাধব
গিরিগামিনি ধনি রাধা ।
উলসিত দেহ                       বঙ্ক দিঠি কৈতবে
পূরল সহচরি সাধা ॥
দূতি মোতি হরি-                     কন্ঠে পিন্ধাওল
চললহিঁ গোকুল পন্থ ।
দীনবন্ধু জগ                        জন করি  গোপন
আওল বিপিনকি অন্ত ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সহচরি দূর পন্থ অতি দারুণ
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৭৪ পদসংখ্যা।

॥ তথা ॥

সহজই দূর                    পন্থ অতি দারুণ
তহিঁ কত বিঘিনি বিথার ।
চন্দ্রাবলি-ছল                  অতল জলধি জল
কোন উতারই পার ॥
হরি হরি কো কহু হরি-অনুরাগ ।
চির দিন পথ পর-               ভাতহিঁ আওল
এক রজনি পহুঁ জাগি ॥
একলি পিরিতি-                 রীত পহুঁ জানই
কেবল গোকুলচন্দ্র ।
জীবন মরণ                      মান অপমানহিঁ
কবহুঁ না মানই দ্বন্দ্ব ॥
নিজ অপরাধ                    গাঢ় করি মানই
রাইক দুখ অনুমানি ।
দীনবন্ধু ভণ                          নাহ আগমন
রাইক মন্দিরে জানি ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সাঝহিঁ গোঠ বিজই যদুনন্দন
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৩৪ পদসংখ্যা।

ধানশ্রী

সাঝহিঁ গোঠ-                     বিজই যদুনন্দন
গোধন দোহন কেল ।
তবহিঁ এক রথ                   হেরি নিকট পথ
গোকুল আকুল ভেল ॥
সুন্দরি অন্তরে গণই বিষাদ ।
কি জানিএ কাহ্ন                চলই যদি মধুপুর
তবহিঁ পড়ব পরমাদ ॥
তহিঁ ঘন দক্ষিণ                   পয়োধর ফূরই
নাচই দক্ষিণ নয়ান ।
ঘরে ঘরে নগরে                অমঙ্গল শুনি পুন
 জানল বিধি ভেল বাম ॥
দহ দহ অন্তর                     অথির কলেবর
মীলল সহচরি পাশ ।
দীনবন্ধু ভণ                         মঝু মন ঐছন
কাহ্ন চলব পরবাস ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৭৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর
ধানশ্রী

সাঝহিঁ গোঠ-                    বিজই যদুনন্দন
গোধন দোহন কেল ।
তবহিঁ এক রথ                  হেরি নিকট পথ
গোকুল আকুল ভেল ॥
সুন্দরি অন্তরে গণই বিষাদ ।
কি জানিএ কান                চলই যদি মধুপুর
তবহিঁ পড়ব পরমাদ ॥
তহিঁ ঘন দক্ষিণ                   পয়োধর ফূরই
নাচই দখিণ নয়ান ।
ঘরে ঘরে নগরে                অমঙ্গল শুনি পুন
জানল বিধি ভেল বাম ॥
দহ দহ অন্তর                     অথির কলেবর
মীলল সহচরি পাশ ।
দীনবন্ধু ভণ                         মঝু মন ঐছন
কান চলব পরবাস ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সুখময় মঝু বৃন্দাবন তহিঁ পুন
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৮৯ পদসংখ্যা।

॥ ধানশ্রী ॥

সুখময় মঝু বৃ-                   ন্দাবন তহিঁ পুন
তুয়া দুখ শুনইতে ধন্দ ।
বৃন্দা নাম                        সফল তব জানসি
অবহিঁ মিটাওব দ্বন্দ্ব ॥
মাধব শুনইতে উলসিত ভেল ।
বৃন্দা সঙ্গে                          চলল বর-নাগর
বিরহ বিপদ দুর গেল ॥
কুঞ্জ নিকুঞ্জ                      গুপত পথ ধাওল
জনু মাতল গজরাজ ।
আধ পলক পুন                      মীলল নিরজন
রাইক মন্দির মাঝ ॥
হরিমুখ হেরি                    ফেরি ধনি রোখল
দোখল আদর ছোড়ি ।
সহচরি দীন-                         বন্ধু পহুঁ সাধই
কাতরে করযুগ জোড়ি ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর