| কবি দীনবন্ধু দাসের বৈষ্ণব পদাবলী |
| গোধন সঙ্গে রঙ্গে যদুনন্দন ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১৭৯ পদসংখ্যা। ॥ ধানশী॥ গোধন সঙ্গে রঙ্গে যদুন্দন হেরইতে গোঠবিলাস । সহচরি কর অবলম্বই সুন্দরী কহতহি গদ গদ ভাষ ॥ দেখ সখী ও নবনাগর কাহ্ন । বিম্বাধর পর মুরলি বিরাজিত গাওত পঞ্চম তান ॥ শ্রুতিমূলে কুণ্ডল ঘন ঘন দোলত সঘন ঢুলাওত মাথ । শ্রীদামের কন্ধে হাথ অবলম্বন চলতহিঁ জীবননাথ ॥ মরমকি বচন কহই নাহিঁ পারিএ কাহে নয়নে ঝরু লোর । দীনবন্ধু কহে শুন শুন সুন্দরি তুয়া দরশনে ভেল ভোর ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ গোধন সঙ্গে রঙ্গে যদুন্দন হেরইতে গোঠবিলাস । সহচরি কর অবলম্বই সুন্দরী কহতহি গদ গদ ভাষ ॥ দেখ সখী ও নবনাগর কান । বিম্বাধর পর মুরলি বিরাজিত গাওত পঞ্চম তান ॥ শ্রুতিমূলে কুণ্ডল ঘন ঘন দোলত সঘন ঢুলাওত মাথ । শ্রীদামের কান্ধে হাথ অবলম্বন চলতহিঁ জীবননাথ ॥ মরমকি বচন কহই নাহিঁ পারিএ কাহে নয়নে ঝরু লোর । দীনবন্ধু কহে শুন শুন সুন্দরি তুয়া দরশনে ভেল ভোর ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| গোধন সঙ্গে রঙ্গে ব্রজবালক ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৪০ পদসংখ্যা। ॥ ধানসী ॥ গোধন সঙ্গে রঙ্গে ব্রজবালক গোঠবিজই নটরাজ । জয় জয় নাদ করত সব কুলবতি পরিহরি কুলভয় লাজ ॥ সজনী মঝু মনে লাগই সাধ । করে ধরি কাহ্ন আনি নিজ মন্দিরে গোঠ-গমন করি বাদ ॥ ব্রজপতি-দম্পতি বড়ই কঠিন-মতি গোকুল গোপ গোঁয়ার । কাননে চলইতে অনুমতি দেওল কে জানে কেমন মন তার ॥ কোমল পদতল কুচপর ধরইতে পদবেদন-ভয় মানি । সো পুন কাননে কৈছনে ধাওব দীনবন্ধু কহ জানি ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানসী ॥ গোধন সঙ্গে রঙ্গে ব্রজবালক গোঠ বিজই নটরাজ । জয় জয় নাদ করত সব কুলবতি পরিহরি কুলভয় লাজ ॥ সজনী মঝু মনে লাগই সাধ । করে ধরি কান আনি নিজ মন্দিরে গোঠ-গমন করি বাদ ॥ ব্রজপতি-দম্পতি বড়ই কঠিন-মতি গোকুল গোপ গোয়াঁর । কাননে চলইতে অনুমতি দেওল কে জানে কেমন মন তার ॥ কোমল পদতল কুচপর ধরইতে পদবেদন-ভয় মানি । সো পুন কাননে কৈছনে ধাওব দীনবন্ধু কহ জানি ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| গোধূলি-ধূসর শ্যাম কলেবর ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩২১ পদসংখ্যা। ॥ ধানশ্রী ॥ গোধূলি-ধূসর শ্যাম কলেবর আতপে ঘামাছ্যে মুখ । বনে হারাইঞা কান্দিঞা কান্দিঞা পাঞাছ অনেক দুখ ॥ কানাই না কয়্য মায়ের কাছে । শুনি যশোমতী তোরে নিতি নিতি বনে না পাঠাএ পাছে ॥ ধবলীর সনে ধাইতে গহনে চরণে লাগিল বেথা । মরিবে জননী বল যদি তুমি এ সব দুখের কথা ॥ ঘরে গেলে বাণী বনের কাহিনী সুধাইবে বারে বারে । দীনবন্ধু ভণে মনের ভরমে দুঃখ না কহিয় তারে ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। রাখালগণের উক্তি ॥ ধানশ্রী ॥ গোধূলি-ধূসর শ্যাম কলেবর আতপে ঘামাছ্যে মুখ । বনে হারাইঞা কান্দিঞা কান্দিঞা পাঞাছ অনেক দুখ ॥ কানাই না কয়্য মায়ের কাছে । শুনি যশোমতী তোরে নিতি নিতি বনে না পাঠাএ পাছে ॥ ধবলীর সনে ধাইতে গহনে চরণে লাগিল বেথা । মরিবে জননী বল যদি তুমি এ সব দুখের কথা ॥ ঘরে গেলে রাণী বনের কাহিনী সুধাইবে বারে বারে । দীনবন্ধু ভণে মনের ভরমে দুঃখ না কহিয় তারে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| গোপিনী বিনয় বচন শুনি মাধব কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২৮২ পদসংখ্যা। ॥ ধানশী ॥ গোপিনী বিনয় বচন শুনি মাধব অন্তর উলসিত ভেল । বহু জন সঙ্গে রঙ্গে বরনাগর বহুবিধ কৌতুক কেল ॥ কো কহু আনন্দ ওর । হাস বিলাস রাস-রস সাগরে নাগর নাগরি ভোর ॥ গাওত কোই কোই তহি নাচত হেরত চান্দ বয়ান । যমুনা পুলিন কুঞ্জ কুসুমিত বন হরি সঞে করল পয়ান ॥ রসময় নাহ রভসরসগাহক হাসি বাঢ়াওল কাম । রসবতি পিরিতি পসার বিথারল দীনবন্ধু রস গান ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| চলইতে চরণ অথির গতি মন্থর ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১৮১ পদসংখ্যা। ॥ সুহই ॥ চলইতে চরণ অথির গতি মন্থর ঢর ঢর নাগর কাহ্ন । সুন্দরি মুখ হেরি আকুল অন্তর ঝর ঝর ঝরই নয়ান ॥ কুঞ্চিত কেশ বেশ ভেল বিগলিত ঘন ঘন গলিত পিধান । উলটি নেহারি করই কর সঙ্কেত নিধুবন কুঞ্জ পয়ান ॥ সঙ্কেত-বাণি জানি নব-রঙ্গিনি থীর নয়নে পথ চায় । কাঠকি পুতলি যৈছে নাহি লম্বই তৈছে রহল ধনি ঠায় ॥ দারুণ বিপিন জলদ যব ঝাপল শ্যাম সুনাগর চন্দ্র । রাইক নয়ন- চকোর নিরাশল দীনবন্ধু পহুঁ ধন্দ ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পরস্পর দর্শন - শ্রীকৃষ্ণের সঙ্কেত ॥ সুহই ॥ চলইতে চরণ অথির গতি মন্থর ঢর ঢর নাগর কাহ্ন । সুন্দরি মুখ হেরি আকুল অন্তর ঝর ঝর ঝরই নয়ান ॥ কুঞ্চিত কেশ বেশ ভেল বিগলিত ঘন ঘন গলিত পিধান । উলটি নেহারি করই কর-সঙ্কেত নিধুবন কুঞ্জ পয়ান ॥ সঙ্কেত-বাণি জানি নব-রঙ্গিনি থীর নয়নে পথ চায় । কাঠকি পুতলি যৈছে নাহি লম্বই তৈছে রহল ধনি ঠায় ॥ দারুণ বিপিন জলদ যব ঝাঁপল শ্যাম সুনাগর চন্দ্র । রাইক নয়ন- চকোর নিরাশল দীনবন্ধু পহুঁ ধন্দ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| চলল দূতি কুঞ্জর জিতি ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩১০ পদসংখ্যা। ॥ কানড় ॥ চলল দূতি কুঞ্জর জিতি মন্থর-গতিগামিনী । খঞ্জন দিঠি অঞ্জন মিঠি চঞ্চল মতি চাহনী ॥ জঙ্গল তট পন্থ নিকট আসি দেখিল গোপিনী । গোপ সঙ্গে শ্যাম রঙ্গে গোঠে কয়ল সাজনী ॥ না পাঞা বিরল আখি ছল ছল ভাবিঞা আকুল গোপিকা । নাহ রমণ- দরশন বিনু কৈছে জীয়ব রাধিকা ॥ যামুন কুল চম্পক-মুল তাঁহি বসিল নাগরী । দীনবন্ধু পড়ল ধন্দ হইল বিপদ পাগলী ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কানড় ॥ চলল দূতি কুঞ্জর জিতি মন্থর-গতিগামিনী। খঞ্জন দিঠি অঞ্জন মিঠি চঞ্চল মতি চাহনি॥ জঙ্গল-তট পন্থ নিকট আসি দেখিল গোপিনী। গোপ সঙ্গে শ্যাম রঙ্গে- গোঠে কয়ল সাজনি॥ না পাঞা বিরল আখি ছলছল ভাবিঞা আকুল গোপিকা। নাহ-রমণ- দরশন বিনু কৈছে জিয়ব রাধিকা॥ যামুন-কুল চম্পক-মুল তাঁহি বসিল নাগরী। দীনবন্ধু পড়ল ধন্ধ হইল বিপদ-পাগলী ॥ এই পদটি ১৯৫৭ সালে প্রকাশিত, সুকুমার সেন সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। দূতী-সংবাদ চলল দূতি কুঞ্জর জিতি মন্থর-গতিগামিনী । খঞ্জন দিঠি অঞ্জন মিঠি চঞ্চল মতি চাহনী ॥ জঙ্গল তট পন্থ নিকট আসি দেখিল গোপিনী । গোপ সঙ্গে শ্যাম রঙ্গে গোঠে কয়ল সাজনী ॥ না পাঞা বিরল আঁখি ছল ছল ভাবিঞা আকুল গোপিকা । নাহ রমণ- দরশন বিনু কৈছে জীয়ব রাধিকা ॥ যামুন কূল চম্পক-মূল তাঁহি বসিল নাগরী । দীনবন্ধু পড়ল ধন্দ হইল বিপদ পাগলী ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| চাতুরি পরিহরি সরল হৃদয় করি ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১১৫ পদসংখ্যা। চাতুরি পরিহরি সরল হৃদয় করি তুহুঁ বৈঠহ মঝু সঙ্গে । রাগ বিরাগ সকল সমুঝাওব মধুর আলাপন রঙ্গে ॥ সুন্দরি তুহুঁ গুঁণবতি পরিণাম । কন্ঠহি কন্ঠ মেলি সর সঞ্চরু দোসর বিনু নহে গান ॥ তুহুঁ ধনি গোরি মুরতিময় রাগিণী হাম শ্যাম নটরাজ । দুহুঁক আলাপন তাপ সমাপন কী ফল গুণিজন লাজ ॥ কুলমরিযাদ লাজভয় তেজলি আওলি বন দুরদেশ । দীনবন্ধু ভণ করহ আলাপন কী ফল নিশি অবশেষে ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য ॥ ধানশ্রী॥ চাতুরি পরিহরি সরল হৃদয় করি তুহুঁ বৈঠহ মঝু সঙ্গে । রাগ বিরাগ সকল সমুঝাওব মধুর আলাপন রঙ্গে ॥ সুন্দরি তুহুঁ গুঁণবতি পরিণাম । কণ্ঠহি কণ্ঠ মেলি সর সঞ্চরু দোসর বিনু নহে গান ॥ তুহুঁ ধনি গোরি মুরতিময় রাগিণী হাম শ্যাম নটরাজ । দুহুঁক আলাপন তাপ সমাপন কী ফল গুণিজন লাজ ॥ কুলমরিযাদ লাজভয় তেজলি আওলি বন দুরদেশে । দীনবন্ধু ভণ করহ আলাপন কী ফল নিশি অবশেষে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| চৌদিকে চকিত-নয়নে ধনি হেরই কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২৮৫ পদসংখ্যা। ॥ ধানশ্রী ॥ চৌদিকে চকিত- নয়নে ধনি হেরই নাহ দরশরস আশে । না জানিএ কোন গহনে পরবেশল মানিনী পড়ল নিরাশে ॥ সুন্দরি কাতরে করত বিষাদ । বিরহিণী গোপ- রমণীগণ মীলল রাই কহল রসবাদ ॥ লাগল ধন্দ দ্বন্দ্ব পহুঁ বাঢ়ল ছটফট ধরণি শয়ান । কোমল চরণে কোন বন ভরমই ইথে লাগি আকুল প্রাণ ॥ গোপকুমারি বারি ঝরু লোচন রোয়ত করত বিলাপ । সহচরি দীন- বন্ধু পহুঁ কাতর অন্তরে দারুণ তাপ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |