কবি দীনবন্ধু দাসের বৈষ্ণব পদাবলী
*
চৌদিকে অরুণ কিরণ পরকাশ
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ১৭৬ পদসংখ্যা।

চৌদিকে অরুণ কিরণ পরকাশ ।
ছোড়ল মধুকর কুমুদিনী পাশ ॥
ময়ূর ময়ূরী রব কোকিলনাদ ।
বানরী শবদ পরম পরমাদ ॥
দুহুঁ জন জানি রজনি অবশেষ ।
তুরিতহিঁ দুহুঁক বনাওল বেশ ॥
অনুমতি মাগি চলল বর কাহ্ন ।
নিজ মন্দিরে পহুঁ কয়ল শয়ান ॥
দীনবন্ধু ভণ বিদগধরাজ ।
সময় উচিত বুঝি সাধল কাজ ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কুঞ্জভঙ্গ
॥ তথারাগ॥

চৌদিকে অরুণ কিরণ পরকাশ ।
ছোড়ল মধুকর কুমুদিনী পাশ ॥
ময়ূর ময়ূরী রব কোকিলনাদ ।
বানরী শবদ পরম পরমাদ ॥
দুহুঁ জন জানি রজনি অবশেষ ।
তুরিতহিঁ দুহুঁক বনাওল বেশ ॥
অনুমতি মাগি চলল বর কান ।
নিজ মন্দিরে পহুঁ কয়ল শয়ান ॥
দীনবন্ধু ভণ বিদগধরাজ ।
সময় উচিত বুঝি সাধল কাজ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
জননি দেহি নবনীতম্
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৬৭ পদসংখ্যা।

॥ পুরবী ॥

জননি দেহি নবনীতম্ ।
জঠরানল উপ-                দহতি কলেবর-
মনুপালয় সুতগীতম্ ॥
মম নীরস-মুখ-                 মচিরমপাকুরু
দধি বিতরয় নিজডিম্ভে ।
চলয়তি মৃদু-পব              নোহপি তনুং মম
ভোজনসময়বিলম্বে ॥
দশন-বসন-রস-                 নে নচ রস ইহ
জীয়ব নিজপরিবারং ।
সুতমপি লঘুতর-             ময়ি মনুষে কিল
ধনমতি গুরু দধিসারম্ ॥
অয়ি কঠিনে ময়ি              করুণালবমপি
নহি কুরুষে যদি তোকে ।
সহচর-দীন-                   বন্ধুরপযশ ইতি
সদসি বদিষ্যতি লোকে ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ পূরবী॥

জননি দেহি নবনীতম্ ।
জঠরানল উপ-                দহতি কলেবর-
মনুপালয় সুত গীতম্ ॥
মম নীরস-মুখ-                 মচিরমপাকুরু
দধি বিতরয় নিজডিম্ভে ।
চলয়তি মৃদু-পব              নোহপি তনুং মম
ভোজন সময় বিলম্বে ॥
দশন-বসন-রস-                 নে নচ রস ইহ
জীয়ব নিজপরিবারং ।
সুতমপি লঘুতর-             ময়ি মনুষে কিল
ধনমতি গুরু দধিসারম্ ॥
অয়ি কঠিনে ময়ি              করুণা লবমপি
নহি কুরুষে যদি তোকে ।
সহচর-দীন-                   বন্ধুরপযশ ইতি
সদসি বদিষ্যতি লোকে ॥

অনুবাদ -
মা, আমাকে নবনীত (ননী) দাও। জঠরানল দেহ দগ্ধ করিতেছে। কথা রাখ, আমার মুখ শুকাইয়াছে, অচিরে
নিজ পুত্রকে দধি দিয়া শুষ্কতা নিবারণ কর। খাওয়ার বিলম্ হইলে মৃদু বাতাসেও আমি টলিয়া পড়ি।
আমার অধর এবং রসনাও নীরস হইয়াছে। নিজ পরিবারকে বাঁচাও। পুত্র তোমার নিকট নগণ্য
হইল, আর নবনীতই হইল বহুমূল্য! (ক্ষুধার সময়) অয়ি পাষাণি এই বালককে যদি বিন্দুমাত্র করুণা না কর,
দীনবন্ধু লোকের নিকট তোমার অপযশ গাহিয়া বেড়াইবে।
---হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, “বৈষ্ণব পদাবলী”॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় জয় কলরব নগর বাজারে
ভণিতা দীনবন্ধু দাস
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ১৭ পদসংখ্যা।

জয় জয় কলরব নগর বাজারে ।
জনম লভিল ধনী বৃষভানুঘরে ॥
দেখিঞা কীর্ত্তিদা রাণী আপনা পাসরে ।
লাখে লাখে চুম্ব দেই বদনকমলে ॥
পরম আনন্দে নাচে বৃষভানু রাজা ।
ক্ষীর সব দধি বিতরণ করে প্রজা ॥
শঙ্খ দুন্দুভি বাজে সকল নগরে ।
আনন্দের অবধি কহিতে কেবা পারে ॥
তৈল হরিদ্রা আর কুঙ্কুম আনিঞা ।
অগুরু চন্দন আদি দেয় ছড়াইঞা ॥
কেহো নাচে কেহো গায় দেয় করতালি ।
দীনবন্ধু দাস দেখে অতি কুতূহলী ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধিকার জন্মলীলা
॥ তথারাগ॥

জয় জয় কলরব নগর বাজারে ।
জনম লভিলা ধনী বৃষভানুঘরে ॥
দেখিঞা কীর্ত্তিদা রাণী আপনা পাসরে ।
লাখে লাখে চুম্ব দেই বদনকমলে ॥
পরম আনন্দে নাচে বৃষভানু রাজা ।
ক্ষীর সব দধি বিতরণ করে প্রজা ॥
শঙ্খ দুন্দুভি বাজে সকল নগরে ।
আনন্দের অবধি কহিতে কেবা পারে ॥
তৈল হরিদ্রা আর কুঙ্কুম আনিঞা ।
অগুরু চন্দন আদি দেয় ছড়াইঞা ॥
কেহো নাচে কেহো গায় দেয় করতালি ।
দীনবন্ধু দাস দেখে অতি কুতূহলী ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
জাতি কুল শিল ছাড়িঞা সকল
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৪৮ পদসংখ্যা।

জাতি কুল শিল                   ছাড়িঞা সকল
শরণ লঞাছি আমি ।
নবীন পিরিতি                    আদর আরতি
কেমনে ছাড়িবে তুমি ॥
   বন্ধু কি শুনি লোকের মুখে ।
সকল গোকুল                     করিঞা আকুল
মথুরা যাইবে সুখে ॥
যমুনার কূলে                       বিরহ অনলে
মরিব তোমার লাগি ।
লোকে অপযশ                    ঘোষণা রহিবে
হইবে বধের ভাগী ॥
এ তিন ভুবনে                     তোমা ধন বিনে
কে আর আমার আছে ।
দীনবন্ধু বলে                       দূরদেশে গেলে
ডাড়াইব কার কাছে ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৮০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার উক্তি
॥ তথারাগ॥

জাতি কুল শিল                ছাড়িঞা সকল
শরণ লঞাছি আমি ।
নবীন পিরীতি                 আদর আরতি
কেমনে ছাড়িবে তুমি ॥
বন্ধু কি শুনি লোকের মুখে ।
সকল গোকুল                   করিঞা আকুল
মথুরা যাইবে সুখে ॥
যমুনার কূলে                      বিরহ অনলে
মরিব তোমার লাগি ।
লোকে অপযশ                 ঘোষণা রহিবে
হইবে বধের ভাগী ॥
এ তিন ভুবনে                  তোমা ধন বিনে
কে আর আমার আছে ।
দীনবন্ধু বলে                     দূরদেশে গেলে
ডাঁড়াইব কার কাছে ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
তনু তনু লাগি জাগি নিশি বঞ্চই
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৪১ পদসংখ্যা।

তনু তনু লাগি                জাগি নিশি বঞ্চই
তহিঁ পুন বিঘটন মানি ।
দীপ জারি মঝু                    বদন নেহারই
সো পুন বিছুরল জানি ॥
   সজনী মঝু মনে লাগএ ধন্দ ।
নব নব লেহ                 কৈছে অব তেজল
বিদগধ গোকুলচন্দ্র ॥
মঝু মুখ হেরি                  ফেরি পুন ধাওল
নবিন পিরিতি করি বাদ ।
না জানিএ কোন                  গহন পরবেশল
অবহিঁ পড়ল পরমাদ ॥
মাইক অচল                     প্রেম পহুঁ বারল
সাজল বন দুরদেশ ।
কো পুন সাধি                  কাহ্ন বাহুড়াওব
গণি গণি পাজর শেষ ॥
বিরহ বেয়াধি                 সহই নাহি পারিএ
অব জীবন জরি যায় ।
সহচরি দীন-                    বন্ধু কহ কৈছনে
মীলব শ্যামর রায় ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার বিলাপ

তনু তনু লাগি                 জাগি নিশি বঞ্চই
তহিঁ পুন বিঘটন মানি ।
দীপ জারি মঝু                     বদন নেহারই
সো পুন বিছুরল জানি ॥
সজনী মঝু মনে লাগএ ধন্দ ।
নব নব লেহ                    কৈছে অব তেজল
বিদগধ গোকুলচন্দ্র ॥
মঝু মুখ হেরি                     ফেরি পুন ধাওল
নবিন পিরীতি করি বাদ ।
না জানিএ কোন                    গহন পরবেশল
অবহিঁ পড়ল পরমাদ ॥
মাইক অচল                       প্রেম পহুঁ বারল
সজল বন দুরদেশ ।
কো পুন সাধি                    কাহ্ন বাহুড়াওব
গণি গণি পাঁজর শেষ ॥
বিরহ বেয়াধি                 সহই নাহি পারিএ
অব জীবন জরি যায় ।
সহচরি দীন-                     বন্ধু কহ কৈছনে
মীলব শ্যামর রায় ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
তাপিত গোপ-রমণীগণ রোয়ত
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২৮৬ পদসংখ্যা।

॥ ধানসী ॥

তাপিত গোপ-                 রমণীগণ রোয়ত
শ্যাম দরশ-রস আশে ।
মদন মনোহর                      পীতাম্বরধর
মীলল বিরহিণী পাশে ॥
আনন্দ কহই না পারি ।
জনু মৃত তনু পুন                 জীবন পাওল
হরখি উঠল সব নারি ॥
কোই সুনাগরি                     নাহ-বাহ ধরি
সাধল মানস কাজ ।
কোই কাহ্ন-কর                 কুচপর ধরইতে
তেজল কুঞ্চলি লাজ ॥
যুবতি-সমূহ                     মেলি বর নাগর
পুলিনে করল পয়ান ।
তহিঁ চিরকাল                   রাসরস কৌতুক
দীনবন্ধু করু গান ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
তুরিতহি রাণী আনি নিজ মন্দিরে
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৮২ পদসংখ্যা।

॥ সুহই ॥

তুরিতহি রাণী                আনি নিজ মন্দিরে
আদরে রসবতী রাই ।
যতনহি পাক                    করাওল ক্ষির সর
 পুরি ঝুরি বিবিধ মিঠাই ।
ভোজন করু যদুরায় ।
রোহিণী মাই                    করত পরিবেষণ
রসবতি আনি যোগায় ॥
ইষদবলোকন                        হাস মনোরম
আনন্দের নাহি ওর ।
দুহুঁ দরশনে দুহুঁ                  পুলকে কলেবর
পিরিতিরভসরস ভোর ॥
করল আচমন                   কপুর খপুর পুন
রঙ্গিণী আদরে দেল ।
দীনবন্ধু ভণ                     ধনি করি ভোজন
নিজ মন্দির চলি গেল ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার যশোদা গৃহে রন্ধন
ও শ্রীকৃষ্ণের ভোজন
॥ সুহই॥

তুরিতহিঁ রাণী                আনি নিজ মন্দিরে
আদরে রসবতী রাই ।
যতনহি পাক                  করাওল ক্ষির সর
ঝুরি পুরি বিবিধ মিঠাই ।
ভোজন করু যদুরায় ।
রোহিণী মাই                    করত পরিবেষণ
রসবতি আনি যোগায় ॥
ইষদবলোকন                       হাস মনোরম
আনন্দের নাহি ওর ।
দুহুঁ দরশনে দুহুঁ                 পুলক কলেবর
পিরীতি রভস রস ভোর ॥
করল আচমন                  কপুর খপুর পুন
রঙ্গিণী আদরে দেল ।
দীনবন্ধু ভণ                  ধনি করি ভোজন
নিজ মন্দির চলি গেল ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
তুহুঁ যদি সুন্দরি ভেঠবি কাহ্ন
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত,
১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন
“সংকীর্ত্তনামৃত” ১৮৪ পদসংখ্যা।

॥ ধানশী ॥

তুহুঁ যদি সুন্দরি ভেঠবি কাহ্ন ।
মঝু উপদেশ করহ অবধান ॥
কুসুম চয়ন ছল করি চলু কুঞ্জ ।
তাহিঁ মিলাওব গোকুলচন্দ্র ॥
শুনইতে সুন্দরী উলসিত ভেল ।
মোতিমদাম দূতিগলে দেল ॥
দূতিক পাণি ধয়ল নিজ হাথ ।
সাজল সুন্দরি সহচরি সাথ ॥
গজগামিনি মুনিমোহন বেশ ।
রস পরিহাসে কুঞ্জ পরবেশ ॥
তরু তরু কিশলয় কুসুম উতারি ।
শেজ বিছাওল সহচরি মেলি ॥
হরি-পরিরম্ভণ সাধহিঁ ভোর ।
পুন পুন সায়ঁরি সখি করু কোর ॥
তৈখনে মদন দ্বিগুণ পরকাশ ।
দীনবন্ধু চলু নাগর পাশ ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার অভিসার
॥ ধানশী ॥

তুহুঁ যদি সুন্দরি ভেঠবি কান ।
মঝু উপদেশ করহ অবধান ॥
কুসুম চয়ন ছল কর অনুবন্ধ ।
তাহিঁ মিলাওব গোকুলচন্দ্র ॥
শুনইতে সুন্দরী উলসিত ভেল ।
মোতিমদাম দূতিগলে দেল ॥
দূতিক পাণি ধয়ল নিজ হাথ ।
সাজল সুন্দরি সহচরি সাথ ॥
গজগামিনি মুনিমোহন বেশ ।
রস পরিহাসে কুঞ্জ পরবেশ ॥
তরু তরু কিশলয় কুসুম উতারি ।
শেজ বিছাওল মেলি সহচরি ॥
হরি-পরিরম্ভণ সাধহিঁ ভোর ।
পুন পুন শামঁরি সখি করু কোর ॥
তৈখনে মদন দ্বিগুণ পরকাশ ।
দীনবন্ধু চলু নাগর পাশ ॥

ই পদটি ১৬৯৩ “সংকীর্ত্তনামৃতে” পুনরায় ৩০৮ পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

  ॥ ধানশ্রী ॥

তুহুঁ যদি সুন্দরি ভেঠবি কাহ্ন ।
মঝু উপদেশ করহ অবধান ॥
ছল করি গজগামিনি চলু কুঞ্জ ।
তাহিঁ মিলাওব গোকুলচন্দ্র ॥
সো অতি বিদগধ রসময় নাহ ।
অবহি মিলাওব ধরি তছু বাহ ॥
শুনইতে সুন্দরি উলসিত ভেল ।
মোতিমদাম দূতিগলে দেল ॥
টূটল দারুণ বিরহ বিষাদ ।
দীনবন্ধু পহু পূরল সাধ ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
দঢ় অনুমানি চতুর সব সহচরী
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২৪৯ পদসংখ্যা।

দঢ় অনুমানি              চতুর সব সহচরী
জটিলা মন্দির গেল ।
গোরস লেই                  রাই চলু মধুপুর
শুনি পহুঁ অনুমতি দেল ॥
সুন্দরি সাজল সহচরি সঙ্গে ।
নীল বসন মণি-                 কঙ্কণ কিঙ্কিণী
যতনে চঢ়াওল অঙ্গে ॥
ক্ষীর সর ছেনা               ঘোল ঘৃত মাখন
দধি শিখরিণী কত আর ।
ভিন ভিন সকল             কনকময় ভাজনে
সাজল বিবিধ পসার ॥
রঙ্গিয়া বড়াই                আগে আগুসারল
পাছে চলল ব্রজরামা ।
জয় জয় দেই                সঙ্গে পহুঁ সাজল
দীনবন্ধু সখিনামা ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
দঢ় অনুমানি কহই সব সহচরি
ভণিতা দীনবন্ধু
কবি দীনবন্ধু দাস
১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে
(১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৪০ পদসংখ্যা।

॥ সুহই ॥

দঢ় অনুমানি                 কহই সব সহচরি
নাগর রসময় দেহ ।
কৈছনে সো অব                 মধুপুর যাওব
ছোড়ব ইহ নব লেহ ॥
সুন্দরি কী ফল এত অনুতাপ ।
তুহুঁ অবিচারে                  মরণ-পথ হেরলি
শুনইতে অন্তর কাঁপ ॥
নাহ-বাহ ধরি                    আনি সুধাওব
শুনি যদি কৈতব বাদ ।
সহচরি মেলি                   ঘেরি পহুঁ রাখব
না ছোড়ব তিল আধ ॥
তুহু ভুজ-ভুজগ-              পাশ করি বান্ধবি
সাধবি মনসিজ কাজ ।
প্রেম-কবাট                     দেই পুন রাখবি
নিজহিয়-মন্দির মাঝ ॥
হরি বিনু ফাফর                 একলি অক্রূর
ঘর যাওব পরভাতে ।
সহচরি দীন-                    বন্ধু কহে পন্থহিঁ
বজর পড়ব তছু মাথে ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯৭৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই ॥

দঢ় অনুমানি                  কহই সব সহচরি
নাগর রসময় দেহ ।
কৈছনে সো অব                  মধুপুর যাওব
ছোড়ব ইহ নব লেহ ॥
সুন্দরি কী ফল এত অনুতাপ ।
তুহুঁ অবিচারে                   মরণ-পথ হেরলি
শুনইতে অন্তর কাঁপ ॥
নাহ-বাহ ধরি                       আনি সুধাওব
শুনি যদি কৈতব বাদ ।
সহচরি মেলি                    ঘেরি পহুঁ রাখব
না ছোড়ব তিল আধ ॥
তুহু ভুজ-ভুজগ-                পাশ করি বান্ধবি
সাধবি মনসিজ কাজ ।
প্রেম কবাট                       দেই পুন রাখবি
নিজহিয়-মন্দির মাঝ ॥
হরি বিনু ফাঁফর                   একলি অক্রূর
ঘর যাওব পরভাতে ।
সহচরি দীন-                      বন্ধু কহে পন্থহিঁ
বজর পড়ব তছু মাথে ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর